- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

দেখি তোমার ভালোবাসা/শরৎকুমার মুখোপাধ্যায়

১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৮

শেয়ারঃ
0 0 0

"তোমাকে ভালোবাসি"- এই কথা অমন সহজে
বলার নয়। যুক্তাক্ষর নেই বলে এই দুটি শব্দ উচ্চারণ
মেয়েদের পক্ষে সোজা, যেমন 'খিদে পেয়েছে' যেমন 'বাড়ি যাবো'।
তবু হঠাৎ "তোমাকে ভালোবাসি" শুনলে আমার বুক
কেঁপে ওঠে, মিথ্যে কথা, এ তোমার মিথ্যে কথা-
দেখি, তোমার চোখ দেখি, আমার মুখের দিকে তাকাও-
দেখি, তোমার করতল মুষ্টিবদ্ধ হতে চাইছে কি না,
তোমার পা কাঁপছে কি না, দেখি দেখি,
তোমার স্তনের আড়ালে হৃদপিন্ডটা-
তোমার সর্বস্ব আমার হাতে দাও, আগে দেখি তোমার ভালোবাসা।
কী চাও স্পষ্ট করে বলো-
আমি এখনো সক্ষম, এখনো একাধিক রমণী
আমার কাঁধে মাথা রেখে দাঁড়াতে পারে, নির্ভরতা
আমার বাহুতে বৃক্ষের মতো অটল, বলো, কী চাও,
বলো, "তোমাকে ভালোবাসি"- এ ছলনা।

জানো
ভালোবাসা প্রকান্ড ব্যাপার, ভালোবাসা পথ ভুলিয়ে দেয়
আয়ু নষ্ট করে, ভালোবাসা ঘরের মানুষকে চুলের মুঠি ধরে পথে নামায়-
অত সহজে ও-কথা বলতে নেই, আমার মাথা ভর্তি নেশা,
এখন যা বলবে বিশ্বাস করতে ইচ্ছুক,- কারণ সারা শরীর ক্লান্ত...
অত সহজে হাত থেকে ফেলে দিও না আধুলিটা।

তোমার ঘর জোড়া শোবার খাট, রাখার আলমারি, লুকোবার তরঙ্গ
ঠাকুরপুজোর সিংহাসন- না, এত আসবাবের তলায় হামাগুড়ি দিয়ে
পয়সা খোঁজার কষ্ট থেকে আমায় বাঁচাও।

 

প্রকাশ করা হয়েছে: আমার প্রিয়  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৪২
অমি রহমান পিয়াল বলেছেন: কবিতাটা পইড়া দুইটা ভিন্ন কবিতা মনে আসলো। অরণী বসুর সম্ভবত একটা লাইন আছে ভালোবাসা নিয়া। 'ও কথা সত্যি হলে উচ্চারণে জানাতে হতো না! ' এই সংশয়টা আবার কাইটা গেছিলো আরেকটা কবিতায় : ভালোবাসা কি কখনও বাসি হয়?
১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: হয়তো।

১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: ?

১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: জানি রে।

 

মোট সময় লেগেছে ০.৯২৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
।। মা ও মাটি ।।


—­­ অবাক ভ্রমণ —­­
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