আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

একজন শ্বাশ্বত সত্যর জন্য এক রাজশাহী বিশ্ববিদ্যালয়ই যথেষ্ট

০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:০৫

শেয়ারঃ
0 1 0

শ্বাশ্বত সত্য । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অসুস্থ শিক্ষার্থী । বাচতে প্রয়োজন এই মুহুর্তে সম্ভবতঃ ২৫ লক্ষ টাকা । বিষয়টা দেখার পর খুব একটা গা করিনি । গা করিনি এই জন্য যে টাকার অংকটা তখন ছিল মাত্র ১৬ লক্ষ এবং সেই ১৬ লক্ষ টাকা উঠাতে এক রাজশাহী বিশ্ববিদ্যালয়ই যথেষ্ট ভেবেছি । কেননা প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে এমন ভেবেছি । এমন কি এই ব্লগের প্রাপ্তির জন্য তো ব্লগাররা পেরেছে , তবে ওরা পারবেনা কেন??

সম্মিলিত প্রয়াসে একজন বাচাতে এগিয়ে আসার নজির এটা প্রথম নয় । বর্তমানে এমন নজির ভুরি ভুরি । আমি ব্যক্তিগতভাবে ১৯৯৮ সালে আমার কলেজের শ্রদ্ধেয় শিক্ষকের জন্য কনসার্ট আয়োজন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এমন কি শিক্ষার্থদের মাকে বাচানোর স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত থেকেছি । সেই সবগুলো ঘটনাই শতভাগ সফল হয়েছে । অসুস্থ সুস্থ হয়েছে একটি ছিল ব্যতিক্রম ফিজিক্সের একটি ছেলে ছাড়া । তবে সে টাকার অভাবে নয় বরং চিকিৎসার শেস পর্যায়ে আমাদের ছেড়ে চলে যায় । সেটা ভিন্ন প্রসংগ ।

যখন শ্বাশ্বত সত্যের বিষয়টা জানলাম তখন আরো খোজ নিয়ে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ । এবং সেই মুহুর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ও । তাই
আগেপিছে না ভেবে সম্পৃক্ত হয়ে যাই শ্বাশ্বত সত্যের জন্য । কিন্তু কাজকর্ম শুরু করার পর থেকেই যে বিষয়টি দেখছি তা হলো পুরো বিষয়টি সম্বন্বয়ের প্রচণ্ড অভাব । তার একমাত্র কারণ বোধহয় শ্বাশ্বত-এর জন্য এই উদ্যোগ-এর অভিভাবকহীনত্য । এরকম যেকোন একটি উদ্যোগে চাই একটি নিঃস্বার্থভাবে দলবদ্ধ অংশগ্রহন আর তাদের সম্বন্বয় । কিন্তু পুরো বিষয়টি সেই দল এর প্রচণ্ড অভাব অনুভূত হয়েছে । আমরা যারা পুরো বিষয়ের সাতে সরাসরি সম্পৃক্ত নই তারা যেকোন উদ্যোগ নেবার সময় দ্বিধান্বিত হই কেননা তার অভিভাবক সুলভ শিক্ষক প্রতিনিধির সেবিষয়ে সায় আছে কিনা । কেননা তিনি শুরু থেকেই নিজে যেমন দ্বিধাগ্রস্ত ঠিক তেমনিভাবে অন্যদেরও দ্বিধার মধ্যে ফেলেছেন পদে পদে । এমন কি যে লেখাটি একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানকার তথ্য গুলো ও সুবিনস্ত্য নয় । অনেকটা রাজনিতিক দলের ঘোষনাপত্র । অথচ যে শিক্ষকদের নাম সেই লেখার সাথে প্রকাশ পেয়েছে যাদের অনেককেই আমরা খুবই শ্রদ্ধার মানুষ । কিন্তু কেন এরকম ঘটছে ??

