somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... কাব্য করে কাঙাল চড়ুই দুটো আজও গ্রীল-পথে যায়-আসে
ক'দিন পর পথের দেখা পাবে না হয়তো
কেবল অন্ধগলি।
অথচ আনাচে-কানাচে ধুলোবালি তেমনি
বৃষ্টি জল ছুঁয়ে যাবে মেঝে, স্যাঁতস্যাঁতে।

মেরামতের কাজের কোনো শেষ নেই
আর হারিয়ে যাওয়ার সঠিক নিশানা নেই।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29529043 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29529043 2012-01-25 15:19:55
এখনো গীটারের তারে আলতো ছোঁয়া- হৃদয়
মধুময় সুরের অমূর্ত মূর্ছনা- প্রশ্নবোধক!

কিছু মুহূর্ত আপেক্ষিকতার সংজ্ঞায় গতিশীল। গতিময় আমার হারিয়ে যাওয়ায় স্থিতির আশ্রয় নেই। থিতু হতে নেই অগম পারের প্রতিক্ষায়। অভিসার হউক অসম। সাম্যতার গন্ডিতেই বড্ড দ্বন্দ।

এখনো সাথেই আছি। তবে সাথী নই।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29509585 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29509585 2011-12-25 01:39:55
পথ পথিক পথ হারায়
আঁধার
বিদায় বেলা
অজানা অধ্যায়
গন্তব্যের মিল-অমিল
জয় পরাজয়
মিথ্যে ঝঞ্ঝাট্‌
সময়ের পারাপারে।।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29373437 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29373437 2011-05-02 01:04:56
অ- সব ভুলে উদাসীন
একাকী ক্যানভাস-
নিঝুম অন্ধকার।

নির্জন স্বাক্ষর-
বৃষ্টির ঘ্রাণে
উজাড় উড়াল
অবাক ভ্রমণে
ক্লান্ত কবি-শব্দ।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29347105 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29347105 2011-03-19 09:04:43
মেঘ বলেছে
কাচের দৃষ্টিতে শুধুই শূন্যতা।
অথচ সে লক্ষ্য করেছে।
দুর্বোধ্য বাতাসে আমার অবাধ বিচরণ।
হয়তো ভুলে গিয়েছিলাম-
পাহাড় মেঘ বৃষ্টি মাটি আর আমি।

বুকের ভিতর "ইতস্তত" আর নেই।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29296976 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29296976 2010-12-27 13:07:13
অব্যক্ত আর ধূর্ত মহাকালের বিজয়ী হাস্য উচ্ছ্বাস্‌।
আপন সত্তা―
সনাক্তিকরণ― চূর্ণ আত্মপরিচয়।
যাপিত জীবনে জীবিকার কুটিল বিন্যাসে নরকযাত্রা―
নির্বাক
নিষ্ঠুর
নিমেষহীন
অমানুষ ক্রুর মৃত্যুদেশে।
দুর্জয় যন্ত্রণাই বর্তমানে অমোঘ ইতিহাস।।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29264802 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29264802 2010-11-01 00:55:33
শিরোনামে আমি অপেক্ষায় কাটে কিছু অপেক্ষার প্রহর
অপাঙক্তেয়-
এহ্‌!!
ব্যক্ততা নিউরণে যন্ত্রণা
তৃষ্ণায় ধুকছে তৃপ্ত সত্তা

কতোটুকু ভালোবাসা থাকে হৃদয়াধারে..
অধিকরণে অধিকার স্বত্ব(!) নিলামে ওঠে..
]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29237501 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29237501 2010-09-09 13:39:53
এখানে এখনো একাকী কেবল আমি দাঁড়িয়ে, খালি পা
মেরামতের সরঞ্জাম অবহেলার আলস্যে
গোমট মৃত্যুর শীতল ছোবল
চোখ বুজলেই বিতৃষ্ণা- শুষ্কতা
তুমি বলে কিছুর অস্তিত্ব সত্তায় নেই
কোষে কোষে কোলাহলে এক আমি
অবহেলায়
হীন
জন্মগত আক্রোশের ধারে ছিন্নবিচ্ছিন্ন
পাখির শব কবেই আবর্জনা হয়ে গেছে!

