অতঃপর নীলচে রাতে শব্দ নদী হই
বেছে নেই নোনা জলের আত্মহনন।
আলোকিত জোছনায় মলিন আঁধার
মরণ ছুঁই তার ব্যথিত ভালোবাসায়
এরই মাঝে ঝড় ওঠে ওপার হৃদয়ে
প্রতিবিম্বের হৃদয় জুড়ে স্বার্থপরতা
আগলে রাখে আত্মকেন্দ্রিক ক্ষোভ
ভুলে যায় না তবু ভুলে ঠিকই যায়
অহংবোধের মায়ায় সকল দায়ভার
বোঝা চাপায় এপাশের বিবাগী মনে
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



