......তারপর?
তারপর আর আর কি ? দিলাম দৌড় । দৌড়াতে.......... দৌড়াতে..............দৌড়াতে.............দৌড়াতে...................দৌড়াতে
কি আর দৌড় শেষ হয় না ।
শেষ হবে কি করে সেই থেকেই তো আছি দৌড়ের উপর ।
আরে ধূর.... কি করুম সেটা কন ??
কি ব্যাপারে ??
আরে ব্লগে ...
ব্লগে আবার কি হলো ??
না মানে... কইলাম না ... কেউ তো দেখি আমার লেখা পড়ে না ....দুই চারজন পড়ে.... তাও পুরা পড়ে না .... প্রথম লাইন আর শেষ লাইন পইড়া কয় হুম । আর তুমি কি মুড়িমুড়কি আন্ডা লেখো পাবলিক দেখি হামলায়া পড়ে..... নাকি পুরান হইলে .. সবাই চিনব, তারপরে পড়ব ??
আমার সিনিয়র দুস্ত মাথা চুলকায়... তোরে শিখামু?? কাউরে আবার শিখাবি না তো ??
কারে শিখামু ??? আমি এই ব্লগের কাউরে চিনি না ... তুমারে ছাড়া !
এদিকে আয়.... আর সিনিয়র ফ্রেন্ড ডাকে... খুব একটা সিরিয়াস মুড নিয়া । আমি ও একটু সিরিয়াস হবার চেষ্টা করি..... আগে ব্লগ আছিল... ভালো লিখা হইলে সবাই পড়ত । কিন্তু এহস সিস্টেম আলাদা.... মানষের সময় কম.... পড়ব কখন... তারপর আইলো... একটু সেন্সেটিভ লেখা হইলে .. তারপর জামাত-শিবির কিংবা স্বাধীনতা বিরোধীদের লেকা.. কিন্তু ওইসব দিন গুজার গিয়া । এহন সিস্টেম নতুন । তারপর সে কয় আস্তে আস্তে... তোর হাতে আঙ্গুল কয়টা??
আমি হা করে তাকাই .... কইলাম আমি ঋত্বিক রোশন নাকি আমার আঙ্গুল ১১-১২ হইবো ??
সে কয় তাইলে তো ভালা হতো । যাউক গ্যা... দশটা আঙ্গুল দেখ.... দুই হাত সামনে নিয়া উচু কইরা ধরে কয় ...একটা আঙ্গুল সবসময় নিজের জন্য রাইখ্যা দিবি...... দিয়া রাখবি ...??
আমি কই মানে???
আর বাকি কয়টা আঙ্গুল দিবি অন্য গো.....
এইসব কি ক্ও?? আমি তো জিগাই ব্লগের কতা ।
হ.. আমিও তাই কই.... সারাক্ষণ.... সবাইরে দিতে থাকবি... দেখবি তুই হিট.. এটাই অহন ব্লগের সিস্টেম । তয় ... খবরদার নিজেরটা থাইক্যা আঙ্গুল সরাবি না । তাইলে কিন্তু খবর আছে... এক মুহুর্ত টিকতে পারবি না । আমার মেজাজ খারাপ হয়ে যায়.... এমন আজব রসিকতা দেখে....
আমার সিনিয়র ফ্রেন্ড কাম ওস্তাদ তখন ব্লগে বসে..... ২-৩দিন পিছনের ব্লগ থাইক্যা শুরু করে দেক... এইটা তোর মতো ভালু মানুষি লেকা... কয়জন পড়ছে...?? ২৩ জন... এইটা ....২১৬ জন..
সে আমাকে প্রাকটিক্যালি দেখায়....
আমি বিল্লা হইয়্যা কম্পিউটারের সামনে বইস্যা ভাবি...... হায়রে ব্লগ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