এখানে এখনো একাকী জীবন্ত মৃত্তিকা।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29206295 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29206295 2010-07-24 12:15:01
অপগল্প সত্যের অস্তিবাচকতার অস্থি ভাঙায় অস্থির
ব্যাকরণ ব্যর্থতা মেনে স্থির হতে চায়
পথ খুঁজে খুঁজে হয়রান-
শুদ্ধ বানান
অপসংস্কৃতি সাংস্কৃতিক বেশে জ্বলে
সূর্য মুখ লুকায় মেঘের আড়ালে
লজ্জার মাথা খেয়ে সভ্যতা ভাসায় অশ্রুবৃষ্টিতে
...
পেন্সিল ভাঙে না, লিড্‌ ক্ষয়ে যায়।।



জুন ত্রিশ, দুই শুন্য এক শুন্য]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29206285 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29206285 2010-07-24 11:44:49
অথবা এইখানে মৃতপাখির ক্ষীণ দেহ
উড়ে যায়নি, পড়েই রয়- লীলা!
কীসের সম্প্রদান! কর্তার কৃতিত্ব!
কারকের আরেক শ্রেণী হানিকারক...
হাহ্‌! জীবন..
মৃত পাখি আর ডানাহীন মানুষ!

]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29185345 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29185345 2010-06-26 11:26:39
বাড়িফেরার আনন্দ এতোটা কাল!
আজ উচ্ছ্বাস্‌ কোষে কোষে-
নিউরণে যন্ত্রণার ছিঁটেফোটাও নেই!
ছিলো গান, ছিলো প্রাণ- silver lining
সব-ই ফিরেছে মোহময় স্বকীয়তায়
মুগ্ধ আমি অবাক হয়ে তাকায়-
কচি পাতায় এক টুকরো আলোক
আর সত্তায় যেনো নব্য প্রাণালোড়ন!

লা লা লা লা লা.. আহা আহা আহা আ.. আহা!]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29161597 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29161597 2010-05-24 04:47:12
অনাহীতা চোখে হোক আর মেঘে
ভারাক্রান্ত করে হৃদয়...
চোখের কোণে ক’ফোঁটা অশ্রু
মনের গহীনে নিদারুন ব্যথা!
মৃত্তিকার সাথে অভিমান-
মেঘেদের অজানায় ভেসে বেড়ানো;
ঝরে বৃষ্টি ভালোবাসা, মৃ-বৃষ্টি একাত্মা।।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29135709 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29135709 2010-04-16 00:14:25
eclipse অবশেষে অসম্পূর্ণ
অর্থহীন চুম্বন-
হৃদয় জুড়ে দূরবর্তী প্রতিচ্ছবি
করোটি ভাঙা
শূলের অরণ্য
শিয়রে বসা মৃত্যু-
হাসি মুখ
মনের কোণে লাশ কাটা ঘর
বিবর্ণ জোছনা
পথিকের ভুল
অশ্রুঝরা এলিজি-
অক্ষম আর্তনাদে
বাঁচার নেশা...]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29128237 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29128237 2010-04-03 11:54:13
অবাক ভ্রমণ আকাশ-মাটি আমাতেই
দাবদাহ্‌ উত্তরিত দাবানল অনুরাগে ছিন্ন-বিচ্ছিন্ন সত্তা
দূষিত পলিথিনের স্তুপ,
পোড়া গন্ধে অলি-গলি আবদ্ধ
নিঃশ্বাসের দায়ভার আগলে বেঁচে থাকা চেনা জগতে
অবাক ভ্রমণের ভূমিকা লিখছে মৃন্ময়...]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29115481 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29115481 2010-03-13 13:33:41
অন্য অধ্যায় তুমি দিন থাকিতে দিনের সাধন কেনো করলে না... সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না

