শীতের হাওয়ায় লাগল কাঁপন.....
২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল থেকেই গুমোট আবহাওয়া, মুখভার করে রেখেছে আকাশ । সন্ধ্যায় ঢাকার বাইরে যাচ্ছিলাম তখন টিপ টিপ বৃষ্টি পড়ছিল । বেশ রোমান্টিক আবহাওয়া । বিরস বদনে আমরা তিন বন্ধু লাউডলি গান শুনতে শুনতে সেই রোমান্টিক আবহাওয়া ভোগ করলাম । উপভোগ করার সৌভাগ্য ছিল না ।
গতকালকের আবহাওয়ার মতন আজ ছিল সারাদিন । সাধারণত সকালে উঠা হয় না । বউয়ের জন্য সাত সকালে উঠে গাড়িতে গড়াতে গড়াতে ব্রহ্মপুত্রের তীরে গেলাম । উদ্দেশ্যে প্রাতকালীন স্নগ্ধি হাওয়া খাওয়া এবং ডাক্তারের পরামর্শে কিছুক্ষণ হাটাহাটি করা । ব্রহ্মপুত্র সেই ব্রহ্মপূত্র আর নাই সেটা সবারই জানা । নদীর মাঝের বিশাল যে চর জেগে উঠেছে তা রীতিমতন একটা দ্বীপই বলা যায় । কয়েকবছর আগেও সেটা ছিল স্রেফ একটা চর বর্ষার বন্যায় ডুবে যেত কিন্তু এখন দেখি সেখানে রীতিমতন বসত গেড়েছে মানুষ । আর সারি সারি কাশবনের ঝাড় । শরত চলে গেছে কিন্তু রয়ে গেছে এখন শুকনো কাশফুল আর কাশবনের ঝাড় । নদীর পার থেকে ফেরার পথে দেখলাম আকাশে ফিকে হয়ে সূর্য উঠছে , মনে হলো তবে গুমোট আকাশ আজ আর থাকবে না ।
কিন্তু খানিক বাদেই আবার সেই মন খারাপ করা আকাশ । দুপুর পেরিয়ে বিকেল হতে না হতেই দেখি ঠান্ডার হাওয়ার পরশ । যেন শীতের হাওয়ায় লাগল কাঁপন... সত্যি কাঁপন ধরিয়ে দিলো ঠান্ডা হাওয়া । তবে তো শীত এসে গেল ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন