লোকাল বাস কিংবা লোকাল ট্রেন উঠলেই দেখতে পাবেন কিছু হকার আছে । এই হকাররা ফেলী করে না এমন কিছু নাই । এমনকি সংবাদপত্র তারা ফেরী করে । এবং যথারীতি সেই সংবাদপত্র তাদেরই তৈরী । কিংবা তাদের মতন হকারদের জন্য তৈরী । ২০০৪ সালে এর মাঝামাঝি, বেশ কয়দিন নেটওর্য়াকের বাইরে, শেষে ফিরছিলাম এমন লোকাল ট্রেনে চেপে । হঠাৎ কোত্থেকে এক হকার চিৎকার করে খবর দিচ্ছেন "খালেদা মা হয়েছে.. অবশেষে সবগুমুর ফাসঁ" আমি একটু বিরক্ত হলাম কিন্তু আমার সহযাত্রীরা হুরমুর খেয়ে পত্রিকা পড়া শুরু করে দিলো । আমি বিরক্ত হলেও আগ্রহ হচ্ছিল আসলে কি ব্যাপার কোন উল্টাপাল্টা কাহিনী ছাপল নাকি ?? দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে .. পত্রিকা খুলে দেখলাম.. ছবি বিশাল খালেদা জিয়ার তার নিচে গল্প শুরু তবে খালেদা জিয়ার নয়, কোন শম্বুগঞ্জ এর খালেদা দীর্ঘদিন পর মা হয়েছে । পুরো কম্পার্টমেন্ট ব্যাকল, হকার বলল কোথাও একবিন্দু মিথ্যা নাই, ছবিটার খবর তার পাশে ছোট করে । এই হচ্ছে হকারী ।
ব্লগেও এমন হকার বাড়তেছে । সমস্যা ছিল না যদি তারা দেশ, দেশের সার্বভৌমত্য কিংবা মুক্তিযুদ্ধনিয়ে হকারী না করত ।সমস্যাটা সেখানেই মুক্তিযুদ্ধ আর তার ইতিহাস বিকৃতি কোনভাবেই কাম্য হতে পারে না । একজন রাজাকার কিংবা তার অনুসারীর কাছে সেই ৭১ এও ভারতের ষড়যন্ত্র আজও স্বাধীনতা যুদ্ধ তাদের কাছে ভারতের ষড়যন্ত্র ।
ভালো তো ভারত ষড়যন্ত্র করে যদি বাংলাদেশ স্বাধীন করে তবে কারাপ কি ? বাংলাদেশের নাগরিক ভারতের সেই কর্মকে ষড়যন্ত্র নয় মহান কর্ম হিসেবেই দেখত । শুধু পাকি আর তার দোস্ত ছাড়া ।
শেখ মুজিব ভালো মানুষ এই কথা কোনদিন বলতে পারবে না পাকিরা, রাজাকাররা, জামাতীরা । শেখ মুজিব না থাকলে আজকে এইটা পাকিস্তান থাকত আর জামাতীরা দেশ চালাইত সেই বাড়া ভাতে যে ছাই দিলো সে কোনভাবেই ভালো মানুষ হতে পারে না , সেই দুঃখ মানুষ বুঝে । কিন্তু শেখ খারাপ সেই সাক্ষ্য ডালিম এর মুখ শুনলে সেটা প্রশ্ন সাপেক্ষ হয়, পাবলিক খায় না এই সাধারণ বিষয়টা পাকিবাচ্ছা রাজাকার ছানারা বুঝে না কেন ??
যাই হোক এইসকল ছানাপিনারা আবার সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছে । দিক । বাং!লাদেশ বিরোধী লেখা হলে তা ব্যান হতে হবে। এতোটাকাই চাই এরপর তারা যা ইচ্ছে বলুক । হকারের মুখ থামাবে কে ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