কিছু মুহূর্ত বেঁচে থাকে মৃতপ্রায় শিকড়
অতঃপর উচ্ছিষ্ট জীবনে উর্বরতার দায়
শ্রেয়তাই নীরবতা
I walk alone, I walk alone...
নিয়তির ভুবনে পরিবর্তিত ধিক্কার প্রতিনিয়ত-
আমিই আমি
terms of use
শ্লথগতি, অগতি- নির্গম নির্বান
হাহ্‌]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29114820 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29114820 2010-03-12 12:06:25
একটি কবিতা লিখতে এসে অবসরে বিরক্তির আশ্লেষে নিঃশেষ সত্তা!
অদেখা জোৎস্না পেরিয়ে রোদের ফোঁটায়
বিবর্ণ আলোকছটা ঘরের আনাচে-কানাচে
নীল মেঘের যন্ত্রণা আনন্দমুখর নৃত্যে মাতে!

ঘুম ভেঙে জেগে দেখি আরেকটি নির্ঘুম ভোর।।
]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29107806 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29107806 2010-03-01 12:13:43
ভুলে যাওয়া শিরোনাম পাথরও জানে,
ডানা ভাঙা পাখির উপলব্ধি সত্তার মরমে মরমে
শুদ্ধ স্বচ্ছ সত্য;
পাশ কাটিয়ে যাওয়া জীবন উঁকি দেয় ঘরের দ্বারে
মননে রুদ্ধ সব
ভাঙা বারান্দায় একাকী পূর্ণতায় ফেরা আপন ঘরে
কী যে প্রশান্তি!
আধারে অপূর্ব ব্যথা বিচরণ করে, অরণ্যে কিছু দুঃখ
নাড়ীর বাঁধন।।


ভোর ১২:৩০, ফেব্রুয়ারি ২৩, ২০১০ নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29103782 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29103782 2010-02-23 11:31:53
শিয়রে মৃত্যু দাসত্ব
অস্তিত্বে লুটপাট
অবাক ভ্রমণে সরোজ
ক্ষয়ে যাওয়া নখে অর্থহীন চুম্বন
সর্বনাশের নেশায় মত্ত শকুন।।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29101431 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29101431 2010-02-20 08:22:46
সত্য এখনো! নিকৃষ্টতম পাপ- দুঃখিত
পূণ্যপাপে মধ্যস্থতা হয়
একঘেয়ে প্রচ্ছন্ন জীবন
প্রগাঢ় শব্দটা অপরিচিত!

মত্ত প্রেমিক হওয়া চাই-
তার-ছেঁড়া গীটার আর বেসুরো পিয়ানো আবর্জনাস্বরূপ
ভালোবাসায় শূন্যতার আধারে ঠাঁই-
সূর্যসম অন্ধকার, মাতাল শীতলতা
তোরা অবুঝ, আমি আস্ত বোকা।।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29100927 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29100927 2010-02-19 11:11:31
নেপথ্যে দীর্ঘশ্বাস একটু স্পর্শ চেয়েছিলো মন, অনিবার্য আত্মহত্যা
দীর্ঘশ্বাস।
চলছে এভাবেই-
এই যে অসহায় ঘুমঘুম ভাবটা- পিছু ছাড়ে না
সারাটাদিন স্যাঁতস্যাঁতে, বড্ড একঘেয়ে সত্তা
দীর্ঘশ্বাস।
মনের আঙিনায় মরে যাওয়া গাছ-
জন্ম নেয় কচি সবুজ একটি পাতা
ছায়াটার কী আনন্দ!
আজ দীর্ঘশ্বাস নেই- কেনো যে নেই!]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29097251 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29097251 2010-02-14 02:26:21
অনুধাবন (যখন মন ভালো নেই) নীল রঙ আর মোহময় মেঘের ভারে ন্যুব্জ সত্তা
পবিত্র ঝরণা, পাহাড়ে বজ্রের নির্মম অত্যাচার!
পাথরও স্বপ্ন আঁকে— রক্তে এক ক্রীতদাস হাসি
সব অন্ধকার দেয়াল-ছবি হয়ে যাচ্ছে— সমর্পণ
একদিন কাঙালপনা ছিলো, শিরা-ধমনীর ব্যবধান
জীবন— পাতার মতো রোদ্দুরের সাথে চলাচল
জীবন— শিকড়ের ন্যায় নির্জন আঁধারে বসবাস
আবির্ভাব— ফুল-ফল শিকড় গড়ে পাতা হয়ে যাহ্‌]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29092242 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29092242 2010-02-06 13:41:10
বন্ধুবর হেমায়েতপুরীকে বন্ধুকে বন্ধু

