ব্লগ শব্দটার সাথে আমাদের দেশের খুব কম মানুষেরই পরিচয় আছে । সেটাই স্বাভাবিক , আমাদের মতন একটি শাম্বুক গতিতে এগিয়ে চলা দেশে ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদি এখনও গরিবের ঘোড়া রোগ! অবশ্য ব্লগবাসীদের চোখ ছানাবড়া হওয়া কথা । কিন্তু আপনারা কি কখনও এদেশে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের পরিসংখানটি দেখেছেন বা জানেন??
আরও সহজ করে ভাবুন , গত ৩ মাসে নতুন ব্লগার কতজন হয়েছেন, যদিও নতুন নতুন নিক হরহামেশাই জন্ম নিচ্ছে , নতুন ব্লগার কিন্তু সেই গতিতে ততোটাই পিছিয়ে !কিন্তু কেন ?
ইন্টারনেট ব্যবহারকারীদের তুলনায় কিন্তু ব্লগার অনুপাত অনেক কম ? তার কারণ কি টেকনিক্যাল ? নাকি ব্লগ নতুনদের আকৃষ্ট করতে পারছেনা ?
ব্লগে ব্লগাররা বিষয় বস্তু নির্বাচনের ক্ষেত্রে কোন নতুনত্ব বা আকৃষ্ট হবার মতন পোস্ট দিতে পারছেননা । সেই অতি পুরানো বিষয় নিয়ে বির্তক তা হলো রাজনৈতিক দৃষ্টিভংগি । কিন্তু কিছু ব্লগার ব্লগে রীতিমত রাজনৈতিক চর্চা চালিয়ে যাচ্ছেন, যা রীতিমতন শিশুসুলভ ।
ডিম আগে না মুরগী আগে এমন প্রশ্ন নিয়ে বির্তক হতে পারে এবং এর কোন সুনির্দিষ্ট সমাধানে যুক্তির মাধ্যমে অবস্থান গ্রহন করা যেতে পারে। কিন্তু সূর্যের উদয়-অস্তের বির্তকে আপনার যুক্তিতে সূর্যের কিছু যায় আসে না তেমনি বাঙগালির ইতিহাস,
অর্জন এসব নিয়ে বির্তক হাস্যকর । মিথ্যা ইতিহাস চর্চা মাধ্যমেও সত্য ঢেকে যায়না তার প্রমান আমাদের গত ৩৬ বছর । তাই খামাখা ধোঁয়াজাল সৃষ্টির পায়াতারা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছু হতে পারেনা । ব্লগের লেখাগুলো দেখলে হুট করে মনে হয় ভুল করে কোন রাজনৈতিক দলের ওয়েবে ঢুকেছি । দয়া করে এসব ধান্ধা থামান ।
প্রথমেই বলেছিলাম ব্লগারের সংখ্যা নিয়ে ; কিন্তু যেখানে ৩ এর অধিক ......... তো বুঝতেই পারছেন এবং যা হবার তাই রীতিমতন আর ক'দিন পর দেখতে পাব সামহোয়্যার ব্লগার ফোরামের আসন্ন নির্বাচনে ............
আর যেভাবে নিক বাড়ছে এবং রেটিং নিয়ে ব্লগারদের দুশ্চিন্তা বাড়ছে তাতে বোধকরি--২০০৭ শ্রেষ্ঠ ব্লগার, শ্রেষ্ঠ পোস্ট এসব নিয়ে প্রথমআলো-ওয়ারিদ টপ চার্ট এওয়ার্ড শুরু হয়ে যাবে .....
আর ব্লগের প্রতি পাতায় পাতায় " যা কিছু ঢালো টাইপের....
রেটিং এর চেয়ে লেখার মান নিয়ে সচেতনতা যেমন লেখার মান বাড়াত আর আমাদের মতন ব্লগার পাঠক ফোরামের সদস্যদের আনন্দ পাঠে এবং হাত পাকাতে সাহায্য করত।
আর ধর্মভীরু ভাইয়েরা ধর্মভীরু না থেকে ধার্মিক হলে এবং ধর্মকে নিজের দেশ,জাতি ও মূলবোধ তৈরীর হাতিয়ার করুন ; রাজনৈতিক হাতিয়ার নয় ।
দয়াকরে অন্তত ব্লগ-এ সৃষ্টিশীলতা-সৃজনশীলতার চর্চা চালান আর আপনার রাজনৈতিক চর্চা না হয় ব্লগের বাইরেই করুলেন তাতে আপনার দলের ২টো ভোটও বাড়বে!! (রাজনৈতিক সচতনতা আর রাজনৈতিক চর্চা এক ভাববেন না)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

