আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সামহোয়্যার ব্লগারগণঃ কে কোথা থেকে কিভাবে ব্লগিং করছেন

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৭

শেয়ারঃ
0 0 0

শুরুর আগে (মূলবিষয়ে পড়তে চাইলে শেষ প্যারায় চলে যান)
সামহোয়্যার ইন ব্লগ । দেখতে দেখতে ২ বছর পেরিয়ে প্রায় দুমাস । গত ক'দিন ব্লগে একটি নতুন ফিচার যুক্ত হয়েছে, আপনার ব্লগিং বয়স । সে হিসেব অনুযায়ী আমার বয়স ১ বছর ৬ মাস । অথচ আমি কিন্তু ২০০৬ ফেব্রুয়ারী-মার্চ থেকেই কমবেশী ব্লগে ঢুকছি । সম্ভবত আমার এইনিক এ প্রথম ব্লগিং দিনটি থেকে ব্লগের বয়স হিসেব শুরু হয়েছে । শুরুতে নিজের অফিসে বসে ব্লগাতাম । ভুল হলো ব্লগ পড়তাম । শুরুতে নানা জনের নানা মত । এইসব কি? পোলাপাইন্যা কাম । আরো কত কি ?? কিন্তু ধীরে ধীরে একসময় দেখা গেল পাঠক আমি আর একা নই... অফিস সমেত ব্লগ পড়ছে । লে ঠ্যালা । আমার এক সহকর্মী বন্ধু ছিলেন, অনেক কষ্টেও যাকে আমি দীর্ঘদিন টাইপ শেখাতে পারিনি, তার সকাল হতো আমার সাথে পাল্লা দিয়ে । কিন্তু কিছুদিন পর দেখি সব চেঞ্জ...... আমার বন্ধু ১০টার মধ্যে অফিসে চলে আসে..... আমি নেটে বসলে পাশের কম্পিউটারে বসে টাইপ করে... ইংরেজী নয়...স্রেফ বাংলা.. হয়তো দিনের পত্রিকা নিয়ে তার কোন বিশেষ অংশ বসে টাইপ করছে । আমার তো চোখ ছানা বড়া, সে আড়চোখে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসে... আমতা আমতা করে বলে না মানে টাইপটা একটু জানা দরকার না..... কৌতহল নিয়ে জিজ্ঞেস করি এতো সকাল সকাল.... হাসে, বলে সারা জীবন কি একরকম ভালো লাগে.. বলো । এবার আমি অন্যরকম সন্দেহ করি, একটু কবি কবি ভাব, আবার মন উচাটন হলে আমার সর্বনাশ , ...............আমি পুরা একা হয়ে যাবো । এবার বলি , আসলে কাহিনী কি? সে বুঝতে পারে আমি মহা চিন্তিত , উত্তর দেয় তেমন সিরিয়াস কোন ব্যাপার নয় । তুমি থাকলে তো কম্পিউপটার আর পাওয়া যায় না তাই আগে আগে এসে একটু নেট ঘাটি । আমি আবার চিন্তিত হয়ে যাই, ব্যবসা ফিলে আবার চাকরি খুজে নাকি ??? সকল চিন্তার অবসান ঘটিয়ে সে যখন বলল না এই একটু ব্লগিং করি ... আমি আকাশ থেকে পড়ি... এ বলে কি ?? ক'দিন আগেই পোলাপাইন্যা কাম কইল্যা এখন নিজেই শুরু করল....

সে ম্যালা আগের কথা, এখন সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই । কিন্তু আমরা ব্লগারা কিন্তু ঠিকই আছি । কেউ বাসায়, কেউ অফিসের বসের চোখ ফাকি দিয়ে, কেউ সাইবার ক্যাফে বসে । কেউ দিনে, কেউ রাতে বউকে ঘুম পারিয়ে রেখে কেউ দেশে , কেউ প্রবাসে । নানাভাবে , নানা জায়গায় থেকে ব্লগিং করছেন । কেউ নিজের টাকা খরচ করে ব্লগিং করে আর কেউবা ব্লগিং করে টাকা কামায় (অনেকে বলে!!!) । সেই যাই হোক, আসুন আমরা সবাই কোথা থেকে কিভাবে ব্লগিং করছি সেই মজার অভিজ্ঞতা গুলো শেয়ার করি ।

 

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৬
এরশাদ বাদশা বলেছেন: সুন্দর পোস্ট। আমাকে দিয়েই শুরু হোক অভিজ্ঞতার গল্প। আমি আবুধাবীতে থাকি। কবিদা মোস্তাকিম রাহী নেট ঘাটতে ঘাটতেই একদিন সা,ইন এর সন্ধান পেলেন। দেখতাম, দিন নেই রাত নেই বসে আছেন ব্লগ নিয়ে। প্রথম প্রথম খুব অনীহা দেখাতাম, আপনার কলিগদের মতো। তারপর একদিন ভাইয়ার পীড়াপীড়িতেই বসলাম। ভাইয়া বলো, তোর সাহিত্য কর্ম গুলোর কোন গতি করতে চাইলে এটাই সুযোগ। ছেড়ে দে ব্লগে। কেউ পড়লে ভালো , না পড়লেও ক্ষতি নেই। অনলাইনে লেখাগুলো থাকলো। তার কথা মতো শুরু হলো ব্লগিং। প্রথম পোস্ট করলাম আমার সবচাইতে প্রিয় গল্প সহযাত্রী। প্রথম দিকে তেমন রেসপন্স পাইনি। তবে যারা পড়েছেন, তারা উচ্চকিত কন্ঠে প্রশংসা করেছেন। এভাবে সা,ইনের সাথে যুক্ত হলাম। এখন লেখা পোস্ট করলে সাহিত্য মনা ব্লগারগন এসে ভীড় করেন। খুব ভালো লাগে যখন তারা প্রেরণা দেন।
এভাবেই বাঁধ ভাঙ্গার আওয়াজ অবসরের সঙ্গী হয়ে গেলো।
২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৯
এরশাদ বাদশা বলেছেন: +

