আমাদের জেনারেলরা খুবই সব্যসাচী ... তাহার যেমন কথায় কথায় টেক্সবুকের কবিতা আওড়াতে পারেন, উদ্ধৃতি দিতে পারেন তেমনি কবিতা গল্প উপন্যাস বই লিখতে পারেন । পারেন সততা দিয়ে দেশ শাসন, রাজনীতিবিদদের দুর্নীতিমুক্ত করে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে, তারা পারেন না এমন কিছুই নাই, শুধু পারেন না জনগনের স্বপ্ন পূরণ করতে । জনগনের স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যায় ।
অদ্যকার প্রথম আলোর যা কিছু ভালোতে চোখ রাখিতেই দেখিলাম আমাদের জেনারেল এর আরেকটি স্বপ্ন পূরণ হয়েছে । তার আশৈশব লালিত স্বপ্ন তিনি সরকারকোষাগারের টাকায় পূরণ করলেন , শান্তিনিকেতনে গিয়ে ... এই না হলে হয়, আশৈশব লালিত স্বপ্ন বলে কথা, তা পূরণ করতে কেন সরকার তাকে টাকা দেবে না !!! যদি আমি নিশ্চিত বলতে পারি তিনি সারা জীবন শান্তি নিকেতন নাম শুনিয়া এসেছেন কিন্তু তাহাকে যদি জিজ্ঞাসা করি শান্তি নিকেতন কি , তবে তিনি নির্ঘাত উত্তর দিবেন রবীন্দ্রনাথ শান্তি নোবেল পাওয়ার পর একটি এখানে শান্তি বিষয়ক নিকেতন খোলেন যেখানে গেলে শান্তি পাওয়া যায় !! দ্বিমত থাকলে বাজি!!!যান জেনারেলকে প্রশ্ন করেন ।
জানি না জেনারেল এর আর কি শখ আছে, আর কি আল্হাদ আছে !! মানুষ মানেই ক্ষমতাধর হবার স্বপ্ন দেখে , আমাদের জেনারেল এর নিশ্চয়ই সেরকম স্বপ্ন আশৈশব থেকে করে আসছেন , তিনি না আবার সেই স্বপ্ন পূরণের খায়েশ করেন !!! কেননা তাহার স্বপ্ন পূরণ জনগনের জন্য দুঃস্বপ্ন বয়ে আনবে ....
তাই তাকে একটি ঈশপীয় বাণীঃ সকল স্বপ্ন পূরণ না করাই ভালো , না হলে স্বপ্ন আর স্বপ্ন থাকে না .....
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৮ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


