অভিনব বিজ্ঞাপন কৌশল
প্রচারেই প্রসার । এখন এই পুজিঁবাদী দুনিয়ার চরম সত্য একটি বিষয় । সেই প্রচারের আছে কত না রকম ফের । আছে চোখ ধাধাঁনো মন গলানো নানা রকম ভাওতাবাজি । তারপরও চাই প্রচার, সত্য হোক কিংবা সত্যের কাছাকাছি হোক অর্থাৎ যেমন করেই হোক চাই প্রচার । পণ্য হোক কিংবা পর্ণো হোক , সে মানুষ হোক কি যন্ত্র হোক চাই প্রচার । কেননা প্রচারে প্রসার । এই প্রচারের ক্ষেত্রে সবসময়ই সবাই চায় অভিনব নতুন কোন একটি পন্থা । সেই শতাব্দী প্রাচীন পন্থা ফাও চা খায়নোই বলুন কিংবা আজকের জামানার এটা কিনলে ওটা ফিরিই বলুন কিংবা মুড়ি কিনলে ঠোঙ্গা ফিরিই বলুন, নানা রকম প্রলোভনই পারে পণ্যের প্রসার ঘটাতে । তাই তো এই পুজিঁবাদী মুক্তবাজার অর্থনীতির যুগে প্রচারের কোন বিকল্প নাই । তাই এই প্রচারের ক্ষেত্রে বরাবরই মানুষ কৌশলী হয় , নতুন নতুন কোন উপায় খুজে বের করে । সেই সব কৌশল অনেক ক্ষেত্রেই অভিনব হয় । তেমনি অভিনব একটি বিজ্ঞাপনের ছবি দিলাম । বিজ্ঞাপনটি গুরুত্বপূর্ণ । অন্ততঃ কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের জন্য । বিজ্ঞাপনটি হচ্ছে চলমান বিজ্ঞাপন । একজন হকার অর্থাৎ ফেরিওয়ালা সিগারেট বিক্রেতার ডালার নিচে লাগানো এই বিজ্ঞাপন এর বিষয় ছিল ছাত্রী হোস্টেল । কেউ কি ছাত্রী হোস্টেল খুজঁছেন ?? তবে যোগাযোগ করতে পারেন !
রাজকন্যা ছাত্রী হোস্টেল
বিস্তৃত ক্যাম্পাসের ছাত্রী হোস্টেল
সম্পূর্ণ টাইলস ফিটিং বাসা
যোগাযোগ: মুন্সিবাড়ী রোড ঝিগাতলা
রোড- ৪ এ , ধানমন্ডি , ঢাকা
বিজ্ঞাপনের এই কৌশলটি রীতিমতন আমাকে মুগ্ধ করেছে । এই ফেরিওয়াল ছেলেটি ধানমন্ডির বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোর সামনে পান-সিগারেট ফেরি করে আর তার বিজ্ঞাপনদাতাও নিশ্চই এইসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের খুজঁছে , হোস্টেলে সিট ভাড়া দেবার জন্য । এই ফেরিওয়ালার নাম- সম্ভবতঃ রাজু । তার একটি হাস্বোজ্জ্বল ছবি তোলার বিনিময় সে তার পুরো ছবিটি তোলার অনুমতি দেয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

