বাম চোখটা কেঁপে কেঁপে উঠছে,
কোনো সংকেত নাকি!
জানি না।
শ্বাস-প্রশ্বাসে জীবন মরণের আসা যাওয়া।
শ্রবণেন্দ্রিয় ব্যস্ত আগুনের পরশমণিতে।
দেহকে নিয়ে খেলায় মত্ত জড়তা-কখনো গতি, কখনো বা স্থিতি।
নিউরণের দল শব্দবিন্যাসে সহায়কের ভূমিকায়।
ভাবনা সকলের ঠাঁই নেয় আমার শেষাংশে।
৩-২-২০০৮ @ ১৯:৩৭
(এক্স-শিরোনামঃ প্রলাপ- ফেরার পথে)
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



