অতঃপর এক উদ্ভাসিত সত্ত্বার আবির্ভাব
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:৪১
আমি অমাবস্যার চাঁদ হতে চেয়েছিলাম
গৃহত্যাগী জোছনা নিয়ে এলো লোকালয়ে
কার্নিশে ঊঁকি দিয়ে যায় লক্ষাধিক তারা
ঘরে আমার আলো-আঁধারির অবাক ভ্রমণ।
জমকালো পোশাকে কাফনের দায়বদ্ধতা
স্কচের স্বাদে মৃত চা-পাতার তীব্র সোঁদা গন্ধ
মাতাল সুরে বাধা দেয় নাম না জানা পাখি
নেচে ওঠে না মন, কেঁদে ওঠে চোখের জলঃ
শৈশবে ফিরে যাই, চিৎকার করে ডাকি- "মা"
কোনো শব্দ নেই, বেঁচে থাকায় বড্ড ক্লান্তি
ভীষণ মায়ায় শুয়ে পড়ি বিশাল আকাশতলে
পরম যত্নে কে যেনো কপালে পরশ বুলায়
কী নিবিড় প্রশান্তি! আর কোনো অভিমান নেই।
অবিকল জন্মের মতো, তফাৎ শুধুই জীবনের
সেদিন হয়তো আলো দেখে কেঁদে ওঠেছিলাম
আজ ভীষণ আঁধারে এক টুকরো নীরব হাসি-
অতঃপর...
প্রকাশ করা হয়েছে: ভাঙা বারান্দা বিভাগে ।
লেখক বলেছেন: ধন্যবাদ শেখ জলিল। এ ভালো লাগার রেশ থেকে যাক সময়ের সাথে সাথে...
তারার হাসি বলেছেন:
"চিৎকার করে ডাকি- "মা"মা আমাদের শেষ আশ্রয়।
"আমি অমাবস্যার চাঁদ হতে চেয়েছিলাম
গৃহত্যাগী জোছনা নিয়ে এলো লোকালয়ে"
কেন এমন হয় ?
লেখক বলেছেন: চাওয়াগুলো বড্ড খেয়ালী, তার চেয়ে পাগল পাওয়াগুলো।।
ফয়সল নোই বলেছেন:
খুব ভাল লাগলো পড়ে।ধন্যবাদ মৃন্ময় আহমেদ। চমৎকারসব দৃশ্যকল্প,ভাল লেগেছে।
লেখক বলেছেন: একান্ত উপলব্ধি আমার।।
ধন্যবাদ।
আবু সালেহ বলেছেন:
দৃশ্যকল্পগুলো বেশ হয়েছে...@ মৃন্ময়...
লেখক বলেছেন: ধন্যবাদ।।
লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ।
কালপুরুষ বলেছেন:
অনবদ্য লেখনী।
লেখক বলেছেন: :-)।। ধন্যবাদ।
বেবি রহমান বলেছেন:
শৈশবে ফিরে যাই, চিৎকার করে ডাকি- "মা"কোনো শব্দ নেই, বেঁচে থাকায় বড্ড ক্লান্তি
ভীষণ মায়ায় শুয়ে পড়ি বিশাল আকাশতলে
পরম যত্নে কে যেনো কপালে পরশ বুলায়
কী নিবিড় প্রশান্তি! আর কোনো অভিমান নেই।
সুন্দর...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ... অনেক ধন্যবাদ।
ময়ুরবাহন বলেছেন:
রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাই। ভাল থাকবেন।
লেখক বলেছেন: হা হা হা...
ভালো থাকবেন।।
(হাসির কারণ জিজ্ঞেস করবেন না যেন)
ময়ুরবাহন বলেছেন:
হাসির কারন না জিজ্ঞাসা করে পারলাম না। কেন বলুন তো?
লেখক বলেছেন: no কেনো।।
নিবেদীতা বলেছেন:
দারুণ!!
লেখক বলেছেন: আবারো মুগ্ধতা আমায় বিমুগ্ধ করে গেলো।।
লেখক বলেছেন: হাহ্....



















সেদিন হয়তো আলো দেখে কেঁদে ওঠেছিলাম
আজ ভীষণ আঁধারে এক টুকরো নীরব হাসি-
অতঃপর...
...মৃন্ময়ের কবিতার এই উত্তরণ বেশ ভালো লাগছে।