ভয় হয়-
যে কথামালা মেঘে মেঘে ভাসে
তা বুঝি অভিমানী বৃষ্টি হয়ে ঝরে!
পোড়া শোক মৃত্তিকার দাবদাহ
হৃদয় নীড়ে মৃত লাভা সদৃশ জমে!
ভয় হয়-
দিগন্ত জুড়ে উড়তে শেখার স্মৃতি
সারাদিন পূব্‌ হতে পশ্চিমে ঘুরে!
নীভে গিয়েও চন্দ্রগর্ভের আধারে!

অমাবস্যার শুদ্ধ আঁধার আসবেই
ভয় নেই।।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29091093 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29091093 2010-02-04 10:52:15
কে? কপালের মাঝখানে শূন্যতা ছুরি
হৃদয় আত্মাহুতির অভিসারে মত্ত।

এ ঘর ও ঘর ঘুরে ঘুরে ঘরহীন-
সর্বত্র অনুপ্রবেশের নিষ্ঠুর ঘাত
ছায়াহীন মূল্যহীন যাজক বাস।

অপমান শব্দটা বড্ড পরিচিত লাগে-
নিজের সাথেই কেনো যে এত কলহ!]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29089293 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29089293 2010-02-01 04:08:13
Some Sunshine আর কিছু জোৎস্না কিন্তু কোথায় সেই সূর্যালোক!
এই-ই ভালো, নির্জন ছায়া—
প্রশান্তি হোক আর অশান্তি— শুধুই আমার।
তবুও হায়! কিছু দুঃখবোধ শূল হয়ে বিঁধে—
ফোটে ওঠতো যদি আলো হয়ে— হয় না :-)
আলোক ফেরে জোৎস্নায় বিনম্র আবেশে
দিকভ্রান্ত আমি থমকে দাঁড়াই- সত্তা হারায়ঃ
অতঃপর আঁধার নামে, চন্দ্রাস্ত হয় কোথাও
পথিক পথ খুঁজে পায় সেই কোথাও— অন্তর্লীন।।
]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29088251 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29088251 2010-01-30 09:37:39
মৃত হৃদয় শূন্যতায় কেনো হানা দেয়া
লালে লাল হতে যায় অবুঝ,
বোধের শূন্যতা হয়ে যাওয়া