অথচ একজন শ্বাশ্বতকে বাচাতে একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ই যথেষ্ট । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২৫০০০ । এই ২৫০০০ শিক্ষার্থীর ২৫০০০০০ টাকা তোলা খুবই কঠিন কাজ কি ?? আমি মনে করি না । বিশ্বাস করিনা (পূর্বের অভিজ্ঞতা থেকেই বলছি)। তার বাইরে রয়েছে কয়েক লক্ষ পাশ করা শিক্ষার্থী । আরো রয়েছেন শ্রদ্ধেয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী । তবে কেন এই উদ্যোগটি বারবার হোচট খাচ্ছে ?? তবে কি গোড়ায় ঘাটতি ?? হতে পারে । যদি তাই হয় এখন সময় আছে নিজেদের গুছিয়ে নেবার । লক্ষ্য একটাই হওয়া উচিত যে শ্বাশ্বতকে বাচানো । প্রয়োজনে যেকোনভাবেই হোক সেই উদ্যোগ যেন একপেশে, নিদিষ্ট ব্যক্তিকেন্দ্রিক না হয় । উদ্যোগটি হতে হবে সার্বজনীন যেখানে সবাইকে সম্পৃক্ত করা সম্ভব ।
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে যোগাযোগ করেছিলাম। তাদের ভাষ্য অনুযায়ী কিন্তু তাই মনে হচ্ছে বিষয়টি এখনও সম্মিলিত উদ্যোগ নয় ।
তাই বিনীত অনুরোধ যারা শ্বাশ্বত সত্য এর জন্য দাড়িয়েছেন তাদের আরেকটু বুক টান টান করে দাড়াতে হবে , আরো দায় মাথায় নিতে হবে এবং পুরো উদ্যোগ গুলোকে সম্বন্বিত করতে হবে । কোনভাবেই যেন এই উদ্যোগ কারো একার কৃতিত্ব-র জন্য না হয় কিংবা একজনের কর্তৃত্বে না হয় । কিংবা কর্তৃত্ব-বিরোধীদের মোর্চার মতন যেন উদ্যোগটি ভেস্তে না যায় ।
আপনাদের সম্মিলিত প্রয়াসই কেবল আমাদের সংগঠিত করতে পারে উদ্বুদ্ধ করতে পারে । আপনাদের (বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের) বিশেষ বিবেচনাবোধ প্রত্যাশা করি ।

পুনশ্চঃ দয়া করে কেহ বিষয়টি ব্যক্তিগতভাবে নিবেন না । কাউকে আঘাত করার জন্য কিঙবা উপদেশ দানের জন্য পোস্টটি নয় । কোন ভুলভ্রান্তি ক্ষমাসুলভদৃষ্টি দেখুন ।

 

সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:১১
আকাশচুরি বলেছেন: সময় উপযোগী পোস্ট

+++++++
২. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:২৩
রাসেল ( ........) বলেছেন: চমৎকার। সমন্বয়হীনতা আর ব্যক্তিগত দীনতা।
০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: সমন্বয়হীনতা আর ব্যক্তিগত দীনতা ।
ঠিক... সেটা বরতে ভয় পেয়েছি যদি কেহ কিছু মনে করেন..

৩. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:৫৪
রাসেল ( ........) বলেছেন: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানুষ উদার, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিষয়ে এটা নিশ্চিত ভাবে বলা যায়।

রাজশাহী শহর হিসেবে মন্দ নয়, তবে মন্তব্যে মেহেরুল সুজন যেমন বললো রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে রাজশাহী শহর কানা- মেয়র মিনু যা তা করে শালার সবাইকে মিলিওনিয়ার বানিয়ে দিয়ে গেলো, রাজশাহী শহরে একটা প্রতিষ্ঠানিক উদ্যোগ নেওয়ার ধারণাটা টু বি ডু লিস্টেই থেকে গেলো।

