সদ্য সমাপ্ত হলো ৪ টি সিটি কর্পোরেশন এর নির্বাচন সহ আরো ৮ টি পৌরসভার নির্বাচন । নির্বাচনের ফলাফল প্রায় প্রকাশিত । ১ টি ছাড়া সব আসনে আওয়ামী লীগ জয় লাভ করেছে । এই নির্বাচনের ফলাফল নিয়ে যথারীতি এক পক্ষের অভিনন্দন আর আরেক পক্ষের কারচুপির অভিযোগ, বিষয়টি নতুন কিছু নয় । আমরা দেখতে দেখতে অভ্যস্ত ।
এবং সেই নির্বাচনরে ফলাফল নিয়ে যথারীতি আমাদের জনগনের মধ্যেও সেই বিভেদ, সেটাও নতুন নয় । আমাদের সমর্থিত রাজনৈতিক দলের নেতারা যা বলবেন আমরা কি করে তার বাইরে যাই !! ঠিক না ?? কিন্তু বিষয়টি যদি তাই হয় , আমাদের তবে রাজনীতিবিদদের গালি দেয়ার অধিকার থাকা উচিত নয় ।
বিএনপিপন্থীরা দাবী করেছেন সরকারের সাথে আতাঁত করে আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে । আর আওয়ামী লীগ জাতীয় বেঈমান...... অনেক কিছু । কিন্তু যদি প্রশ্ন করি এই নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্ত কি ছিল ?? তবে রসিক মাত্রই জিজ্ঞেস করবেন কোন বিএনপি ?? খালেদার বিএনপি, সঙস্কারপন্থী বিএনপি নাকি দেলোয়ারপন্থী নাকি হান্নানপন্থী ?? আরো এমন কত শাখা-প্রশাখায় বিএনপি বিস্তৃত এই মুহুর্তে বলা যাচ্ছে না । কেননা বেশীর ভাগ নেতারাই গা-ঢাকা দিয়েছেন । আবার বিএনপি-জামাত জোটও আছে তাদের কথা বাদই দিলাম না হয় ।
বিএনপির কিন্তু নির্বাচন বয়কট করেছিল , যদি তাই হয় তবে বিএনপির এ নিয়ে মন্তব্য করা নিছক রাজনৈতিক বদ অভ্যাস । তার থেকেও গুরুত্বপূর্ণ হলো বিএনপির সিদ্ধান্তকে কোন তোয়াক্কা না করেই কিন্তু সবখানে বিএনপি পন্থীরা নির্বাচনে অংশ নিয়েছিলেন ।
এরপর আছে আরো কিছু বিষয়, যেমন একাধিক বিএপি নেতা নির্বাচনে প্রার্থী হয়েছেন । যদিও পরে বিএনপি তাদের প্রার্থী নির্বাচন করে পরে মনোনয়ন দিয়েছেণ তথাপি দেখা গেছে অন্যরা দলের সিদ্ধান্ত তোয়াক্কা না করেই নির্বাচন করেছেন । যার ফলশ্রুতিতে বিএনপির ভোট এর বিভাজন কিন্তু একেকটি জায়গায় একেক রকম । অর্থাৎ ভোটারদের কাছে কে আসলে আসল বিএনপি প্রার্থী তা নিয়ে সংশয় রয়ে গেছে । তাই তাদের ভোট হয়েছে বিভক্ত ।
আর বিগত সরকারে বিএনপির শাসনামল কেমন ছিল সেটা জনগনের কাছে স্পষ্ট । এমন কি বিএনপির গোয়ার্তমীর ফলাফল কিন্তু এই জরুরী অবস্থা সেটা আপনি আমি ভুলে গেলেও জনগন ভুলে যাইনি । আরো কিছুদিন পরে হয়তো আস্তে আস্তে জনগন ভুলে যাবে । সবকিছু মিলিয়ে কে জিতবে নিরপেক্ষ নির্বাচন হলে কোন প্রার্থী জয়ী হবে তা কিন্তু নির্বাচনের আগেই স্পষ্ট ছিল । শুধু ভোটারদের অপেক্ষা ছিল নির্বাচনে সরকারের কোন প্রভাব কাজ করে কিনা তা জানা । তবে বরং পিডিপি প্রার্থীর বরিশালের ভোট সংখ্যা কিন্তু সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে ।
এবারের ভোট যে কালো টাকা, পেশী শক্তির প্রভাব, অর্থ দিয়ে ভোট কেনা কোনটাই বন্ধ ছিল না । আর যোগ্য প্রার্থী, সৎ রাজনীতিবিদ বলে যারা এতোদিন গলাবাজি করলেন তাদের তো কোন প্রার্থীও কোন প্রার্থীও নেই । শুধু চাপাবাজি গলাবাজি দিয়ে তো দেশ চলে না । আর সবচেয়ে সত্যি কথা হলো যে , আমরা নিজেরা যদি পরিবর্তিত না হই তবে রাজনীতির সুবাতাস বইবে না । প্রয়োজন, সবার আগে আমাদের নিজেদের সচেতন হওয়া ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



