গতকাল সম্ভবতঃ ইন্টারনেট জনিত সমস্যা ছিল অনেকখানেই । আমি রাতে প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে যখন ঢুকতে পারলাম না তখন কি আর করা ঘুমাতে গেলাম । আর গতকাল দুপুরে একবার এসে একটা পোস্ট দিয়ে গিয়েছিলাম " ডাক্তার আসিবার পূর্বেই রোগ সারিয়া গেল কিংবা পুলিশ আসিবার পূর্বেই ডাকতদল পালাইয়া গেল" । বিষয় সেই অবধারিত রাজাকার সন্তানদের মুক্তিযুদ্ধকে নিয়ে লীলাখেলা । আমার গতকাল দুপুরে আগ্রহের বিষয় ছিল কর্তৃপক্ষ অফিস এ এসে একটু কষ্ট করে গত দুদিনের পৃষ্ঠা দেখলেই তো বুঝতে পারে; তাদের অনুপস্থিততে কারা কিভাবে ব্লগে অস্থিরতা সৃষ্টি করে তা দেখবেন এবং ব্যবস্থা নেবেন ।
ব্যবস্থা নেয়া হয়েছে, আজকে এই মুহুর্তে ব্লগে ঢুকে দেখলাম ব্যবস্থা নেয়া হয়েছে । ব্যান করা হয়েছে দুজন ব্লগার, রাশেদ এবং এস্কিমোকে, কেননা তারা ব্লগের অস্থিরতা সৃষ্টিকারীদের প্রতিবাদ করেছিলেন। জানিনা যারা করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে ।
কর্তৃপক্ষ যদি মনে করেন, নিরপেক্ষ থাকতে রাশেদ আর এস্কিমোকে ব্যান করা হয়েছে তবে সহজ প্রশ্ন কার কাছে নিরপেক্ষ থাকতে, কোন মূল্যবোধের কাছে আপনারা নিরপেক্ষ থাকতে চান ?? বাংলাদেশ প্রশ্নে কোন নিরপেক্ষতা অন্যায়, সেখানে আমরা সবাই একটি পক্ষ, বাংলাদেশর পক্ষ ।
মুক্তিযুদ্ধ এবং বাঙালির স্বাধীনতা সার্বভৌমত্য নিয়ে আপত্তিকর কিছু লেখা যাবেনা, এটা ব্লগের নীতিমালায় সংযুক্ত হয়েছে অনেকদিন পর , অনেক কিছুর পর । সেই নীতিমালা ভঙ্গকারীদের বিরুদ্ধে অবস্থান নিলে কি অন্যায় হয়?? আর বিষয়টি যদি শুধুমাত্র ব্লগের নীতিমালা হতো তবে একটা কথা ছিল, কিন্তু বিশয়টি কোনভাবেই ব্লগের মাঝে সীমাবদ্ধ নয় । এটি এমন একটি ইস্যু যেখানে দেশের ৩০ লক্ষ্য আত্মাহুতির বিনিময় আর অনেক ত্যাগের পর পাওয়া একটি দেশের স্বাধীনতা । এদশের আপামার জনগনের একটি আবেঘ । সেই আবেগকেকেউ তুচ্ছ করলে তার প্রতি উত্তরে আবেগী হওয়া কোন অন্যায় নয় । বরং সেটা কর্তব্য । সেখানে পক্ষ বিপক্ষ নির্ধারণের কোন সুযোগ নাই । সেখানে একপক্ষ, বাংলাদেশ । অন্যায়ের প্রতিহত করতে যখন ব্লগ কর্তৃপক্ষ ব্যর্থ ( যেকোন কারণেই হোক, আর এই লীলাখেল দীর্ঘদিন ধরেই চলছে) সেই ব্যর্থতার দায় ঢাকতে ব্লগের হয়ে, দেশের জনগণের প্রতিনিধি হয়ে যা লড়লেন তাদের কে ব্যান করা অনুচিত । বরং তা সভ্যতা-ভবত্যকে অস্বিকার করে ।
আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে বসে কিছু মানুষ বাংলাদেশকে অস্বিকার করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্য নিয়ে ব্যঙ্গ করে, দেশের শহীদের অপমান করে, বীরঙ্গনাদের তুচ্ছ করে । সেই মীরজাফরদের আমরা দুধকলা দিয়ে পুষি । তাদের জন্যই আমরা সম অধিকারের কথা বলি ।সেটা অন্যায়, সেটা দেশের সাথে শহীদের সাথে বিশ্বাসঘাতকতা ।
কর্তৃপকক্ষে কোনপক্ষ নয় কিংবা কারো বিপক্ষ নয় । কর্তৃপক্ষের কোন একক ব্যক্তিসত্ত্বা থাকেনা, কর্তৃপক্ষের সহনশীলতা আর বিচক্ষণতা জরুরী ।কর্তৃপক্ষের কোন অর্বাচীন আচরণ শোভা পায় না । রাশেদ আর এস্কিমোকে ব্যান করা আপনারা সেটা করেছেন ।
রাশেদ কিংবা এস্কিমো বরং আমাদের সকলের প্রতিনিধিত্ব করেছে, ব্লগের নীতিমালা সমুন্নত রাখতে চেষ্টা করেছে । সেটা বুঝতে বেশী চেষ্টা করুন । আর রাশেদ, এস্কিমোকে এখন আনব্যান করলে কোন দাবীর কাছে মাথানত করা নয় , বরং আপনাদের সেই সিদ্ধান্ত, সেই প্রচেষ্টাই ব্লগে সুস্থ এবং সুন্দর পরিবেশ ফিরিয়ে দেবে ।
ব্লগকে করবে আনন্দময় ।
সেই প্রত্যাশায়......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

