somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাইমুল ইসলাম খানের মন্তব্য প্রতিবেদন: 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দ্বিতীয় চিন্তা' । একজন সম্পাদকের কাণ্ডজ্ঞান

১২ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাইমুল ইসলাম খান বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় একটি অনস্বীকার্য নাম । তিনি আলোচিত এবং সমালোচিত তার স্বীয় কর্ম দক্ষতায় । প্রিন্ট মিডিয়ার নতুর তরঙ্গ ও যেমন তিনি শুরু করে আলোচিত হয়েছেন তেমনি বিভিন্ন সময়ে নতুন পত্রিকা নিয়ে হাজির হয়ে পাঠককে চমক দিয়েছেন । আবার কিছুদিনের মধ্যেই মালিক পক্ষ এবং সহকর্মীদের সাথে মত পার্থক্যের কারণে সেই পত্রিকা ছেড়েছেন । অনেকদিন পর্দা আড়ালে থাকার পর তিনি বকয়েখ বছর ধরে আবার আলোচনায় এসেছেন সাথে করে নতুনধারার পত্রিকা নিয়ে । তার থেকে বেশী জনপ্রিয়তা অর্জন করেছেন তসলিমার ক বইয়ের মাধ্যমে । অবশেষে এবার তিনি নিজেই মালিক পক্ষ এবং সম্পাদক হয়ে ফিরে এসছেন আমাদের সময় নিয়ে । পত্রিকার মূল্য নির্ধারণ কম রেখে তিনি অনেক পাঠকের কাছে পৌছে গেছেন ।

ইদানিং তিনি বোধকরি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সাথে প্রতিযোগিতায় নেমেছেন । না , সার্কুলেশন নিয়ে নয় , কে কত বেশী তৈল মর্দন করতে পারে । এবং এজন্য তিনি নির্লজ্জ ভাবে বর্তমান সেনাশাসিত সরকারের গুনগান করতে করতে এখন জলপাই চোষনে ব্যস্ত । মাঝে মাঝে লেখছেন মন্তব্য কলাম । সম্প্রতি নিজামী বঙ্গবন্ধুকে জাতির জনক বলেছেন আমাদের সময় এ সাক্ষাতকার দেয়ার সময় । তাই তিনি তার পত্রিকায় বঙ্গবন্ধুকে নিজামীর জাতির পিতা স্বীকৃতি সংবাদ ছেপে সমালোচিত হয়েছেন । তার প্রতি উত্তরে তিনি রাজাকারের সন্তান হয়েও যুদ্ধাপরাধীদের বিচার চান এমন আগড়ুম-বাগড়ুম লিখেছেন ।
আজকে তার পত্রিকার সন্তব্য প্রতিবেদন পড়লাম । বিষয়ঃ'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দ্বিতীয় চিন্তা' । পুরো লেখাটির মানে দাড়ায় মিনিংলেস তৈল মর্দন । শুরু আর শেষে কোন কিছু ঠিক বুঝে ওঠা গেলনা তিনি কি বলতে চেয়েছেন। ভুল তথ্যে উপর ভিত্তি করে লেখা । এবং শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাঃসম্পাদক এর নামটি ভুল লিখেছেন ।
আর হ্যাপি কোন ভুল পথে রাস্তা পার হচ্ছিল জানি না । শাহবাগ ক্রসিং এর সঠিক পথ কোন টি ? সব মিলিয়ে আমার বোধগম্য হলো না । তার মতোন একজন দায়িত্বশীল সম্পাদকের কাছে এমন মন্তব্য বিষয় বস্তুর সাযুজ্যহীন মন্তব্য প্রতিবেদন তার প্রতি পাঠকের করুণার জন্ম দেয় । যে বিদ্যাপীঠে তিনি পাঠ নিলেন সেই বিদ্যাপীঠের শিক্ষকদের জ্ঞান দেবার আগে তার আরেকবার ভাবা দরকার ছিল তিনি কি বলতে চান ?
একজন সাধারণ পাঠক হিসেবে বলব দালালী ছেড়ে তার শুভ বুদ্ধির উদয় হোক ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৮
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×