somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ব্লগঃ একজন সাধারণ ব্লগারের দায়!!

২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে সামহোয়্যার ইনে একটা ব্লগ লিখেছিলাম, ব্লগের বাংলা কি হতে পারে । দু-একজন নতুন নামকরনের চেচ্টা করলেও বেশিরভাগ ব্লগকে বাংলা শব্দ হিসেবে ধরে নেবার কথা বলেছে । আমি নিজেও যুতসই কোন প্রতিশব্ত পাইনি । তাই সংখ্যা গরিষ্ঠের মতামতই শিরোধার্য করে নিয়েছিলাম । আর ব্লগে বোধকরি মানুষের এইসব বিষয়ে আগ্রহ কম । তার থেকেও আমাদের আগ্রহ অন্যান্য বিষয়ে অনেক বেশী । আজ অনেকদিন পর হঠাৎ একজনের সাথে দেখা হলো । তিনি একটি জাতীয় দৈনিকের বিজ্ঞান-প্রযুক্তি জাতীয় পাতার বিভাগীয় সম্পাদক । অপর বাস্তব প্রকাশের পর তার সাথে এই বিষয়ে কথা বলেছিলাম ।তখনো তিনি বাংলাব্লগ সম্পর্কে অবগত ছিলেন না । তাকে সে বিষয়ে অবহিতপূর্বক বাংলাব্লগ নিয়ে একটা ফিচার করার অনুরোধ করেছিলাম । যাই হোক আজ আবার তার সাথে বিভিন্ন প্রসংগে কথা চলতে চলতে সচলায়তন প্রসংগ আসলো । তিনিও বিষয়টা আসলে কি জানতে চাইলেন । আমি আর জানা সকল তথ্য তার সাথে শেয়ার করলাম এবং ওনাকে অনুরোধ করলাম যে তিনি কিছু জানার চেষ্টা করতে পারেন এবং এ বিষয়ে একটু দু’কলম যদি লিখে দিতেন । কথা প্রসংগে হঠাৎ তিনি জানতে চাইলেন আপনি তো সামহোয়্যারে আছেন তো সচলায়তনটা কাদের ?? আমি একটু থতমত খেয়ে গেলাম । অনেকটা তুতলিয়েই বললাম, কেন আ-আমাদের । আবার তাকে বাংলা ব্লগের আরো কয়েকটি নতুন সংযোজিত নাম শোনালাম, যেমন - আমার ব্লগ, গ্লোবাল ভয়েস এমন । তিনি জানতে চাইলেন কোনটা আসলে কাদের ??

দোষটা আসলে তার নয়, গত কিছুদিনের কর্মকাণ্ড যারা বাংলাব্লগের সাথে সম্পৃক্ত নয় কিন্তু জানেন তাদের বিভ্রান্ত করেছে । যেমন- কোন ব্লগ কাদের ?? এমন একটি অবান্তর প্রশ্ন চলে আসে । আবার সেই সাথে নতুন কটি টার্ম যা সাধারণের কাছে পরিচিত ছিল না ‘ভার্চুয়াল মুক্তিযোদ্ধা’ ‘ভার্চুয়াল রাজাকার’ সেটিও দেখরাম বেশ স্ট্রাইক করেছে । কোন ব্লগটা কাদের , সেখানে কারা কারা লিখেন, কি টাইপের লেখা, কোর রাজনৈতিক মতাদর্শের লালন হয় , এমনতর নানা প্রশ্ন ??

ঠিক এই মুহুর্তেই নিজেকে খুব ব্যাকল লাগে । আমরা খুব সহজেই নাম দিতে জানি । নতুন কিছু দেখবার-জানবার কিংবা বুঝবার আগেই একটা স্বনির্ভর অনুমান তৈরী করে ফেলি । এবং সেই অনুমান পরবর্তিতে ভুল হলেও নিজের কাছেই স্বিকার করার সাহস হারিয়ে ফেলি । সেখানে যদি কোনকিছু সম্পর্কে আমরা আগেই একটা খাপ-ছাড়া, আবছায়াযুক্ত একটা চরিত্র নিরুপনের চেষ্টা করি তবে নিশ্চয়ই তা পাঠককে বিভ্রান্ত করে । এবং এই বিভ্রান্ত যদি সাধারণের মাঝে ছড়িয়ে যায় তবে তা কিন্তু কোনভাবেই মংগলজনক হবে না ।

আজ শ্রদ্ধেয় ব্লগার সুমন রহমানের লেখাটা পড়ে একজন ব্লগার হিসেবে কমিউনিকেট করতে সমস্যা হয়নি । কিন্তু একজন সাধারণ পাঠক নিশ্চয়ই বিভ্রান্ত হবেন । পাঠকের কাছে ভুল ম্যাসেজটি যাবে । এ বিষয়টি নিয়ে তার আরো ভাবনার প্রয়োজন ছিল মনে করি । আর শব্দ ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হতে পারতেন । যা একজন সাধারণ ব্লগার হিসেবে আমাদের প্রত্যাশা, অন্ততঃ বাংলা ব্লগকে একটু সামনে নিতে চাইলে ।
[আমার ব্লগে প্রকাশিত]
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×