ভুলে গিয়েছিলাম।
৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
সাদিক তাল বলেছেন: জ্বি স্যার... আপনার পাল্লায় পড়ে আজকে আমার এহাল....যাকে বলে গুরু মেরে জুতা দান । আমার মাঝে বেশ মজা হয়, শেয়ার বাজার ফেলে যখন ব্লগিং করি... হিহি... মানে বাজারে যেদিন বেচাকেনা কম, কাম শেয়ারের হাউজে... হে হে
৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
বিবর্তনবাদী বলেছেন: এইবার আমার পালা। আমি ব্লগিং করি পুরান ঢাকার বাসা থেকে। ব্লগিং বয়স মাত্র ৩ মাস ১ সপ্তাহ। আপনে যদি দেড় বছরের ব্লগিং এ বসতে শিখেন, তো আমি এখনও মায়ের কোলেই আছি। মূলত, সারা রাত ব্লগে থাকি। তো ব্লগ পড়ি-লিখি বইলা ঘুম আসে না, নাকি ঘুম আসে ন বইলা ব্লগ-পড়ি লিখি ঠিক বুঝি না।



ইউজ করি ডায়াল আপ। আগে মাসে ৩০০ টাকার কার্ড কিনতাম ১০০ ঘন্টা (ও-নেট)। এখন মাসে আর ৩০০ টাকায় কুলায় না। ছাত্র এসএসসি দিবে এইবার, তারপর কামাই বন্ধ। তারপর ব্লগিং কেমনে করব জানি না। তা ব্লগিং কইরা যদি কামাই করা যায় খারাপ হয় না। এখন যে হারে ব্লগিং করতেছি, পাবলিকে পয়সা দিলে বর্তমান বাজারে না খাইয়া থাকতে হইব না।
৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
লাভলুদা বলেছেন: আপনার পোস্টটি এতই ভাল লেগেছে যে, লগইন করে কমেন্ট করার লোভ সামলাতে পারলাম না। :)

আমি ব্যক্তিগত ভাবে ব্লগ লিখি সেই ২০০৫ সাল থেকে (ইংরেজীতে)। সা.ই এ রেজিস্ট্রেশন করি সেই ২০০৬ এর প্রথম দিকে। কিন্তু ব্যবহার না করার ফলে আমার ব্লগটিতে কিছু সমস্যা হয়। ২০০৭ এ আবারো রেজিস্ট্রেশন করি। আর অফিস বলেন আর বাসায় বলেন , সব সময় সা.ই. একটা ব্রাউজারে খোলা থাকে।

ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ@লাভলু...দা টা বাদ দিলে কেমন লাগে আপনার সেটা দেখলাম....

৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
জমির মাতব্বর বলেছেন: ২০০৬ সালে ঢোকা হতো বেশ। রেজিস্ট্রি করিনি তখন। দেশে ফেরার পর আবার আগ্রহী হলাম। আমি যে কোচিং সেন্টারে (প্রাইভেট বিশ্ববিদ্যালয়) পড়াই সেখানে আমার রুমে ফ্রি থাকলে পড়া হয়। লেখা হয় কম। বাসায় আমার পিসির সঙ্গে টিভি কার্ড, বউ ব্যস্ত রাখে। তারপরও একাডেমিক পারপাস যখন কাজ করি, তখন দেখা হয়। আশা আছে নিয়মিত হওয়া
৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
মুকুল বলেছেন: মহান মুকুল নোয়াখালী থেকে তাঁর নিজ বাড়ীতে বইসা ব্লগান।:)
*****
৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
মৈথুনানন্দ বলেছেন: আমি রেভল্ভিং চেয়ার থেকে শাল মুড়ি দিয়ে ব্লগিং করছি।
৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
মিয়াবেপারী বলেছেন: সহজে যে সহজ কথাটা যায় না বলা........
নিজের বয়স তো কেউ আর ঘটা করে বলতে চায় না...
ব্লগ এ লিখা বা ব্লগের আধীকারি হয়ে ব্লগবাসী হওয়া একটা বিষয় বটে.....
আগে ঠিক বুঝে উঠতে পাড়ি নাই ব্লগ কি ?
আমার ব্লগ দেখেন মোট পোস্ট এর সংখ্যা ৭৭টি,
মন্তব্য করেছি ৮৭টি, মন্তব্য পেয়েছি ১৯৯টি,
ব্লগ এর বয়স হয়েছে ১ বছর ৮ মাস .....
লিখি কেমন তা জানি না তবে পড়ি যখন সময় পাই তখনই পড়ি...
আমি একজন প্রবাসী ব্লগার সুদুর লিবিয়া থেকে.....

