সবকিছুই লুট হয়ে যায়...
০৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪০
চাল-ডাল, সাদা কাফন বা চু এর দিখ্যা ভর্তি খক মাথায় বয়ে বয়ে দকমান্দা পড়া বিভিন্ন বয়সী নারীরা চলেছেন বন-বাইদ পেরিয়ে। মাঝে মাঝে পুরুষদের কাঁধে চ্যাদোলা পোষমানানো বন্যশুকর। বিভিন্ন বয়সী বাচ্চা-কাচ্চার দল একেকটা লেজ তৈরি করে এগিয়ে চলছে পিছু পিছু। আর কাঁধে আঁচলে বাঁধা পুটুলির চোখদুটো হেলেপড়া সূর্যের আলোয় বিষ্মিত চাহনিতে। খক বওয়া নারীর মনে আজ চলছে গ্রাপা-প্রিয়জনকে অচেনা পথের পথ বাতলে দেওয়ার গ্রাপা। বন-বাদারের চারিদিক থেকে এই যাত্রার স্রোত মিলছে একই গন্তব্যে। গন্তব্যে আয়োজনের ছড়াছড়ি। বেদনার্ত মুখ, স্বজনদের আহাজারি, কফিন, মাংফং...প্রভু যিশুর বাণী, মাটি চাপা...১৭/১৮টা ওয়াক বলি, গোটা বিশেক চু এর দিখ্যা, শ্রাদ্ধের ভোজ...আরও কত কি! ঘাটতি যেন নেই কোন কিছুর। তারপরেও মিলল না কেবল একটা জিনিসই; ঐ লাশের শেষ পাওনাটুকু। কেননা বছর দেড়েক আগে থানারবাইদ হাসপাতালে তিনদিন যখন অজ্ঞান, নিজের অজান্তে ঐ অবস্থায়ই তাঁর বিশ্বাসকে লুট করা হয়েছিল প্রভু যিশুর নামে! আর তাই চিতাহীন সমাধিতে লুণ্ঠন স্মারক- পবিত্র ক্রশ!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জেনারেল বলেছেন:
৫
এম সাইদুর রহমান বলেছেন:
প্প্ব্বপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ম প্প্ব্য.....!
গোপনীয়া বলেছেন:
৫
প্প্ব্বপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ম প্প্ব্য.....!=????@এম সাইদুর রহমান
জেনারেল বলেছেন:
অনেক ভাল লিখিস তুই, আরও বেশি করে লিখ
কানা বাবা বলেছেন:
৫।গ্রাপা, খক, চু, ওয়াক... ইগলানের সুজা মাইনেডা ব্র্যাকেটে কিংবা ফুটনোটে দিয়া দিলে আরো ভালা অইতো...
ধন্যবাদ@কানা বাবা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














