তুমি চক্ষু খুলে দ্যাখো
সব অন্ধকার একা নয়।
চোখের নীচে চক্ষু খুলে দ্যাখো
সব অন্ধকার একা নয়।
এ যেনো অন্ধকার
আলো খুঁজে শিশিরের চোখে
দুগ্ধ খুঁজে মৃত্তিকার স্তনে
সে কখনো একা নয়
তাকে ছুঁয়ে বেজে উঠে ভোরেরও বেহালা।
তুমি স্বপ্ন থেকে সমুদ্রে যাও
জল থেকে জলের শীতলে
পাতা থেকে সবুজে যাও
অগ্নি থেকে অগ্নিরও দহনে
তুমি মাটি থেকে আঁধারে যাও
একা থেকে একারও গভীরে
তুমি যাচ্ছো সবখানে যাও 'একা'
শুধু চক্ষু খুলে দ্যাখো
সব অন্ধকার একা নয়
চোখের নীচে চক্ষু খুলে দ্যাখো
সব অন্ধকার একা নয়... ...
চোখের নীচে চক্ষু খুলে দ্যাখো বাপ্পা মজুমদারের প্রথম অ্যালবাম 'তখন ভোর বেলা' হতে। ক্যাসেটেই শোনা প্রথম। অ্যালবামটি বেরিয়েছিলো এপ্রিল ১৯৯৬.. অনেকদিন হয়ে গেলো। আজ বাপ্পার জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে দেখলাম তার প্রিয় গান হিসেবে এই গানটা গেয়ে উঠলো। অনেকদিন আগেই অডিও ক্যাসেট হতে mp3 তে কনভার্ট করে রেখেছিলাম। আজ ব্লগ পরিবারের সবার সাথে শেয়ার করলাম। আমার আর বাপ্পার প্রিয় গান। গানটির কথা আসাদ মান্নান এবং সুর করেছেন আমাদের অতি প্রিয় সঞ্জীব চৌধুরী, যিনি আজ আমাদের মাঝে নেই।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