নোট : এমনই এক লেখার ভাবনা আমার মাথায় ঘুরতে ছিল.....
ধন্যবাদ আপনাকে
১০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫১
ফারজানা মাহবুবা বলেছেন: মজার লিখা! অবশ্যই +
অনেকের ব্লগিং’র কাহিনী জানা গেল! :) :)
১১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৩
রাহা বলেছেন: ফারজানা মাহবুবা@আপনাকে ধন্যবাদ তবে কোথা থেকে কেমন করে এলেন তা জানিয়ে ধন্যবাদটা প্রাপ্য করে নেবেন আশা করছি ।
১২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩০
শামীম রিয়াজ বলেছেন: আমি ব্লগ পড়ছি ২০০৭ এর গোড়া থেকে, মাঝে মাঝে ব্লগ খুলে পড়তাম। রেজিস্ট্রেশন করেছি মাস চারেক হল। তেমন লিখিনা, পড়তেই বেশি ভাল লাগে!
তাই বলা যায় ব্লগ পড়ি লন্ডন থেকে, ধন্যবাদ।
১৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৩
শামীম রিয়াজ বলেছেন: ও আচ্ছা, এই ব্লগের সন্ধান কি করে পেলাম সেটা বলা হয়নি...ব্লগস্পটে সামীহা এষা নাম্নী এক ব্লগার এর লেখা থেকে এই ব্লগের বিষয়ে প্রথম জানতে পারি।
+
১৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৪
রাহা বলেছেন: ১০ জন ব্লগার মন্তব্য করেছেণ, সবাইকে ধন্যবাদ, আরো ব্লগারদের অংশগ্রহণ চাই ....
১৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:১১
!গন্ডার বলেছেন:
মহান গন্ডু ইউনির ডর্ম থাইকা ব্লগান,

ব্লগ বয়স ১ দিন কারন তিনি খুব ঘনঘন পুনরজন্ম গ্রহন করতে হয় মহান মডুরামদের কৃপায়।

* পোস্ট করেছেন: ৩টি
* মন্তব্য করেছেন: ৭৯টি
* মন্তব্য পেয়েছেন: ৭৬টি
* ব্লগ লিখছেন: ১ দিন ১৩ ঘন্টা
* ব্লগটি মোট ৫১৮ বার দেখা হয়েছে

১৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:১৪
নরাধম বলেছেন: নরাধম ব্লগিং করেন বাসায় লেপটপ অথবা ইউনিভার্সিটির লাইব্রেরী থিকা।

ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ২৬টি
মন্তব্য করেছেন: ২৭০০টি
মন্তব্য পেয়েছেন: ১০৯৯টি
ব্লগ লিখছেন: ৩ মাস ৪ দিন
ব্লগটি মোট ১২৮৭২ বার দেখা হয়েছে
১৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৫
রাশেদ বলেছেন: আমি হল থাইকা আর ডিপার্টমেন্টের পিসি থাইকা বল্গাই।



* পোস্ট করেছেন: ২২টি
* মন্তব্য করেছেন: ১২৮৭৯টি
* মন্তব্য পেয়েছেন: ১৭১৭টি
* ব্লগ লিখছেন: ৬ মাস ৩ সপ্তাহ
* ব্লগটি মোট ১৭৫৫৪ বার দেখা হয়েছে

১৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৬
মদনবাবু বলেছেন:
* মন্তব্য করেছেন: ১২৮৭৯টি
* মন্তব্য পেয়েছেন: ১৭১৭টি

এমন রেশিও অদ্বিতীয় সামহোয়ারে মনে হয় । জটিল ।
১৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৮
মনিটর বলেছেন: * মন্তব্য করেছেন: ১২৮৭৯টি
* মন্তব্য পেয়েছেন: ১৭১৭টি

ইউনিক
২০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৪
রাশেদ বলেছেন: @ মদনবাবু @ মনিটরদা... বেশি কমেন্টের মানে হইলো আমি সেরা আকাইম্মা। :( :((
২১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৭
মদনবাবু বলেছেন: আরে না! কি কন ।

আপনে হইলেন সামহোয়ারের সবার মাথার মনি ।
২২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫২
হট্টগোল বলেছেন:

ব্লগ লিখছেন: ৮ মাস ১ সপ্তাহ

কিন্তু মাল আমি বহুত পুরান। পাশ্চাত্য থেকে ব্লগাই। অফিসে ধুন্ধুমার ঝাড়ি খাইছি ব্লগিংয়ের লাইগা। তারপরও অফিসে ব্লগিং করি। বাসা থেকে তো বটেই।

বন্ধুর মারফত সামহোয়ারের খোঁজ পাই। রাজাকারি অত্যাচারে ব্লগিং ছাড়ছি/ আবার ফেরত আইছি।
২৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৫
েজবীন বলেছেন: মেসেন্জারের এক ফ্রেন্ড দিলো সা.ইন এর খোজঁ,

বাসার থেকে ব্লগাই, ভাইটা অফিস থেকে ফিরলে উৎখাতিত হই বড়ই স্বৈরাচারী কায়দায়:( লেখতে পারিনা , পড়তে আর বন্ধুদের খুচাতেই ব্লগে আসা হয় বেশি:)
২৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৮
রাশেদ বলেছেন: ও, আমি খবর পাই আরিফ জেবতিক ভাইয়ের ভ্যালোরিকে নিয়া করা পোস্টের লিঙ্ক থেকে। এক বন্ধু মেসেঞ্জারে লিঙ্কটা দিয়েছিল।
২৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪২
ব্লাডি ডে বলেছেন: From my keyboard, any where i seat or my heart wants!

