আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

কোন জবানবন্দি নয়ঃ মানব

২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৫২

শেয়ার করুন:                   Facebook

মানবকে আটক করা এবং তারপরের ঘটনা গুলো আমাদের জানা । ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত আন্দোলনে মানব ছাত্র শিক্ষকদের সাথেই ছিল , প্রথম থেকেই ছিল । প্রথম দিনেই তার ভূমিকা ছিল সর্বাগ্রাহে , সবার প্রথমে । দায়িত্ব সচেতন শিক্ষার্থী , ছাত্র সংগঠেনের সভাপতি এবং সর্বোপরি ক্যাম্পাসের সবচেয়ে উচ্চু শ্রেনীর শিক্ষার্থী হিসেবে সবার কাতারে দাড়াতে সে দ্বিধা বোধ করেনি । আর তার ফলাফল প্রথমদিনে , প্রথম সন্ধ্যায় আহত । আহত অবস্থায় তো আর যাই হোক চিকিৎসা নিতে হয় , অন্তত গাড়ি ভাংচুর করা যায়না !!!
যেভাবে যে কোন মুহুর্তে যে কোন মানুষের জরুরী রক্ত যোগাতে লাফিয়ে পড়েছে মানব ঠিক সেই ভাবে ।এক মানব যতো মানুষের জন্য জরুরী রক্ত সংস্থান করে দিয়েছে ততো গুলো মানুষ এর দুহাত ঢেকে দিতে পারে এইসব সাজানো নাটকের মহড়া মুহুর্তে । তাদের জমায়েত যেকোন রাজপথ এ লম্বা হতে পারে তিন কিলো ।
মানবন্দ্রে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে না । আজ আদলতের সামনে দাড়িয়ে মানব একাগ্রভাবে ভয়শূন্য চিত্তে তার বিরুদ্ধে আনীত অভিযোগে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায় । সাতদিন দিনের রিমান্ডও মানবের মানসিক শক্তিকে পর্যাদুস্ত করতে পারেনাই । ভয়ভীতি শাররিক আর মানসিক যন্ত্রণা মানবকে টলাতে করতে পারেনি ।
মানব এই দৃঢ়তা যন্ত্রণা আর ভয়ভীতি মানবকে মিথ্যে অভিযোগ জোড় করে স্বিকার করানো যায়নি । মানবের দৃঢ়তার জয় হোক ।

 

 

  • ৯ টি মন্তব্য
  • ১৫২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:১২
comment by: আলী বলেছেন: মানবের দৃঢ়তার জয় হোক
২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:১২
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: জয় হোক মানবের.....
জয় হোক মানবতার, জয় হোক সেনাপ্রভাবমুক্ত গনতন্ত্রের ...
৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪০
comment by: ঠোটকাটা ব্লগার বলেছেন: শিরোনামে জবানবন্দী'র বদলে স্বীকারোক্তি কথাটাই বেশি লাগসই ছিল ।
৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫৩
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: মানবকে শ্রদ্ধা। আপনাকে ৫।
৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫
comment by: রাহা বলেছেন: স্বীকারোক্তি শব্দটার মধ্যে দোষ স্বীকার দোষ স্বীকার ব্যাপার আছে । তাই জবানবন্দী ।
৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০২
comment by: সাদিক তাল বলেছেন: মানবের মানসিক শক্তি দৃঢ় হোক আরো !!
৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৬
comment by: দলছুট বলেছেন: রাহা আপনি মানবেন্দ্র দেব নাথকে কেমন ভাল ও কত কাছ থেকে চিনেন.... জানান নি। আপনি আমার চরিত্র বিশ্লেষণ করার বিষয়ে কিছু বলছিলেন (Click This Link) ... শেষ করেননি । মানবন্দ্রে যখন গাড়ি ভাংচুর করে (বা না করে) তখন কি আপনি সাথে ছিলেন? থাকলে কতক্ষন ছিলেন?
যদি গাড়ি ভাংচুর করে থাকে তবে সেকি অপরাধি না? সেকি বিচারের উর্ধে? বিচারে দেখি তার কি হয়...... আগে থেকে তাকে নির্দোষ বানিয়ে দিয়েন না।
৮. ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫২
comment by: এখনও গল্প লিখি বলেছেন: @দলছুট
আপনি আরমি পুলিশি সিস্টেম থেকে কতটা সুবিচার আশা করতে পারেন?নির্দোষ হলেও দোষী বানাতে কতক্ষণ?
৯. ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫২
comment by: এখনও গল্প লিখি বলেছেন: @দলছুট
আপনি আরমি পুলিশি সিস্টেম থেকে কতটা সুবিচার আশা করতে পারেন?নির্দোষ হলেও দোষী বানাতে কতক্ষণ?

 



 


rahablog@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১০৩৬৩৩