গোপন বার্তা বাহক পাঠিয়েছি তোমার বাড়ি
সে জেনে এসেছে তোমার নাড়ী নত্র
তোমার স্নানাগারের বোতাম
কখন খোলা হয় কখন বন্ধ
দূর যাত্রীর ট্রেন তখন আমার দিকে পাশ ফিরে শোয়
মাঠের পাখি নীড়ের বাতাস যে নিমন্ত্রণ বাক্য
শোনায় ইথারে ভাসে নিয়তঃ সেই সুর
পোষা ময়নার ঘর ভাঙিনা বলেই কিনা
সকাল সন্ধ্যা বার্তার ঝুড়ি খালি থাকে না আর
বার্তা বাহক নিয়ে আসে বিশ্বস্ত সংবাদ
ক্রমেই উন্মোচন হয় জাদুর রুমাল
আড়াল থেকে বেড়িয়ে আসে জোড়া শালিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