though it ain't my passion yet because of language!

but i think i'll gonna like it!
২৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৯
রাহা বলেছেন: মদনবাবু @ মনিটর অন্যেরটা বাদ দেন না, আপনাদেরটা শেয়ার করুন না ।
২৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৩
রাগিব বলেছেন: ভুট্টা ক্ষেত থেকে লিখি। ১০ এমবিপিএসের ব্রডব্যান্ড লাইন, কখনোবা ল্যাবের গিগাবিট স্পিডের লিংক থেকেও ;)

অনেক আগেই এই ব্লগ দেখি, তবে ইউনিকোড হওয়ার আগে রাগ করে লিখিনি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: রাগিব ভাই ভুট্টা খেত.. মানে ?? বুঝলাম না.....

২৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২০
বাবুই বলেছেন: আমি বলগাই আপিস তেকে।
শুককুর বার বলগাই না। কারণ ওই দিন আমার ডে অপ।
পড়ি বেশি, লিখি কম।
বুঝি বেশি, বোঝাই কম।
ও হ্যা, +
২৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৯
সামী মিয়াদাদ বলেছেন: অফিস, ইউনির কম্পু ল্যাব, সাইবার ক্যাফে, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবের বাসা কোনটাই বাদ নাই...শুধু এখনও পর্যন্ত নিজের বাসা থেকেই করা হলোনা...তবে বেশী করা হয় অফিস থেকে.....আগের রাতে লিখে পরেরদিন ব্লগে এসে প্রকাশ...সেই কারনে রাতে অনুপস্হিত থাকতে হয়....শুক্রবার ইউনি থেকে ব্লগানো হয়....
৩০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমি বলগাই আপিস তেকে।
শুককুর বার বলগাই না। কারণ ওই দিন আমার ডে অপ।
পড়ি বেশি, লিখি কম। ইদানিং ব্লগ এ কম ঢুকি
বুঝি বেশি, বোঝাই কম।
ও হ্যা, +
৩১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
রাহা বলেছেন: সবাইকে ধন্যবাদ, আরো ব্লগারদের অংশগ্রহণ চাই ....
৩২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
মদনবাবু বলেছেন: দিতে হবে ?? আমরা তো নয়া ব্লগার ।
৩৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
আহমাদ মুজতবা বলেছেন: ami age basai pc theika bloggai tam...
rat jaiga jaiga kintuk ekhon cafe theika bloggaitasi..hai re seidin ki r ase?? din bodlaise na..no prob abar ashbe hoitoba kokhono . lol.
৩৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
আহমাদ মুজতবা বলেছেন: পোস্ট করেছেন: ২৮৭টি
মন্তব্য করেছেন: ২৫৮৩টি
মন্তব্য পেয়েছেন: ৩৬৯৫টি
ব্লগ লিখছেন: ১১ মাস ৩ সপ্তাহ
ব্লগটি মোট ৪১৮৯২ বার দেখা হয়েছে
৩৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৮
রাহা বলেছেন: ওহো আমি ব্লগিং করি কোথায় থেকে সেটা দেখি লেখাই হয়নি । একসময় নিজের অফিসে বসে ব্লগাতাম । এখন বাসা থেকেই ব্লগানো হয় ।
৩৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৩
নেহার পুরকায়স্থ বলেছেন: কবি নই, লেখকও নই। তবুও ব্লগাই। অফিসে কাজের ফাঁকে ব্লগ লিখি এবং পড়ি। আমার শহর সিলেট।
৩৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৩
নাজিরুল হক বলেছেন: ব্লগের আমার ব্লগীং বয়স সো করছে ১ বছর ৬ মাস। কিন্তু আমি দুই বছরেরও বেশী সময় ধরে ব্লগাইতেছি। :)

গুগলে মাই বাংলা লিখে সার্চ দিয়া এই সামহোয়ার পাইছি। সেই সার্চে যে লিংকটি ছিল সেটা সম্ভবত এস এম মাহমুব মুর্শেদের ক্রন পোষ্ট ছিল। সেদিনই রেজি করলাম।

পরদিন কোন মেয়ে ব্লগার যেন তাজমহল ভিজিট করে সেই ছবি দিয়ে পোষ্ট দিয়ে ছিল। সেই ব।লগারের নামটা মনে নেই। কারণ পরে মাঝে কয়েকদিন ব্লগে আসতে পারিনি। আমি সেটাতে কমেন্টও করেছিলাম।

বর্তমানে বাসা থেকে বলগাই। অফিসে নেট ব্যাবহার কইরা একবার সে মাসের রিপোর্ট দিয়েছিলাম পরের মাসের ৬ তারিখ। এর পর থেইকা বসের পেদানী খাইয়া আর অফিসে বইসা বল্গাই না। :)
৩৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৬
জেনারেল বলেছেন:

