
- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

চেয়ে দেখার আবেশ
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২১
তোমাকে বলেছিলাম
ওরা কেউ কারো বন্ধু নয়
ওই দেয়াল আর পেরেক
ওই জুতো আর জুতোর মধ্যে পা
ওই বোতল আর ছিপি -
ওরা একসঙ্গে থাকে মানায় বলে,
ওরা কেউ কারো বন্ধু নয়।
একদম আলাদা ধাতুতে তৈরী...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯০বার পঠিত
আবির্ভাবের ২৬ বছরে...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২০
অনুভূতি জুড়ে শৃংঙ্খলার ভীষণ আক্রোশ
ভুলে সকল মায়া
পিছুটানবিহীন নির্জন পথে অচেনা আমি
হৃদয়কূলে নেই প্রগাঢ় কোনো পদচ্ছাপ
মনোনদী জোয়ার ভাটায় মুছে গেছে সব
অসম্ভবের ছবি
হন্যে হয়ে খুঁজে মরি...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৭বার পঠিত
সিগারেটের জন্য আগলে রাখা ভালোবাসা
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩২
সকালের কৈশরে তোমাকে চাই, সন্ধ্যের অবসরে আমি তোমাকে চাই... দেখা না-দেখায় আমি তোমাকে চাই, না-বলা কথায় আমি তোমাকে চাই... অনুরোধে মিনতিতে তোমাকে চাই, বেদনার আরতিতে তোমাকে চাই... শান্তি-অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই...
বড্ড সিগারেট খেতে ইচ্ছে করছে। ধোঁয়া উড়িয়ে রিক্সায় ঘুরতে চায় মন আমার- একা একা। শেষ ছুঁয়েছিলাম বছরের...
- ৩২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৪বার পঠিত
শুধু চক্ষু খুলে দ্যাখো
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩০
তুমি চক্ষু খুলে দ্যাখো
সব অন্ধকার একা নয়।
চোখের নীচে চক্ষু খুলে দ্যাখো
সব অন্ধকার একা নয়।
এ যেনো অন্ধকার
আলো খুঁজে শিশিরের চোখে
দুগ্ধ খুঁজে মৃত্তিকার স্তনে...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৬বার পঠিত
এই তো এখন, আমি
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৫
বাম চোখটা কেঁপে কেঁপে উঠছে,
কোনো সংকেত নাকি!
জানি না।
শ্বাস-প্রশ্বাসে জীবন মরণের আসা যাওয়া।
শ্রবণেন্দ্রিয় ব্যস্ত আগুনের পরশমণিতে।
দেহকে নিয়ে খেলায় মত্ত জড়তা-কখনো গতি, কখনো বা স্থিতি।
নিউরণের দল শব্দবিন্যাসে সহায়কের ভূমিকায়।
ভাবনা সকলের ঠাঁই নেয় আমার শেষাংশে।...
- ২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭২বার পঠিত
বন্ধু তুমি অমন করে যেয়ো না আর একা
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮
বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো?
বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা... ...
অনুভূতি অনুভবে মিশে গেছে কখন বুঝতে পারিনি। কেমন এক অনুভূতিতে ব্যস্ত কোলাহলে চোখ আমার অশ্রুর স্বাদ নিয়েছে। অনেক কষ্টে সে ধারা আটকে রেখেছিলাম পাছে লোকে কী না কী ভাবে! অন্যের কথা ভাবার অবকাশ দেয়নি নিজেকে...
- ৬৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫২৮বার পঠিত
তোমার না-থাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান
১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:২১
ইশ্ আগে কতো সহজেই না ভালোবাসাকে এড়িয়ে গেছি, কতো সহজে না বলে দেয়ার কষ্টহীন পথে এগিয়ে গেছি। অভিশাপ দিয়েছে বুঝি ভালোবাসা। তাই তো ভালোবেসেছি হঠাৎ করেই, আর শুরুতেই জানি পরিণতি। ভালোবাসা আর মৃত্যুর আগমনের কোনো নির্দিষ্ট সময় নেই।...
বাড়াই তৃষ্ণার হাত, ফিরে আসি শূন্যতাকে ছুঁয়ে-
তুমি নেই, নিষ্প্রদীপ মহড়ায় জ্বলে থাকে একা
পাথরের...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩১বার পঠিত
অবশেষে শিরোনাম বলে কিছু থাকে না
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৪
ইচ্ছের মৃত্যু হয় ইচ্ছেতেই...
হে আমার আমি!
জেগে উঠো আপন ইচ্ছাতেই,
সৌজন্য দেখাতে যেও না যেনো!!
অনুভূতির অনুভব ঠুনকো নয়, আর
তুমিও জানো এ সাদৃশ্য অলৌলিক কিছু নয়
এ তো সত্য। সত্যের মিল হয় পবিত্র সত্যে।...
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৯বার পঠিত
ঘরের ধূলি, মনের আনন্দ
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৭
ধুলোভরা হাতে লিখে যাই,
দিনের কথা স্মৃতির পাতায়
এতো শ্রমের মাঝেও মিলে
মনের তৃপ্তির নির্মল প্রশান্তি।
শুভ্র সাদা ময়লা
ধুলোর স্তুপ ঘরময়
ঝাঁটের পর পড়ছে ঝাঁট...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৩বার পঠিত
বছরের প্রথম কাব্য(!) চতুর্থ দিনের শুরুতে..
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৭
শিরোনাম বুঝি সব বলে দিলো!!
না এমনতর হবার নয় বৈকি,
যা বলি তা কী সদাই হয় সত্য?
কিছু হয় আর কিছু থাকে মেকি।।
অহেতুক প্রলাপ বকিবার জন্য এসব শব্দাবলী অবতরণ করি নাই
বলিয়া নিশ্চয়তা দিতে পারিবো না এ আমি নির্দ্বিধায় ব্যক্ত করছি।
সাধু-চলিতের গুরুচন্ডালী দোষ দেখিবার কোনো গুরু আইসেন না।।...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৯বার পঠিত




