somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ কি জানে এই দালান কোঠার দম্ভ সিডোরের কাছে সামান্য !!

২০ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ!! দু,পায়ের উপর ভর করে পৃথিবীটা দখল করে নিল আর চার পায়ের উপর ঠায় দাড়িয়ে রইল চতুষ্পদী প্রাণীসকল । চেয়ে দেখল উড়াল পংখীরা আর পানি থেকে কখনও সখন খানিক মাথা উচিয়ে দেখে আবার আন মনে চলে জলজ প্রাণীকুল । যে যার মতন ছিল আছে সেভাবেই বাচে । বনজ সম্পদ হারিয়ে উজার হয় প্রাণীকুল, পানি শুকিয়ে যায় জলজ প্রাণীরা আবাস হারায় , বায়ুতে কার্বনমনোক্সাড বারে আর কমে যায় পাখির দল । তারপরও আরাম হয় না । তারপর ঘুম হারাম করে ছোটে মানুষ আরামের খোজে ।
মানুষের চাহিদা মেটে না , সুখ পায় না । মানুষ কি জানে মানুষ কি চায় ?? মানুষ কি খোজে মানুষের কিসে সুখ ?? সুখের অসুখে , ব্যারামে কাতর মানুষ !! হায়রে মানুষ!!!
সুখ অসুখের ব্যারামে কাতর আমরা । খুজে ফিরি দিবানিশি কিসে বারে সুখ আর কিসে কমে দুঃখ ! খোজা শেষ হয়না ।
যে খোজের কোন শেষ নেই সে খোজের কি দরকার , তা মানুষই জানে !
তিলে তিলে গড়ে তোলে সমাজ, সভ্যতা হাজার হাজার বছরের সময়ের পড়তে পড়ত জমে , পলির উপর পলি জমে সৃষ্টি হয় মায়া কিংবা হরপ্পা । আর মিলিয়ে যায় কোন এক সিডোর কিংবা সুনামীর ছোট্ট আঘাতে ।
বারে বারে হারিয়ে যায় সভ্যতা, বিলীন হয় জনপদ । ছোট কোন প্রাকৃতিক দুযোর্গের ধাক্কায় । তারপর মায়া শুধু আমাদের মায় বাড়ায় । নু'হের প্লাবণ গল্প বয়ে বেড়ায় ।
তার মানুষ থামে না , প্রকৃতির কাছে হার মানতে চায়না । ডায়নোসাররা জায়গা করে নেয় যাদুঘরে , হাজার বছর পর হয়তো মানুষ খুজে পায় মিশরীয় কঙ্কাল কিংবা ব্যবলীয়ানের শূণ্য উদ্দান ।
শূণ্য থেকে আবার শুরু করে মানুষ , শূণ্যে যায় ফিরে ।
অবশিষ্ট শূণ্যই রয়ে যায় । আমরা সেই শূণ্য কে কোনদিন পূর্ণ করতে পারি না??
পারিনা কি সেই আবাস, সেই সভ্যতার , যে সভ্যতার কাছে সিডোর এসে সভ্যতার কোপলে চুমো খেয়ে আর্শীবাদ করে ফিরে যাবে ! বলবে ' ইতিহাস তুমি দীর্ঘ হও , সময়ের মতন ।"
প্লাবণ-জলোচ্ছ্বাস-খড়া মিউজিয়ামে করবে আবাস ।
মানুষ আর চুতুষ্পদী মারবে না , জলজ প্রাণীদের করবে লালন , প্রকৃতিকে করবে আপন ।
মানুষ আর প্রকৃতি হবে এক অপরের আপন । আসুন প্রাকৃতিক দুযোর্গকে মোকাবেলা করতে প্রকৃতিকে বন্ধু করে নেই , প্রাকৃতিক দুযোর্গের সঠিক কারণ খুজি ।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×