আমি ব্লগিং করি নাজিরুল ভাইয়ের পাশের দেশ কাতারের দোহা থেকে।

হোটেলে (দোহার সিটি সেন্টারের পাশে) পিয়াজ কাটি, চোখে পিয়াজের ঝাজ লাগলে ব্লগিং করি।
৪০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১২
রাহা বলেছেন: জেনারেল @আপনার জন্য সমবেদনা, কান্নাকাটি করতে ব্লগিং করে বেচারা! কি দেশের কথা মনে হলেই...???
৪১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৬
তারার হাসি বলেছেন: আমি এই মাত্র সেদিন এর সন্ধান পেলাম আনন্দ আলোতে...কমপিউটার বিভাগে। এখানে যকন দেখলাম সবার ব্লগ, আমার খুব কস্ট হচ্ছিল, আমি এত পরে জেনেছি কেন?
তোমরা কেঊ আমাকে ডাকনি , আমি খুব রাগ করেছি ।
:-(
৪৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৭
রাগিব বলেছেন: @রাহা

এই ম্যাপটা দেখুন।

http://tinyurl.com/ypzckv

ভুট্টা ক্ষেত ছাড়া আর কিছু চোখে পড়ে কি? :)
৪৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১২
রাহা বলেছেন: তারার হাসি @ আমাদের ক্ষমা করে দিও....
৪৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৩
তারার হাসি বলেছেন: it's my pleasure RAHA...
i was kidding.
love.
৪৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪১
রাহা বলেছেন: সবাইকে ধন্যবাদ । আরো ব্লগারদের মন্তব্য মেলা ভালো একটা সংকলন হতো , কোথা থেকে কেমন এলাম টাইপ আরকি!!
৪৭. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪২
সাইফুর বলেছেন: সাইফুর

ব্লগার পরিসংখ্যান

* পোস্ট করেছেন: ৩৩টি
* মন্তব্য করেছেন: ৫৫৫৫টি
* মন্তব্য পেয়েছেন: ১১৬৮টি
* ব্লগ লিখছেন: ৬ মাস ১ সপ্তাহ
* ব্লগটি মোট ১২০৫৮ বার দেখা হয়েছে

৪৮. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৪
সাইফুর বলেছেন: দিনে অফিস থেকে করি..তাই ব্লগে কমেন্টস বা পড়াটা কম হয়

রাতে বাসা থেকে করি..

৪৯. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৩
পিক্সেল বলেছেন:

পোস্ট করেছেন: ১০টি
মন্তব্য করেছেন: ২১১টি
মন্তব্য পেয়েছেন: ১৫৫টি
ব্লগ লিখছেন: ৩ সপ্তাহ ২ ঘন্টা
ব্লগটি মোট ২৬৬৩ বার দেখা হয়েছে


দিনে রাতে যখন অবসর পাই সবসময় বাসা থেকে করি।
গুগলে এটার খোজ পেয়েছি। এসেই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমার ব্লগে গেলে বুঝতে পারবেন।
যাক ধীরে ধীরে সবার আপন হবো।

৫০. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৮
সাঈফ শেরিফ বলেছেন: "আমার বয়স ১ বছর ৬ মাস".............আমারও বয়স ১ বছর ৬ মাস :).......... +
৫১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১০
শান্তির দেবদূত বলেছেন: পোস্ট করেছেন: ৭টি
মন্তব্য করেছেন: ৯৪টি
মন্তব্য পেয়েছেন: ৬০টি
ব্লগ লিখছেন: ২ সপ্তাহ ৪ দিন
ব্লগটি মোট ১১২২ বার দেখা হয়েছে

আমি নতুন , পাছার ফুল এখনো পরে নাই :P
বলগাই ল্যাব অথবা হোস্টেল থেকে। মালয়েশিয়াই আছি। কেন যে এত দেরিতে সাইটার খবর পাইলাম !!!
৫২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২০
বকলম বলেছেন:

* পোস্ট করেছেন: ৬৭টি
* মন্তব্য করেছেন: ১৯১৩টি
* মন্তব্য পেয়েছেন: ৮১৯টি
* ব্লগ লিখছেন: ১ বছর ৫ মাস
* ব্লগটি মোট ১০৩৫৬ বার দেখা হয়েছে

ব্লগিং করি সৌদি আরব থেকে।(অনেকের আবার এই নামটির প্রতি এ্যলার্জি আছে, তাদের বিশ্বাস এখানে খুবই নিম্ন বুদ্ধি সম্পন্ন এবং নিম্ন পেশার বাঙালিরা থাকে)

ব্লগের ঠিকানা পাই ব্লগার সারিয়া থেকে।

পোষ্টের সংখ্যা অতি নগন্য। ব্লগ পড়ি তবে কমেন্ট করি কম পোষ্ট তারও কম।

ব্লগাই অফিস থেকে, বিড়ি ফুকি আর ব্লগাই, ব্লগাই আর বিড়ি ফুকি। অফিসের কোন কাজ আসলে কই বিজি আছি


০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: ভালোই সুখে আছেন (!!)....

