আমরা ভীত, কেননা আমেরিকা স্বার্থ ছাড়া কিছু করেনা ।
আজ একটি আমেরিকান যুদ্ধ 'কিয়ারসার্জ' জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌছেছে । আরেকটি আসছে যুদ্ধজাহাজ এক্সেস পৌছুবে আগামীকাল । জাহাজ দুটি ৪০ টি হেলিকপ্টার থাকবে আর কয়েকটি উভচর যান । তারা আসছে ত্রাণকার্য পরিচালনা করতে তবে জাহাজ দুটিতে কোন ত্রাণ সামগ্রী আসেনি ।
দেশের স্মরণকালের এমন দুযোর্গ আগেও এসেছে । সে সময় গুলোতেও আমরা নিজেরা মোকাবেলা করেছি । ৯১ এর ঘূর্ণি ঝড়েরর পর পরও আমেরিকার জাহাজ এসছিল ত্রাণ সামগ্রী নিয়ে । কিন্তু এবারের শুধু যুদ্ধ জাহাজ আমাদের প্রশ্ন জাগাচ্ছে ।
ত্রাণ সামগ্রী ছাড়া শুধুমাত্র ত্রাণকার্য পরিচালনার জন্য তবে কেন প্রয়োজন হলো আমেরিকান সেনবাহিনীর সাহায্য ?? আমাদের সেনাবাহিনী কি তবে ত্রাণকার্য পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ নয় ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

