শিরোনাম বুঝি সব বলে দিলো!!
না এমনতর হবার নয় বৈকি,
যা বলি তা কী সদাই হয় সত্য?
কিছু হয় আর কিছু থাকে মেকি।।
অহেতুক প্রলাপ বকিবার জন্য এসব শব্দাবলী অবতরণ করি নাই
বলিয়া নিশ্চয়তা দিতে পারিবো না এ আমি নির্দ্বিধায় ব্যক্ত করছি।
সাধু-চলিতের গুরুচন্ডালী দোষ দেখিবার কোনো গুরু আইসেন না।।
ভীষণ ভালোলাগা মিললো,
স্পর্শে অনাবিল শিহোরণ
হৃদয়ে জাগলো আলোড়ন
নিমেষেই তুচ্ছ সব কষ্টগুলো।
তরঙ্গ তাই শব্দ হয়ে দেয় ধরা
কেটে যায় আমার ভীষণ খরা,
অতীত ভবিষ্যত হয় সর্বহারা
বর্তমানের আহ্লাদে আত্মহারা।
তবুও আগামীর দুঃখেরা আসে
আঁধারের সাথে আমাতে মিশে
জানি, আলো আঁধারের ফুরালে
দুঃসময় কাটে তাই হেসেখেলে!!
দর্শন হলো আমার শিরোনাম-দর্শন
শুরুটা যাচ্ছেতাই, শেষটাও তেমন।।
আমার ইচ্ছে হলো বাতাস হয়ে তোমায় ছুঁয়ে দিতে
কানে কানে বলতে কথা বৃষ্টির সংগীতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



