সকালের কৈশরে তোমাকে চাই, সন্ধ্যের অবসরে আমি তোমাকে চাই... দেখা না-দেখায় আমি তোমাকে চাই, না-বলা কথায় আমি তোমাকে চাই... অনুরোধে মিনতিতে তোমাকে চাই, বেদনার আরতিতে তোমাকে চাই... শান্তি-অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই...
যদিও সুমনের কালজয়ী প্রেমের গান। তবুও...
বড্ড সিগারেট খেতে ইচ্ছে করছে। ধোঁয়া উড়িয়ে রিক্সায় ঘুরতে চায় মন আমার- একা একা। শেষ ছুঁয়েছিলাম বছরের শেষ রাতটাতে। অনেকদিন হয়ে গেলো! আজ so-called ভালোবাসা দিবস; খুব করে টানছে সিগারেট আমায়।
কী সুন্দর হীমস্পর্শী সমীরণের রাজত্বে শেষ বিকেল গোধূলীর কোলে! ধূসর-শুভ্র আকাশের দিকে চেয়ে ধোঁয়ারে কুন্ডলী দৃষ্টিতে পাক খায়, সেই ধূসর টান কাছে ডাকে... সাড়া দেই না।
অবহেলা ভরে সেদিন ছুঁড়ে ফেলে দিয়েছিলাম! আবার ঠোঁটে তুলে যদি বিরক্ত হয়ে উঠে মন! আবার যদি সেই তিক্ত স্বাদটা ফিরে আসে! আবার যদি সকল ভালোবাসা উবে যায়! এর চেয়ে বরং দূরত্বই ঢের ভালো। ভালোবাসা থেকে যাবে। শেষ সুখটান বলে যে কথাটা আছে, সেই সুখের থেকে এই দূরে থাকার তৃপ্তির ব্যাপকতা অসীমের কাছে।।
___________________________________
১৪ ফেব্রুয়ারি ২০০৮ @ ১৮:০৪
Window-seat-এ বসে আকাশ বাতাস আর সে...
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