৫৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৮
অচেনা বাঙালি বলেছেন: এক বন্ধু ইত্তেফাকের একটা লিংক পাঠায় যেইখানে ওমর আল জাবির মিশোদের তৈরি পেজ ফ্ল্যাক্সের সেরা সাইট হওয়ার খবর ছিল। সেইখান থেকে মিশোর ব্যক্তিগত সাইটের লিংক পাই। আমার দেখা সর্বশ্রেষ্ঠ হোম পেইজ। তারপর মিশোর ইংরেজি ব্লগ সেখান থেকে সামিহা এষার ইংরেজি ব্লগে যাই। সামিহা এষার ব্লগে এই সামহয়ারইনের খোঁজ পাই। যদিও দুঃখের বিষয় পরবর্তীতে সামিহা এষাকে বাংলা ব্লগে ইংরেজি পোস্ট করার জন্য কয়েকবার জ্বালিয়েছি।

রেজিঃ করার(ডিসেঃ ০৬) পর টুকটাক লিখতাম । তখন ছাগুদের অত্যাচার ছিল প্রবল। ছাগু ঠাপাইতে ঠাপাইতে এ-টিমে ঢুকে যাই। এর মধ্যে কর্তৃপক্ষ ঘাড় ধইরা বের করে দেয়। তারপরও এই ব্লগের মায়া কাটাইতে না পাইরা আবারো আসি।

ব্লগিং করি অফিস থেকে। অফিসে যতক্ষণ থাকি ব্লগ খুলে হা করে তাকায় থাকি। ব্লগ দেখার ফাঁকে অফিসের কাজ করি।
৫৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৪
তারার হাসি বলেছেন:
আমি সবার ছোট, আমার বয়স মাত্র ২ সপ্তাহ ৪ দিন।
কি মজা !
৫৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৫
সু-শান্ত বলেছেন: ভালো পোস্ট। আমি ব্লগাই অফিস থেকে। অফিস টা লন্ডনের সেন্ট্রাল জোনে।

প্রথম নাম শুনি নাসিম নামে এক বন্ধুর কাছ থেকে। প্রথম সামওয়ার দেখে ভেবেছিলাম এটা জামাত ইসলামির অফিসিয়াল ব্লগ। তাই অনেক দিন ভুলে ও এদিকে আসিনি। পরে রেজওয়ান বলল যে যেহেতু অনেক প্রো-৭১ ব্লগার এখান থেকে চলে গেছে কাজেই এটা জামাতি মনে হতেই পারে তাই বলে জামাতিদের খালি মাঠে গোল দেওয়া উচিত হবে না।

একথা শুনার পর রেজি করেছি , এখনো আছি। কয়দিন থাকা যাবে কে জানে!
৫৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৮
মুকুট বলেছেন: ধন্যবাদ,এই পোষ্টের জন্য!

আমি আমার পার্সোনাল চেম্বার (ইউনিভার্সিটির ) থেকে আপনাদের সাথে আড্ডা দেই! ঢাকা থেকে
৫৭. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৩
অমি রহমান পিয়াল বলেছেন: অফিস থেকে লগিন, বাসা থেকে ব্লগিং
৫৮. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৩
মিরাজ বলেছেন: ইউনিভার্সিটি এবং বাসা দু জায়গা থেকেই লগ ইন এবং দুই জায়গা থেকেই ব্লগিং ।

ইউনিভার্সিটি সেন্ট্রাল লন্ডনে এবং বাসা পূর্ব লন্ডনে ।
৫৯. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫
ফারজানা মাহবুবা বলেছেন:
বাপরে! ধন্যবাদ প্রাপ্য করে নিতে হলে তো বলতেই হয়-
ব্লগে স্ব-ইচ্ছায় আসিনি, সন্ধ্যাবাতি টেনে টেনে আনছে। বলতে গেলে ধরিয়া বাঁধিয়া টানিয়া আনিয়া ছাড়িয়া দিয়াছে!
ব্লগ করি নিজের রুম থেকে :)
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: এবার পুরোপুরি ধন্যবাদ, আপনার প্রাপ্য ।

৬০. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৬
আবাবিল বলেছেন: মফস্বলের এক বড় ভাইয়ের ফোন পাই সা. ইন বিষয়ে। কয়েকবার তাড়া দেয়ার পর খুজে বের করি। লিখতে শুরু করি। ঢুকেই গালিবাজদের কবলে পড়ে কয়দিন চোখে কানে শর্ষে ফুল দেখি। পরে পাল্টা ব্যাবস্থা নেই।

ডিসেম্বরের প্রথম থেকে আছি। ঢাকায় নিজ বাসভবনের কম্পিউটার রুম থেকে লিখি।

ছোট বোনটা পাশে বসে পড়ে কিন্তু রেজিস্ট্রেশন করার সাহস পায়না। কারণটা বুঝতেই পারছেন। কদিন ধরে শুনি প্লান করছে এমনভাবে ঢুকবে যেন কেউ বুঝতে না পারে ছেলে না মেয়ে। কোন নিক নেবে সে বিষয়ে পরামর্শ করে কয়েকবারই।

ক্লাস পুরোদমে শুরু হলে অনিয়মিত হতে হবে।

+
৬১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: ২০০৬ সালের ডিসেম্বরে ভার্সিটির ক্যাফেতে যাওয়ার পথে দু'বন্ধুকে হিমু ভাইয়ের লেখা নিয়ে আলাপ করতে শুনলাম । নটরডেম কলেজে পড়ার সময় থেকেই হিমু ভাইকে চিনতাম , কিন্তু কোথাকার কোন লেখা নিয়ে আলাপ হচ্ছে ধরতে পারিনি ।