আঃ মামুনের প্রচেষ্ঠার ধরণ দেখে মনে হয় বেচারা পারলে ফিল্ম স্টারদের ভেতরে চ্যারিটি ফুটবল ম্যাচ আয়োজন করবে। টু বি ডু লিস্টে আরও থাকতে পারে স্টিভ ওয়াহর নাম, থাকতে পারে বিল গেটসের নাম, কিংবা পিসিসি আর বিসিসিআই এর কর্তাব্যক্তিদের অনুরোধ করে তিনি হয়তো পাকিস্তান ভারত প্রীতি ম্যাচ রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত করবেন।

অগোছালো বললেও এটা কম বলা হবে, মূলত রোমান্টিক উদ্যোগ-
০৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:০৭

লেখক বলেছেন: আরে ভাই দরকার একটা ছেড়া ব্যানার আর তিন-চারজন পোলাপাইন... যারা হলে হলে ঐ ব্যানারের ঝোলা নিয়ে ঘুরবে... আলাদা করে ছেলেদের এবং মেয়েদের হলে মেয়েরা... আর ক্লাস আওয়ারে ক্যাম্পাসের বিভিন্ন ভবন আর ক্লাসরুমে । আমি দৃঢ়ভাবে বলতে পারি তাতে নিদেন পক্ষে দশ লক্ষ টাকা উঠবে

৪. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:১৪
আরিফ জেবতিক বলেছেন: কোন সহজ জিনিষকে কিভাবে দ্রুতই জটিল করে ফেলা যায় , আবার নতুন করে শিখলাম ।

সমন্বিত উদ্যোগ থাকলে একটা ভার্সিটি থেকে ১০/১৫ লক্ষ টাকা জোগাড় করতে কষ্ট হওয়ার কথা না ।
আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন সত্যিকার নিবেদিতপ্রান গোষ্ঠী এইকাজে এগিয়ে আসবেন , যারা পত্রিকার নিউজের চেয়ে একজন মানুষকে বেশি গুরুত্ব দেন ।

৫. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:২৭
হাসিব মাহমুদ বলেছেন: ফিজিক্সের ঐ ছেলেটার নাম কি ছিলো ? শাওন ? অনেকদিনের কথা । ভুলে গেছি ।
০৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:৩৩

লেখক বলেছেন: হুমম... কারো নাম উল্লেখ করতে চাচ্ছিলাম না....

৬. ০৬ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৪১
গন্তব্যহীন বলেছেন: আমার মন্তব্য নিষ্প্রয়োজনীয় কারন আমি ক্ষুদ্রবুদ্ধির মানুষ। কিছু বললে মানুষের গায়ে লেগে যাওয়ার সম্ভবনা ১০০%। তাই ইগনর করলাম কারন গু ঘাটলে দুর্গন্ধ ছড়ায়। রাহা মামা আমাকে কি বিকালে একবার কল দিবেন? প্যারসোনাল দরকার ছিল।
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: আচ্ছা.. আমি না দিলে মামা তুমি দিয়ো...

৭. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৪০
ক্যামেরাম্যান বলেছেন:
শুধূ রাজশাহীতে না, ঢাকাতেও এ সমস্যা ছিল। ধন্যবাদ সময়োপযোগী লেখার জন্য।
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: হ্যা বস ... তার দায় কিন্তু আমাদের সবার..

৮. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৪৯
মুখোশধারী বলেছেন: পুরোপুরি একমত। এই কথাটাই আমি বলতে চাইছিলাম গতকালের পোষ্টে; কি্ন্তু মামুন সাহেব আর তার কিছু ছাত্র ভুল বুঝে ধোলাই দিলেন আমারে; আমি অবশ্য তেমন কিছু মনে করি নি- কারন রেগে গেলে মানুষের মুক্ত বুদ্্ধি ঘোলা হয়ে যায়। কিন্তু অন্য ব্লগার বনধু যারা নিস্বারথ শ্রম দিয়েছেন, তারা ক্ষুদধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

