somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়তু স্বাধীন বিচার বিভাগ!!

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ
* জেল হত্যা মামলায় ১ জন বাদে বাকি সবাই বেকসুর খালাস ।
* একদিনেই ৫ টি মামলায় জামিন পেল তারেক জিয়া
* আরেকটি মামলায় খালেদা জিয়ারও জামিন লাভ
দেশের বিচার বিভাগ স্বাধীন হয়েছে । বিচার বিভাগের কোন কাজে সরকার কিংবা কেউ কোন হস্তক্ষেপ করতে পারে না । তারা স্বাধীন এবং সঙবিধান এবং আইন এর মধ্য দিয়ে চলছে । দেশের মানুষের ভরসা করার একমাত্র আশ্রয়স্থল এই বিচার বিভাগ । কিন্তু এই স্বাধীন বিচার বিভাগের একি নমুনা ??
কিন্তু বিচার বিভাগে বর্তমান সরকারের মনোভাবের উপরই নির্ভরশীল । দেখা গেল কিছুদিন আগ পর্যন্ত সরকার যখন দুর্নীতি দমনের নামে কিছু কিছু রাজনীতিবিদদের ব্যাপরে কঠোর ছিল তখন বিচার বিভাগ তেমনি কঠোর । মানবতার দিকে লক্ষ্য করেও তারা কোন রাজনৈতিক নেতাকে জামিন দিতে সক্ষম হয়নি । আর এখন যখন সরকার রাজীতিবিদদের ব্যাপারে নমনীয় তার থেকেও অধিক নমনীয় যেন বিচার বিভাগ তার নমুনা খুব সামান্য ক'দিন আগে জামিনের অযোগ্য মামলাগুরোর ৫টিতে একদিনেই জামিন পেয়েছে তারেক রহমান । কী ভানুমতির খেল.. এই না হলে স্বাধীন বিচার বিভাগ !! রশখ হাসিনা মুক্ত হয়ে দেশের বাইরে । খালেদা জিয়াও একর পর এক জামিন পেয়ে যাচ্ছেন আবার সরকারের সাথে রশি টানাটানি দীর্ঘ হলেই হঠাৎ জামিনের আবেদন নাকচ হয়ে যায় । তবে কি বিচার বিভাগ এ স্রেফ উকল বিচারকের নাটকের মঞ্চায়ন ঘটে, যার স্ক্রীপ রচিত হয় অন্য কোথাও অন্য কারো হাতে ??

এইসব রাজনৈতিক যবনিকার আড়ালে সবচেয়ে আশ্চর্যজনক রায় দেয়া হলো, জেল হত্যা মামলায় একজন ছাড়া বাকি সবাই বেকসুর খালাস । যদি আইনের কথায় বলি তবে উপযুক্ত প্রমানের অভাবে তারা দোষী সাবস্ত্য হয়নি । এছাড়াও মহান আদলতে এই মামলার নথিপত্র বেশ আগেই হারিয়ে গেছে । তাই উপযুক্ত প্রমানের অভাবে একটি ঐতিহাসিক মামলার আসামীরাও বেকসুর খালাস পেয়ে গেল , যে আসামীরা দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্তী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার দায় নিজেরা স্বিকার করেছে । এই না হলে স্বাধীন বিচার বিভাগ ।??!! এই না হলে কি ন্যায় বিচারের নমুনা ।!!
২. দেশের জেলখানা গুলোতে ধারণ ক্ষমতার কয়েকগুন বেশী বন্দি, বোধকরি বিচার বিভাগ তাই এইসব জেলখানা থেকে অতিরিক্ত চাপ কমাতে একাধারে সবাইকে জামিন দিয়ে দিচ্ছে । তাতে করে সরকারের কিছু খরচও কমবে । দেশের সরকারের কথা চিন্তা করেই নিশ্চয়ই বিচার বিভাগ এমন রায় দিচ্ছে । তাহলে সাধুবাদ বিচার বিভাগ ।

৩. দেশের সবাই যখন দুর্নীতিগ্রস্ত তখন আলাদা করে ২-৪ জনকে জেলে না রেখে সবার সাথে ভিড়িয়ে দিতেই বিচারবিভাগের এমন সিদ্ধান্ত । বরং বিলুপ্তপ্রায় সৎ মানুষদের জেলখানায় পুরে রাখা হোক । কেননা সৎ মানুষেরা বাইরে থাকলে তারাও অসৎ হয়ে পপড়বে । স্বাধীন বিচার বিভাগ তাহলে ভবিষ্যত প্রজন্মকে সৎ মানুষ দেখাতে পারবে না । তাই তারা এমন উদ্যোগ নিতেই পারেন ।

দেশের মানুষের ভরসার-আস্থার জায়গাটাকে এমনভাবে ব্যবহার না করলেই কি নয়!!
১৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×