কিছু সুখ চাইলে কিছু হারাতে হয়
কিছু দুঃখ পেলে সুখ সীমানা ছাড়ায়
দু-চার করে অনেক কাছে এসেছি
প্রথম ঠিকানা খুঁজে পেয়েছি
কী পেলে বলো আসবে তুমি
আমার এই ছোট্ট আঙ্গিনায়
কিছু ভালোলাগা আর কিছু ভালোবাসা
উদাসী ভাবনা, আবেগী সীমানায়
আজ হৃদয় জুড়ে কথা শুনবার নেই কেউ
আমার এ পথে কোথাও নেই যে কেউ
কী পেলে বলো আসবে তুমি
আমার এই ছোট্ট আঙ্গিনায়
কতো কাছে আসা আর কতো দূরে যাওয়া
একাকী বেদনা, নিরবে যাতনায়
আজ ভুবন ঘুরে পাশে থাকবার নেই কেউ
আমার এ রাতে কোথাও নেই যে কেউ
কী পেলে বলো আসবে তুমি
আমার এই ছোট্ট আঙ্গিনায়
কিছু গান জীবনের সাথে এমনভাবে মিশে যায়, যে সেসব গান নিয়ে আর কোনো কথা বলা চলে না।
কী পেলে বলো আসবে তুমি - ভাইকিংস্ (২০০২)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


