somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়কে আমি উল্টো পথে হেটে যেতে দেখেছি

১৮ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.সূচনার আগে
মানুষের সবচেয়ে বড় বন্ধু একজন মানুষ যেমন তেমনি মানুষের সবচেয়ে বড় শত্রু ও একজন মানুষ । আর এই বাঙালি জাতির ক্ষেত্রে ? তা বলা বাহুল্য যে তা বলাই বাহুল্য । সক্রটিস বলেছিলেন মানুষের একটি মাত্র গুণ জ্ঞান আরেকটি মাত্র দোষ অজ্ঞতা । সক্রটিস খ্রিস্টপূর্বের মানুষ আর তদুপরি তিনি তার জীবতদ্দশায় কোন বাঙালি দেখেননি , সে বিষয়ে আমি নিশ্চিত । দেখলে এমন ভুল কথা তিনি বলতেন না ।এদেশের জ্ঞানপাপীরা বরাবরই আমাদের পথভ্রষ্ট করেছে । দিকভ্রান্ত বাঙালিকে সোজা নরকের পথই দেখিয়েছে এবং এখনও দেখাচ্ছে । দিনের প্রথম আলোই যদি হলুদ আভা ছড়িয়ে আপনার চোখে সর্ষে ফুলের পরাগ রেণু মাখায় তবে বাকি দিনটা আপনি কি দেখবেন তা বলার অপেক্ষা রাখেনা ।
ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা এখনও সেই একই চক্রে ঘুরপাক খাচ্ছি । সেই একই নামতা পড়ছি , ডান-বাম-ডান...
রবি গুরু আমরা কোনদিন মানূষ হবো না ?? আজীবন শুধু বাঙালি হয়েই থাকব ???

২.সূচনার পরে
সবাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে । আমরা আরো বেশী পণ্ডিত, বারবার আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে গিয়ে এসো নিজে করি অনুশীলনে মেতে উঠি । বারবার তাই একই ইতিহাসের সূচনা করি । সেই আইয়ুব-ইয়াহিয়া শাহী, জিয়া-এরশাদ এবং আবারো পথও চেয়ে বসে আছি ....
মঈন বললেন , আমাদের পাকিস্তানের শিক্ষা কাজে লাগাতে হবে , কিভাবে তারা দুর্নীতিবাজ রাজনৈতিকদের বিচারের সম্মুক্ষীন করেছেন ।
তারপরও আমরা বুঝিনা কেননা আমরা পণ্ডিত । আমরা প্রথম আলোর সর্ষে ফুলই দেখি কেননা হলুদ রঙ আমাদের অতি পচ্ছন্দ ।
৩.উপসংহারের আগে
১৯৭১ থেকে আজ ২০০৭ সাল । ছোট একটি পরিসংখ্যান ।
দেশে সেই অর্থে গণতন্ত্র ছিল ৩৬ বছরের মধ্যে ১৯ বছর । (ধরে নিচ্ছি)আর বাকি সময় আমাদের ত্রাণকর্তাদের হাতে । তারা দেশ চালিয়েছেন বাকি ১৬-১৭ বছর ।রক্তাত ৭৫ এর পর তারা বললেন এই সরকার ব্যর্থ তাই দেশমাতার স্বার্থে বিশেষ করে আবাল বাঙালিদের তারা আমাদের অভিভাবক হয়েছেন । (বাচ্চালোক তালিয়া বাজাও , আমরা তালি বাজাই তুমুল উত্তেজনায় শিষ দিয়ে উঠি) । সেই উত্তেজনার মাসুল গুনি মাত্র ১৬-১৭ বছর । এসময় আমরা শিখি বহুদলীয় গণতন্ত্র যেজন্য জন্ম নেয় আরো দুটি রাজনৈতিক দল । আমরা ব্লাডি সিভিলিয়ানরা আরো শিখি ডান-বাম-ডান.....

৪. তাহলে এবার উপসংহারের পর...?
আমাদের গণতন্ত্রর বয়স মাত্র টানা ১৫ বছর । এই ১৫ বছরে আমরা কত পিছিয়ে পড়েছি !!। আমরা ডান-বাম-ডান ভুলে গেছি , কত অসভ্যতা চারিদিক কত অন্যায়-অনাচার । রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত !! আরো কত কি ?? তাহলে বলুন তো সেই ১৬-১৭ বছরে কতটুকু দুর্নীতি হয়েছে ?? শূণ্য শতাংশ নিশ্চয়ই । দিনের প্রথম আলো গণতন্ত্রর বয়স ১০ না হতেই বলতে শুরু করল এদের দিয়ে চলবেনা চাই নতুন দল-মাল ...আবারো আমরা উত্তজনায় শিৎকার দেই !! আবারো হাতের আস্তিন গুটিয়ে প্রস্তুতি নিতে থাকি ডান-বাম-ডান....
দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত-স্বেচ্ছাচারী বেতনভুক্ত কুকুরদের পা চাটতে আমরা কতটা ব্যগ্র যেমন ব্যগ্র আমাদের মতি ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৫৫
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×