somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিড়িয়াখানায় ইফতার

০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান সংযমের মাস। আমরা খাঁটি বাঙালি, সবসময় আমরা উল্টো পথের পথিক, তাই রমজান এলেই সবার সংযম বেড়ে যায় এমনই যে সারা বছরের ১১ মাসের তুলনায় এই মাসের জন্য প্রতিটি পরিবারের বরাদ্দই আলাদ। পাক্কা তিনমাসের বাজেট নেমে যায় এই এক মাসে । সংযম বলে কথা !!! আমরা বরাবরই যার যে কাজ সেটা ছাড়া বাকি সব কিছুতেই ওস্তাদ, তাই এই বেলাতেও তাই, সংযম ছাড়া বাকি সবই করি এই মাসে ।
রমজান এলেই শুরু হয়ে যায় পালা করে ইফতার পার্টি । সারাদিনের সংযম সাধনের পর খালি পেটে খাওয়া শুরু হয় তাই তেলেভাজা পিয়াজু-বেগুনি-নানারকম বড়ার খুবই সুস্বাধু খাবার এরপর সারাবছর সব বাঙালি গেস্টিক বাধিয়ে উৎপন্ন করি গ্যাস, যেন সাংগুর গ্যাস শেষ হলেও এই গ্যাস শেষ যেন না হয় তারই পাকা বন্দোবস্ত !! সব আজিব কারবার । সে যাই হোক ।
যেহেতু রমজান মাস, তাই রোজা রাখি না রাখি কয়েক হালি ইফতার পার্টির দাওয়াত বরাদ্দ হয় প্রতিবছর । ভোজ রসিক বাঙালি আবার দাবি যে রোজা না রাখলেও নাকি ইফতার করা সুন্নত (আমার জানা নেই তবে সংশয় আছে এটা আসলে সুন্নত কিনা??) । আজ একটা দাওয়াত ছিল ইফতারের , বলা বাহুল্য যে উপায়ন্তর না দেখে মুখ কালো করে একটা পাঞ্জাবী গায়ে চড়িয়ে বউয়ের সাথে ইফতারীর উদ্দেশ্যে রওনা দিলাম । গন্তব্য গলফ ক্লাব আর জায়গাটা ক্যান্টনমেন্টে । এমনিতেই এই সব নানা বাহিনীর কিচির মিচির আমার ভালো লাগে না , পারত পক্ষে এইসব এলাকায় যাই না, এই চিড়িয়াখানা ভালো লাগে না । কখন কোথায় কোন নিয়ম ভঙগ হয় এই ভয় !!! জাহাঙ্গীর গেটে গাড়ী থামল আমি মোবাইলে কথা বলছিলাম এক এমপি খুব বিরক্ত হয়ে জিজ্ঞেস করল কোথায় যাবেন, আমি গ্লাস নামি ঠিকানা বল্লাম তিনি গাড়ি ঘুরিয়ে দিলেন আর বলল বনানী দিয়ে ঢুকতে । আমি কিছু জিজ্ঞেস করার আগেই গাড়ি ঘুরিয়ে ফেলল ড্রাইভার আর আমাকে বলল স্যার আপনি মোবাইলে কথা বলছেন তো তাই সেটা পচ্ছন্দ হয়নি এই এমপির , তাই সে অযথাই গাড়ি ঘুরিয়ে দিলো, আমি পুরা ব্যাকল হয়ে গেলাম । আইন যেন নিজের ইচ্ছা , ব্যক্তিগত পচ্ছন্দ-অপচ্ছন্দ, অবশ্য এইসব নানা বাহিনী কবে কোনদিন কোন আইন মানল , তাদের ইচ্ছাই তো আইন , কি বলেন !!
হায়রে দেশ ?? আচ্ছা এই জাহাঙ্গীর গেট দিয়ে প্রবেশ এর নিয়মটা কি ?? সাধারণ মানুষের জন্য কি নিষিদ্ধ ??
মেজাজটাই বিগড়ে গেল, ইফতার করতে একেবারে শেস মুহুর্তে হাজির হলাম, এরপর ডিনার... কিন্তু কোন কিছুই যেন পেটে ঢুকতে চাইল না , তাই ডিনার না করেই ডেজার্ট না নিয়েই একটু আগেই চলে এলাম ।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×