এর পরপরই যে শব্দটা শুনলাম সেটা "সামহো্য়্যার ইন" । আমার এক বন্ধু তাঁর কিছুদিন আগেই তার "সামহোয়্যার ইন" নামক এক নরওয়েজিয়ান মালিকানাধীন আইটি ফার্মে ইন্টারভ্যু দিতে এসে ঘটে যাওয়া মজার অভিজ্ঞতার কথা বলেছিল । আইটি ফার্ম , সেটার মাঝে আবার লেখালেখি কি জিনিস , মেলাতে পারলাম না । জিজ্ঞেস করেই ফেললাম , জানলাম "সামহো্য়্যার ইন" এর একটি বাংলা ব্লগ থাকার কথা ।অনেক আগেই ব্লগ কথাটার সাথে পরিচয় ছিল অনেক আগে , কিন্তু কেন যেন কখনো ব্লগ কি জিনিস , খুলে দেখার উৎসাহ পাইনি ।

২০০৭ এর জানুয়ারীর প্রথম দিন হিমু ভাইয়ের ব্লগ খুঁজে বের করলাম , যতই পড়লাম মুগ্ধ হলাম । এর পর আর পেছনে ফিরে তাকাইনি । ৪ঠা জানুয়ারী , ২০০৭ ব্লগে রেজিস্ট্রেশন করলাম,রেজিস্ট্রেশনের পর প্রথম পড়েছিলাম "মিথিলা তালুকদার" এর একটি পোস্ট । ভালো করে বুঝতে পারলাম না , তাই শুরু থেকে মিথিলার সবগুলো পোস্ট পড়ে আসতে হল । সবগুলো পোস্ট পড়ার পর ভীষণ আবেগমথিত হয়েছিলাম , ব্লগ জয়েন করার প্রথম প্রহরেই প্রতারণার খপ্পরে পড়ে গেলাম ।মিথিলা নাটকের তখন শেষ অঙ্ক চলছে।মাত্র দশদিন পর মিথিলার ভার্চুয়াল মৃত্যু সবার মত আমাকেও ভীষণ নাড়া দিয়েছিল ।

মাঝে আড়াই মাস ছাড়া বাকিটা সময় নিয়মিতভাবেই ব্লগ পড়েছি ।

পোস্ট করেছেন: ৩৭টি
মন্তব্য করেছেন: ১৮৯৩টি
মন্তব্য পেয়েছেন: ৮৮৯টি
ব্লগ লিখছেন: ১ বছর ১ মাস
ব্লগটি মোট ১৬৬৪৩ বার দেখা হয়েছে
৬২. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০২
মেহরাব শাহরিয়ার বলেছেন: ব্লগিং করেছি বাসায় বসে , বা বুয়েটের হলে বসে ।
তবে আরও বিস্তারিত বলতে গেলে , ব্লগ থেকে কখনো দূরে যেতে পারিনি । সুন্দরবন , যমুনা বা পদ্মার বুকে , গ্রামের বাড়িতে বসেও ব্লগিং চালিয়ে গেছি
৬৩. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৯
মাহবুব সুমন বলেছেন: গুগলে সার্চ করে সামহো্য়্যারইন ব্লগের সন্ধান পাই।
মুলত বাসা থেকেই ব্লগ লিখি ও কমেন্ট করি।
অফিস থেকে ব্লগাই না (কারন কাজের সময় অন্য কিছু করতে চাই না)।
বাংলা টাইপ করা শেখা ব্লগের মাধ্যমেই।
ব্লগ পড়তেই বেশী ভালো লাগে, কমেন্ট করতেও।
ব্লগ লিখতে ভালো লাগে না এখন আর তেমন একটা।
৬৪. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৮
বুমবুম বলেছেন: নেট ঘাটতে যাইয়া খোজ পাই ২০০৬ এ।রেগুলার পড়তেছি ২০০৭'র মিডল থেকে।পড়তে পড়তে ২০০৭'র শেষের দিকে রেজি করলাম।;)

বলগাই ল্যাপটপ থেইকা বাসায় অফিস সবখানে।সকালে অফিসে আইসা মেইল চেক না কইরা আগে চেক করি সা.ইন।বুঝেন ঠ্যালা!!!:)


পরিসংখ্যান খুবই খারাপ

পোস্ট করেছেন: ১৭টি
মন্তব্য করেছেন: ৩৬২টি
মন্তব্য পেয়েছেন: ১০৫টি
ব্লগ লিখছেন: ১ মাস ২ সপ্তাহ
ব্লগটি মোট ১৩০৭ বার দেখা হয়েছে
৬৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৬
রাহা বলেছেন: এই ব্লগের একটি পরিসংখ্যানঃ
৫৯৯বার পঠিত
৬৮ টি মন্তব্য
পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে,
০ জনের ভাল লাগেনি

মাত্র ৪১ জন মন্তব্য করেছেন । অথচ রেগুলার ব্লগিং করে সম্ভবত গড়ে ৩০০ নিক ।
বাকিরা সবাই কোথায় ??
৬৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৭
কানার বাজার বলেছেন: আমাদের ভার্সিটি'র ক্লাসমেট দের ইয়াহু গ্রুপ এ রাগিব ভাই এর কোনো একটা লেখার লিঙ্ক দেয়া ছিলো। বহুদিন খোলা হয়নি। একদিন আড্ডায় কোনো ভাবে ঐটার কথা আসলো আর আমি গাধা বনে গেলাম।

পরদিন অফিসে গিয়ে প্রথম কাজটা করলাম এখানে রেজিস্ট্রেশন। সেটা ২০০৭ এর প্রথম দিকে। (এখন অবশ্য বাসা থেকে ব্লগ পড়ি --- লিখি বলাটা ঠিক হবে না মনে হয়।)

