স্বাধীনতার ইতিহাস মুছে চেষ্টা হয়েছে নানাভাবে । চেষ্টা হয়েছে বিকৃত করার । হয়তো সেই ষড়যন্ত্রকারীরা কিছু সময়ের জন্য সফল হয়েছে কিন্তু চিরদিনের জন্য নয় । কেননা সত্য কখনও মুছে ফেরা যায় না ।
আজ ৭ মার্চ, বাঙালীর গর্বের দিন । সেই ৭ মার্চকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে, মুছে ফেরার নানা রকম চেষ্টা হয়েছে । যেমন, ৭ মার্চ মুজিব কোন স্বাধীনতার ডাক দেয়নি, মুজিব স্বাধীনতা চায়নি ইত্যাকার নানা ধরনের অপলাপ .. ... সেসব কুযুক্তি সময়ই খন্ডিয়েছে খন্ডাবে..
সবচেয়ে অপকর্ম যেটি করা হয়েছে ... ৭ মার্চের সেই রেসকোর্স ময়দানের যে অংশে মঞ্চ ছিল, যে জায়গায় দাড়িয়ে মুজিব বজ্রকণ্ঠে বলেছিলেন.... এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম সে অংশটি এখন আর নেই ।
কোথায় গেল সেই জায়গাটি ??
না সে জায়গাটি কোথাও যায়নি সেখানেই আছে তবে এর বেশীর অংশ এখন শিশু পার্ক । শিুদের জন্য শিশুপার্ক নিমার্ন করেছেন জিয়া । মহত্ব কাজ , তবে সেই মহত্ব কাজটি তিনি আরো সুন্দর করতে পারতেন যদি শিশু পার্কটি ৭ মার্চের বেদীটুকু খেয়ে না দিতো । শিশুপার্কটি তবে এদিকে সেদিকে সরিয়ে করা যেত না ?? যে জায়গাটিতে দাড়িয়ে স্বাধীনতার ডাক দেয়া হলো সেই জায়গটিকে মুছে ফেলার সেই হীন ষড়যন্ত্র আর চক্রান্তকে আমরা নিন্দা জানাই । সেই জায়গাটিকে চিহ্নিত করা হোক , সেই দাবী জানাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

