আসল প্রসংগে আসি । আপনি কি করে ব্লগিং করে টাকা কামাতে বা বানাতে পারবেন?? হ্যা অবশ্যই আপনি এখন বাংলায় ব্লগিং করে টাকা কামাতে পারবেন । যদি আপনি নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে পারেন । নিচের শর্ত গুলো মনোযোগ দিয়ে পড়ুন ।
১. বাংলায় ব্লগিং করতে হলে সবার আগে আপনার কম্পিউটার ব্যবহার সম্পর্কে জানতে হবে ।
২. আপনাকে ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে ।
৩. আপনাকে বাংলায় টাইপ করতে জানতে হবে এবং অবশ্যই দ্রুত গতিতে ।(মিনিটে ৭০ এর বেশী হলে ভালো হয়, কারণ নিচে দ্রষ্টব্য)
৪. প্রতু্যপন্নমতি হতে হবে । আপনাকেই অবশ্যই সুবিধাবাদী প্রকৃতির হতে হবে । মিথ্যে কথায় পারদর্শী হতে হবে ।
৫. অন্যের অনুগত হতে হবে । নিজের মত বা পথ থাকতে পারবেনা ।
৬. নেতাকেই ইশ্বর ভাবতে হবে । নেতার আইনই আল্লাহর আইন জানতে হবে ।
৭.বাংলাদেশ, মুক্তিযুদ্ধ তথা বাঙালির ইতিহাস ভুলে গিয়ে ইতিহাস রচনায় পারদর্শী হতে হবে ।
৮. সকল কিছুর মধ্যে একটা করে ইসলাম ঢুকাতে হবে ।
৯. এসব কিছু পারলেই আপানাকে জামাত-শিবির-রাজাকারদের অুনগত মনে করা যেতে পারে । তারপর আপনি তাদের সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন ।
১০. সদস্যপদ পেলে আপনি জামাতী আদর্শ নিয়ে বাংলায় ব্লগিং শুরু করে জামাতীদের সদস্য বাড়াতে এবং বাংলাদেশ এ ইসলামী জিহাদ এর নামে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে মানুষকে বিভ্রান্ত করে জামাতকে ক্ষমতায় বসানোর লক্ষে আপনি কাজ করে যেতে পারবেন ।
তখন আপনাকে মাসোয়ারা দেয়া যাবে। এবং আপনি ঘরে-বাহিরে যেকোন জায়গায় বসে বাংলায় ব্লগিং এর নামে জামাতী আদর্শ নিয়ে কাজ করে ভালো টাকা কামতে পারবেন ।
আপনি বিশ্বাস না হলে এখনই সামহোয়্যার ইন এর বাংলা ব্লগে ঢুকলে কিছু রাজাকার কিছিমের ব্লগার পাবেন , তারা সবাই 'পেইড ব্লগার' । আর আপনার পারফর্মেন্সের উপর আপনার উন্নতি নির্ভর করছে ।
(দ্রষ্টব্যঃ দ্রুত টাইপিং জানলে আপনাকে ক্হে প্রশ্ন করার আগেই যেন আপনি ব্লগ লেখে কিংবা মন্তব্য করে ভাগতে পারেন । ভুলেও সকল প্রশ্নের উত্তর দেয়া যাবে না ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

