৩৬ বছরের অপেক্ষা, জানা নেই হামিদুরের স্বজনদের কিভাবে কেটেছে এই ৩ যুগ । সেই ৩ যুগের অপেক্ষা শেষে দেশে ফিরলেন হামিদুর, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান । ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি বীরত্বে সাথে অংশগ্রহণ করে লড়েছেন । সেই যুদ্ধেই তিনি আত্মত্যাগ করেন । নিজেকে উৎসর্গ করেন দেশমাতৃকার মুক্তির জন্য, স্বাধীনতার জন্য । সেই দেশের জন্মলগ্নে তার আত্মত্যাগকে দেয়া হয়েছিল বীরশ্রেষ্ঠ খেতাব কিন্তু কিছুই তার কপালে জোটেনি, এমনকি নিজের স্বাধীন ভূ-খন্ডে তার দেহাবশেষ এতোদিন ফেরেনি। যেদেশের জন্য ,যেদেশের জন্য মুক্তির জন্য,স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ সেই দেশে স্বাধীন হয়েছিল কিন্তু হামিদুরের দেশে ফেরা হয়নি । ফিরল কাল । যে মাটির জন্য তিনি রক্ত দিয়েছিলেন, নিজেকে উৎসর্গ করেছিলেন সেই মাটিতে ফিরতে পেরে নিশ্চয়ই এই বীরশ্রেষ্ঠ এর বিদেহী আত্মা শান্তি পেল, আর আমরা খানিকটা হলেও গ্লানি কমাতে পারলাম ।
বীরের বেশেই ফিরেছেন হামিদুর । তার স্বপ্নের লাল সবুজের পতাকা জড়িয়েই তিনি স্বভূমিতে ফিরেছেন । বীরশ্রেষ্ঠ হামিদুরের স্বদেশে প্রত্যাবর্তন দেরীতে হলেও অবশেষে তার দেহাবশেষ দেশে ফিরে এসেছে । রাষ্ট্রীয় মর্যাদায় ২১ বার তোপধ্বনির মধ্যদিয়ে তাঁকে সমাধিস্থ করা হলো মিরপুর শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধের পাশে ক'দিন আগে দেশে ফেরা বীরশ্রেষ্ঠ মতিউরের কবরের পাশে ।স্বদেশ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর দেহাবশেষ প্রত্যাবর্তনে সশ্রদ্ধাচিত্তে অভিবাদন ।
কৃতজ্ঞতাঃ
সচলায়তন ও প্রথম আলো । ( ছবিতে সচলায়তনের ব্যানার এবং প্রথম আলো থেকে বীরশ্রেষ্ঠ হামিদুরের পতাকাশোভিত কফিনের ছবি নেয়া হয়েছে )
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।