somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাগতম প্রথম আলো ব্লগ এবং অনাগত ভবিষ্যত !!

২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন আগে বাংলা ব্লগের ভবিষ্যত নিয়ে আমি একটি পোস্ট দিয়ে সংশয় প্রকাশ করেছিলাম । বাংলা ব্লগিং শেষ পর্যন্ত আবার বিভিন্ন ফোরামের চ্যাটরুমে পরিণত হয় কি না । বলা যায় না আসরা যে রকম হুজুগে তা হতে কতোক্ষণ । তবে তা না হয়ে খুব ভালো সম্ভবনাময় খাতও হতে পারে ।

বাংলা ব্লগিং জগতে নতুন আরেকটি ব্লগ 'প্রথম আলো ব্লগ' পরীক্ষামুলক ভাবে চলতে শুরু করেছে । প্রথম আলো ব্লগকে স্বাগতম জানাই । বাংলা ব্লগের বয়স সব মিলিয়ে তিন বছর । এর মাঝে প্রথম দেড়-দুইবছর বলা যায় একটি ব্লগ সামহোয়্যার শুধু ছিল । এরপর এলো সচলায়তন , তারপর বেশ কিছুদিন পর এলো আমার ব্লগ । এর বাইরেও বেশ কিছু উদ্যোগ আছে যা উল্লেখযোগ্য নয় । যার সব গুলোই ছিল বলা যায় কয়েকজন মানুষের সম্মন্বিত উদ্যোগ । সেই অর্থে কোন প্রাতিষ্ঠানিক উদ্যোগ নয় ।

যা কিছু ভালো আমরা দেখে আসছি তার সাথেই প্রথম আলো । সেটা স্কুল বির্তক হোক কিংবা সদর আলী ইউনিয়নের আম্বিয়া বেগমকে জুতা মেরে গরু দানই হোক আছে প্রথম আলো । বাংলাব্লগিং যখন সম্ভাবনাময় হয়ে উঠেছে তখন এরকম আরো বেশ কিছু উদ্যোগ আসবে সেটা স্বাভাবিক । একটা সম্ভাবনাময় বিনিয়োগ হিসেবেই প্রথম আলো ব্লগের যাতা শুরু । এতোদিনের আবেগ-ভালোবাসার সাথে যুক্ত হলো বাণিজ্য । খালি পেটে কতোক্ষণ কবিতা লেকা যায় বলুন , তাই প্রথম আলোর মতন কর্পোরেটের বাংলা ব্লগিং এর সাথে যুক্ত হওয়া বলা যায় শুভ সংবাদ ।
বাণিজ্যকে প্রসারিত করতে এরপর আমরা বাংলাব্লগিং এখন কিছু নতুন ডায়মেনশন পাবো । প্রথম আলো কর্পোরেট এর উদ্যোগেই শুরু হবে । তেতুঁলিয়ার মোকসেদপুর গ্রামের জুলেখা খাতুন বন্ধুসভার উদ্যোগ আয়োজিত কর্মশালায় অংশ নিয়ে লেপটপ দিয়ে ব্লগিং করছেন । সারা দেশের ঘরে ঘরে ব্লগার উৎপাদন শুরু হবে । আর প্রতি পত্রিকা অফিসে অফিসে নতুন একটি পদ যুক্ত হতে যাচ্ছে ব্লগ সম্পাদক । তাই ব্লগাররা তৈরী থাকুন । চাকুরী রেডি!!

যা কিছু ভালো তার সাথেই প্রথম আলো , গুঁড়ের মাছি প্রথম আলো । আশাকরি শুরুতেই এই বদনামটা থেকে মুক্ত হবে প্রথম আলো ব্লগ এবং যা কিছু ভালো এবং মন্দ তার সাথেই থাকুক প্রথম আলো ব্লগের দ্বন্দ্ব , বিষয়টা এমন হবে । প্রথম ব্লগ যেন ভালো-মন্দ সবকিছুর সাথে সম্পৃক্ত থাকে । ভালো-মন্দ যাই আসুক সত্যকে লও সহজে ।

এমন দুই একটি ভয়ংকর খারাপ বিষয় ছাড়া বাকি সব কিছুই শুভ । বাণিজ্য ছিল , আছে , থাকবে । স্রেফ সস্তা বাণিজ্যের চিন্তা বাদ দিলেই কিন্তু দৃষ্টিকটু থাকে না । আর সবচেয়ে আশাবাদী হবার বিষয় যেটা , ব্লগাররা এখন স্বনামে পরিচিত । সেটা সামুতেই হোক সচুতেই হোক আমু বা আলুতেই হোক । এখন সময় বাংলাব্লগিং করে আয় শুরু করা । তা আশা করছি দ্রত শুরু হবে । শুভ যাত্রা হোক প্রথম আলো ব্লগের । শুভ ব্লগিং ।

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৭
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×