যার গর্বে বলি— আমি বাংলাদেশী
০৮ ই মে, ২০০৯ ভোর ৫:৩৯
যে গল্পে তোমার আমার নাড়ীর বাঁধন
যার মায়াতে বিভোর এই মন
যার মমতায় আছে মিশে মায়ের স্নেহ
যার স্পর্শে অসীম অশেষ সাধন
পৃথিবীতে ফিরে আসবে কি কভু এতো প্রেমের রেশ-
বাংলাদেশ আমার বাংলাদেশ...
মাতৃভূমির প্রতি টান। পরম তৃপ্তি। সে যতোই না ছোট দেশ হোক। দুঃখী হোক। অথবা রাজনীতির যাতনায় পিষ্টই হোক না কেনো সে দেশ। মায়ের দেশে নিঃশ্বাস প্রশ্বাসে অনন্য আবেশ। দেশাত্মবোধক গানগুলো যখন শুনি, গায়ে কাঁটা দিয়ে ওঠে। ATR এর এ গানটা শুনলে সমগ্র বাংলাদেশ চোখে খুব জীবন্ত হয়ে ওঠে এ প্রবাসেও....
যার অতীত স্মৃতি হাজার ত্যাগের স্মরণ
যার স্বপ্নে খুঁজে পাই বেঁচে থাকার কারণ
যার ভরসায় পাড়ি দিই আজ অথৈ সাগর
ভেঙে দুঃখের দেয়াল গড়িয়ে ব্যথার প্রহর
পৃথিবীতে ফিরে আসবে কি কভু এতো প্রেমের রেশ-
বাংলাদেশ আমার বাংলাদেশ...
যার প্রেরণায় শপথ গড়ে লাখো শহীদ
যার ভাষাতে প্রেমময় অনুযোগ
যার গর্ভের স্পর্শে ফিরে আসে আবেগ
যার কন্ঠে ভালোবাসার ভাষণ
পৃথিবীতে ফিরে আসবে কি কভু এতো প্রেমের রেশ-
বাংলাদেশ আমার বাংলাদেশ...
কতো রক্তের বিনিময়ে, কতো প্রাণের বলিদানে আমার স্বদেশ। তবুও আজো কিছু অসভ্য বেজন্মা ইতিহাস বিকৃত করে। কিছু দেশদ্রোহী ঘুরে ফিরে বেড়ায়। বাংলায় ওদের বিচার কবে হবে জানি না। এতো অন্যায় অবিচার থাকলেও আমার দেশকে আমি ভালোবাসি। আমি গর্ববোধ করি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি।
যার লাগি স্বপন সুখের ভেলায় ভাসি
যার ইতিহাস স্পষ্ট- মোরা ভাষার দাসী
যার আবেগে নীরব নিথর ভুবনবাসী
যার গর্বে বলি- আমি বাংলাদেশী
পৃথিবীতে ফিরে আসবে কি কভু এতো প্রেমের রেশ-
বাংলাদেশ আমার বাংলাদেশ...
বাংলাদেশ আমার বাংলাদেশ...
ডি-রক্স্টার প্রতিযোগিতায় লাইভ পারফরমেন্স দিয়েছিলো ATR। সেই গানটির লিংক--
বাংলাদেশ আমার বাংলাদেশ
ATR এর আরকেটা আবেগময়ী স্পষ্টভাষী গান নিয়ে পোস্ট দিয়েছিলাম— বিধাতার কাছে আর্তি কেনো এ ব্যবধান
প্রকাশ করা হয়েছে: গান গেয়ে যা, ভাঙা বারান্দা বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ ভোর ৫:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কঁাকন বলেছেন:
ধন্যবাদ শেয়ার করার জন্য
লেখক বলেছেন: কেমন লাগলো তা জানালে খুশি হবো ঢের। শেয়ার করার জন্য ধন্যবাদে যদিও বুঝা যায় ভালো লেগেছে। তবুও গানের কথা, সুর, গাওয়া... আমার টুকটাক সব মিলিয়ে কেমন তা জানতে চাওয়া।।
দেশ ও মাটির কথা কিছু বলবেন এমনটাই আশা করি।
লেখক বলেছেন: +
লেখক বলেছেন: হু.... সত্য
অদৃশ্য বলেছেন:
মৃন্ময় ভাই......................আমারতো বেশ ভালো লাগলো। শেয়ার করবার জন্য ধন্যবাদ। গানগুলো শোনবো।ভালো থাকুন।
লেখক বলেছেন: প্রিয়
মৃন্ময় আহমেদ বলেছেন:
পৃথিবীতে ফিরে আসবে কি কভু এতো প্রেমের রেশ
ডঃ জেকিল বলেছেন:
সত্যি চমৎকার। +
লেখক বলেছেন: ঠিক তাই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