এরপর কিছুদিন অনেকগুলো কারনে অনিয়মিত ছিলাম। এরই মাঝে হ্যাকিং এর পাল্লায় পড়ে মেইল ঠিকানা বদলাতে হলো। ফলে নতুন নিকে ঢুকলাম। আগের হিস্ট্রি সব ক্লিয়ার (যদিও আহামরি কিছুই লিখিনি)।

ব্লগে মূলত পাঠক। বাকি যারা পরিসংখ্যান দিয়েছেন তাদের তুলনায় আমারটা এত ফকিরা যে দিতে পারলাম না।

ধন্যবাদ। ভাল উদ্যোগ।
৬৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: নিজের ঘরে তক্তপোষে বইসা ব্লগাই !
স্থান-রিয়াদ,সৌদী আরব ।
যেইখান থেইকা সব বাঙ্গালীগোরে খেদাইবে শুনা যায়তেছে,
কতক নরাধম বাঙ্গালীর (অবশ্যই ব্লগার নরাধম না!) কুকর্মের ফল হিসাবে !

আউল-ফাউল কবিতা লেখি,গল্পও সেইরম ! ভাবছিলাম শান্তিতে ওইগুলান পোষ্টামু এই ব্লগে । কিন্তু ছাগুদের উৎপাতে শান্তি বিনষ্ট হইছে । রাখাল না হইলেও,ছাগু তাড়ানীতে মনোযোগ দিতে হইলো !
জানেনতো,পাকী ছাগল(পাছা) আর ভারতীয় ছাগল (ভাছা)রা চান্স পাইলেই লাইদা জায়গাটারে দুর্গন্ধ করে !

আমার আউল-ফাউল সাহিত্য চর্চা মাঠে মাইর খাইছে !

৬৮. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৯
রাহা বলেছেন: এরশাদ বাদশা, সাদিক তাল, বিবর্তনবাদী,লাভলুদা, মুকুল, মৈথুনানন্দ, মিয়াবেপারী,শামীম রিয়াজ, !গন্ডার, নরাধম,মনিটর, হট্টগোল, েজবীন, রাশেদ, ব্লাডি ডে, বাবুই, সামী মিয়াদাদ, প্রত্যুৎপন্নমতিত্ব, মদনবাবু, আহমাদ মুজতবা, নেহার পুরকায়স্থ, নাজিরুল হক, জেনারেল,রাগিব, সাইফুর,পিক্সেল, সাঈফ শেরিফ,শান্তির দেবদূত, বকলম,অচেনা বাঙালি,তারার হাসি, সু-শান্ত, ক্রাউন, অমি রহমান পিয়াল, মিরাজ, ফারজানা মাহবুবা, আবাবিল, মেহরাব শাহরিয়ার, মাহবুব সুমন, বুমবুম,
কানার বাজার, আবদুর রাজ্জাক শিপন কে অসংখ্য ধন্যবাদ আপনাদের অংশগ্রহন করে মন্তব্য দেয়ার জন্য ।
৬৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৪০
আহমেদ সালাহউদ্দিন সুপ্রিয় বলেছেন: আহমেদ সালাহউদ্দিন সুপ্রিয় ভাইজান ব্লগিং করতেছেন লাপটপ কোলে নিয়া। টেমস নদীর উত্তর পার থাইকা।
৭০. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৩
আরিফুর রহমান বলেছেন: আরিফুর রহমানের গত চাইর মাস যাবৎ এডিক্টেড। রিহ্যাবিলিটেশন খুজতেছে।

বিলাতের হার্টফোর্ডশায়ারে চাকরির লাঙ্গল টানার ফাঁকে ফাঁকে সে এইখানে ঢু মাইরা যায়। বাসায় পৌছায়া কি করে সেইটা আকলমন্দরা বুইঝা নেন।

পোস্ট করেছেন: ২২টি
মন্তব্য করেছেন: ৮৬৩টি
মন্তব্য পেয়েছেন: ১৭৬টি
ব্লগ লিখছেন: ৪ মাস ১ সপ্তাহ
ব্লগটি মোট ৫৩০৯ বার দেখা হয়েছে
৭১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৮
রাহা বলেছেন: বাকিরা এখন সময় আছে... প্লি প্লিজ মন্তব্যে জানান কে কোথা থেকে কিভাবে ....
৭২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫২
রাতমজুর বলেছেন: অফিস এবং বাসা থেকে। অফিস এ ডেডিকেটেড ৫১২ আর বাসায় জিপি এজ ঘাপাই মোবাইল থেইকা।
৭৩. ২১ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৪
সবাক বলেছেন: ব্লগের সবচে গুরুত্বপূর্ণ ব্লগার সবাক শুরু করেছিলো অফিস ব্লগিং। আপনাদের দোয়ায় তিনি এখন ১০% অফিস এবং ৯০% আবাসিক ব্লগিং করেন। ;)
২১ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৮

লেখক বলেছেন: ওই পোস্টেও মন্তব্য করতে পারেন

৭৫. ২১ শে অক্টোবর, ২০১০ রাত ১:৪৭
গুরুজী বলেছেন: ধানমন্ডি বাসা থাইকা, পান্থপথ অফিস থাইকা আর মাঝে মাঝে গাজীপুর বাসা থাইকা।

 

মোট সময় লেগেছে ১.০৪৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার বিভাগ