বাংলায় ব্লগ বাড়ছে আর আমার শংকা বাড়ছে ।
প্রথম আলোর ব্লগ উদ্যোগের ঘোষণা শুনে আমি এমনই মন্তব্য করেছিলাম ভীত হয়ে । প্রথম আলো রাজনৈতক দল গুলোর মতন শাখা-প্রশাখা-উপশাখা নিয়ে যেভাবে পেখম মেলতে ওস্তাদ তাতে বাংলা ব্লগের এমন একটি সংগঠন পয়দা করে তাদের নানা তৎপরতা আর উদ্যোগের জোয়ারে যদি বাংলাব্লগ বঙ্গোপসাগরে ভেসে যায় সেই আশংকায় শংকিত আমি । বাঙ্গালির সংগঠন সংক্রান্ত সুনাম একদিনের নয় । বহু বছর ধরে বাঙ্গালিরা সেই সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছে । সম্প্রতি সময়ের নানা রকম উভোমুখী কার্যক্রমই আমাকে সেই সুনাম অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টাকেই কেবল স্মরণ করিয়ে দেয় । তাই বাংলাব্লগের ভবিষ্যত নিয়ে আমার ভাবনার সূত্রপাত হয় ।
বেশ কিছুদিন আগে বাংলাদেশে চ্যাটরুমগুলো প্রায় উপচে পড়ার অবস্থা । যাকে বলে রমরমা অবস্থা । বিভিন্ন চ্যাটরুমগুলোর নিয়মিত চ্রাটাররা নানারকম গেচ-টুগেদার করছে । সাথে সাথে নানা রকম উদ্যোগ, নিজেদের সংগঠিত করতে (নাকি!!) নানারকম প্লাটফর্ম তৈরী করছে । সেইসব উদ্যোগগুলোর পরিণতি কি তা বোধহয় অনেকেরই জানা ।
আমি আশংকা করছি বাংলাব্লগেরও আবার সেইরকম দশা হয় কিনা । নানা ব্যস্ততায় আর নিস্পৃহতায় সেসময় কোন গেটটুগেদার কিংবা উদ্যোগে আমার কোন সম্পৃক্ততা ছিল না । কেননা ভার্চুয়াল জগতের বাইরে এসে পরিচিত হবার কোন ইচ্ছে ছিল না । কিন্তু বাংলাব্লগের আবেগে ভেসে ভার্চুয়াল জগতের অনেকের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে । সেখানে পক্ষ-বিপক্ষ-প্রতিপক্ষ নানারকম বিশেষণ যুক্ত হয়েছে । এখন সিজের চুল ছিড়তে ইচ্ছে করঝে । কেননা এতাখানি জড়িয়ে গেলাম !!! কি দরকার ছিল । খুব অস্বস্তি লাগছে । সব কিছু মিলিয়েই নিজেকে খুব বিক্ষপ্ত লাগছে। ভাবছি … কি দরকার এই সবের ?? নানা ঝামেলায় গ্লোবাল ভয়েসের কাজগুলোও করা হচ্ছে না অনেকদিন । ভাবছি শুধু ওখানেই কাজ করব…
তবে কি বাংলা ব্লগের পরিণতিও চ্যাটরুমগুলোর মতন হবে ??
ইশ্বর আমার আশংকা যেন সত্যি না হয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