সমাপ্তি আঁকা সূচনায়-
যখন উপসংহারের অক্ষর ঝরে পড়ে
ক্যানভাসে শূন্যতার চুম্বন
নিকষ আঁধারেও স্পষ্ট পরছায়া
প্রতিবিম্ব ঠাঁই পায় অসীম আধারে
কিচ্ছু নাই আমাতে- অপূর্ব বিসর্জন।।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29081581 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29081581 2010-01-19 10:28:43
কুয়াশা হলফ করে বলে দিনপঞ্জিকা- তুচ্ছার্থক
প্রাণহীন শব্দে প্রাণ পায় মৃতপ্রায় অতীত
কুয়াশাচ্ছন্ন কৈশোর,
খাদের ধারে হোঁচট-
অদ্ভুত রোদের ঝলক।
অতঃপর,
ধূসর ধোয়ায় কুয়াশা চিড়ে হেঁটে চলা দিকভ্রান্ত পথিক আমি!
টুকরো টুকরো আগুনে পোড়া সত্তা স্বত্ব হারায়-
নিখোঁজ।
দেখা হবে ঠিক আবার কুয়াশায়..]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29080213 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29080213 2010-01-17 13:31:17
শূন্যতা কবি আর কবিতা মুখোমুখি, অর্থহীনতার অগম পাড়ে
ঘর জুড়ে আত্মহননের সুবাসে ফাঁস নিয়েছে শূন্যতা।
সুবর্ণ সময়ে স্বপ্নীল ক্রন্দন, নাম না জানা পাখির গান
একই পৃথিবীর জলে বৃষ্টি- রোদের ফোঁটা চাঁদের কণা
অনুশোচনা।।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29078863 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29078863 2010-01-15 11:59:00
দেখি তোমার ভালোবাসা/শরৎকুমার মুখোপাধ্যায় বলার নয়। যুক্তাক্ষর নেই বলে এই দুটি শব্দ উচ্চারণ
মেয়েদের পক্ষে সোজা, যেমন 'খিদে পেয়েছে' যেমন 'বাড়ি যাবো'।
তবু হঠাৎ "তোমাকে ভালোবাসি" শুনলে আমার বুক
কেঁপে ওঠে, মিথ্যে কথা, এ তোমার মিথ্যে কথা-
দেখি, তোমার চোখ দেখি, আমার মুখের দিকে তাকাও-
দেখি, তোমার করতল মুষ্টিবদ্ধ হতে চাইছে কি না,
তোমার পা কাঁপছে কি না, দেখি দেখি,
তোমার স্তনের আড়ালে হৃদপিন্ডটা-
তোমার সর্বস্ব আমার হাতে দাও, আগে দেখি তোমার ভালোবাসা।
কী চাও স্পষ্ট করে বলো-
আমি এখনো সক্ষম, এখনো একাধিক রমণী
আমার কাঁধে মাথা রেখে দাঁড়াতে পারে, নির্ভরতা
আমার বাহুতে বৃক্ষের মতো অটল, বলো, কী চাও,
বলো, "তোমাকে ভালোবাসি"- এ ছলনা।

জানো
ভালোবাসা প্রকান্ড ব্যাপার, ভালোবাসা পথ ভুলিয়ে দেয়
আয়ু নষ্ট করে, ভালোবাসা ঘরের মানুষকে চুলের মুঠি ধরে পথে নামায়-
অত সহজে ও-কথা বলতে নেই, আমার মাথা ভর্তি নেশা,
এখন যা বলবে বিশ্বাস করতে ইচ্ছুক,- কারণ সারা শরীর ক্লান্ত...
অত সহজে হাত থেকে ফেলে দিও না আধুলিটা।

তোমার ঘর জোড়া শোবার খাট, রাখার আলমারি, লুকোবার তরঙ্গ
ঠাকুরপুজোর সিংহাসন- না, এত আসবাবের তলায় হামাগুড়ি দিয়ে
পয়সা খোঁজার কষ্ট থেকে আমায় বাঁচাও।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29077424 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29077424 2010-01-13 01:58:19
নতুন বছর নগণ্য, বড্ড হীন অলংকারায়ণ
তুচ্ছার্থক নাটিকার এ প্রস্তাবণা-
শ্বর মানবে অবিনশ্বর মানবতা
দলায় বর্তমান- ভবিষ্যত কাঙালপণা
ন্নছাড়া ভাবনা শিশিরভেজা ঘাসফুল
চনা মৃন্ময়- অসম্পূর্ণ এক উপাখ্যান।।]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29076293 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29076293 2010-01-11 13:17:43
হৃদয়ানুভব অপার ক্লান্তি, কাঙালপনার তীক্ষ্ণ দৃষ্টি।
অরিন্দম
রাত্রির রাজত্ব ঘুমন্ত ভোরের স্নিগ্ধতায়।
পরিশুদ্ধ
কবির অশ্রুতে কাব্যের ছায়াহীন পথ।
দীর্ঘশ্বাস
কেঁদে বলে ওইখানে আমিও ছিলাম!

পরমাদঃ
অনুনাদ-
অনুক্ষণ এ কবির অগণিত অন্তর্ধান!]]>
http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29068964 http://www.somewhereinblog.net/blog/mreenmoyblog/29068964 2009-12-31 14:09:40