প্লান করা উদ্যোগ আর সক্রিয় কমিটি - অনুদান তোলা কোন বিষয়ই নয়, যেহেতু তা নিজের ক্যাম্পাসের ঘটনা এবং মহতী উদ্যোগ।
১০. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫৯
আনিসুজ্জামান উজ্জল বলেছেন: রাহা ভাই ধন্যবাদ আপনার পোস্টের জন্য। গতকাল এবং তার আগের দিন এ বিষয় নিয়ে যা হয়ে গেলো তা ভাবতেও কষ্ট হচ্ছে। একটা অসুস্থ্য মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তাকে বাঁচাতে সবাই মিলে কাজ করেছে। বিপরীত মত থাকতেই পারে, কিন্তু সব কিছুর একটা সীমা থাকা উচিত। সেটা বোধহয় আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম।

আমিও আপনার সাথে একমত যে শাশ্বতর জন্য এক রাজশাহী বিশ্বিবদ্যালয়ই যথেষ্ট। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালেয়র সম্প্রতি সাবেক হওয়া একজন ছাত্র হিসেবে আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে। উদ্যেক্তা আর উদ্যম থাকলে সব কিছুই সম্ভব এটা আমিও বিশ্বাস করি। রাবি'তে এ ধরণের অনেক উদ্যোগই নেয়া হয়েছে। শাশ্বতকে নিয়েও কাজ চলছে। সুতরাং এটা ভাবার কোন সুযোগ নেই ওরা কেবল ঢাকার মুখ চেয়ে বসে আছে। আমি সবার সাথে কথা বলে যতদুর জানি ঢাকার উদ্যোগের জন্য ব্লগারদের প্রতি রাজশাহীর সবাই আন্তরিক কৃতজ্ঞতাই জানিয়েছে। আপনারা ওদের সাথে আছেন এটাই ওদেরকে আরও উদ্যোমী করে তুলেছে।
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: ব্লগ অভিজ্ঞতা থেকে বলতে পারি গতকাল কিংবা তার আগের দিনের ঘটনা এই ব্লগের এখন একটা স্বাভাবিক ব্যাপর হয়ে গেছে... সো ওইটারে স্বাভাবিক ভাইব্যা ভুইল্যা যান ।

আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এর যেমন ঢাকার পানে চেয়ে থাকার দরকার নেই ঠিক তেমনি ঢাকার উদ্যোগ গুলো রাজশাহীর পানে পেয়ে ভেস্তে যাবেনা .. আশা করছি । লক্ষ্য একটা... সেটা অর্জিত না হওয়া পর্যন্ত তার গতি অব্যাহত থাকুক ।

উজ্জ্বল.. তোমার ফোন নম্বরটা একটু দরকার ।

১১. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৯
যীশূ বলেছেন: বক্তব্যে সহমত। ভালো লাগলো।
১৩. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২৮
কানা বলেছেন: ভাগ্যিস তোগো কেউ(রাসেল... ও অন্য শিক্ষক গাইলানো বাইনচোতরা) টিচার হস নাই!
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০৩

লেখক বলেছেন: আপনার জানা নেই বোধহয় তারাদের দুএকজন ও মাস্টার :)

১৪. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩০
কালপুরুষ বলেছেন: সুন্দর বক্তব্য। সহমত।
১৫. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩৮
পথিক মানিক বলেছেন: বক্তব্যে সহমত। ভালো লাগলো।
১৬. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৮
তানভীর মোর্শেদ বলেছেন: খাটি সত্য এবং সময়োপযোগী লেখা....
বিশিষ্টবোদ্ধাদের এই সামান্য জিনিসটা বোঝার ক্ষমতা হোক ।
১৮. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:১৫
জ্যামিতি বলেছেন: ভালো পোস্ট .. কিন্তু বিশিস্ট আলোচকদের তো কোন আরোচনা দেখলাম না ??!!
১৯. ২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০৭
মাকসুদ খান বলেছেন: লিখাটি দু একটা দৈনিক পত্রিকাতে আসলে আরও ভালো হতো ।

 

মোট সময় লেগেছে ০.৯৫৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার বিভাগ