somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্পনার আলপনায় তা পেখম মেলুক: জয়তু ব্লগিং

৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কল্পনার আলপনায় পারদর্শী আমরা । যদি ক থাকে কল্পনার আলপনায় তা পেখম মেলতে শুরু করে । সেই পেখম কখনও গিয়ে পৌছায় সদূর কলিকাতায় আবার কারো কানাড অবধি । কেননা আলপনা আকতে তো কল্পনা লাগে শুধু আর কিছু লাগে না । কিংবা আর ভালো করে বললে , মনে মনে মনকলা খাওয়ার চেয়ে র্কোমা পোলাও খাওয়াই শ্রেয় ।
আমাদের গোঁফ না থাকলেও গোঁফ পাকাতে আমরা ওস্তাদ । আগে তো মানুষ গাছে কাঠাল দেখে গোঁফে তা দিত কিন্তু এখন জামানা ভিন্ন । ইন্টারনেটে কাঁঠাল লেখে সার্চ দিয়েই আমরা গোঁফ পাকাতে থাকি । এই না হলে ও প্রযুক্তির সদ্ব্যবহার ।
সেই কল্পবিদ্যার গল্প থাক । সেই গল্পে সকল বাঙালি মাত্রই পারদর্শী । কিছু হোক না হোক বাঙালি মাত্রই জন্মগত সূত্রে একজন কঠোর সমালোচক, একজন জন্মগত কবি, আর এই জামানায় একজন বিশিষ্ট ক্রিকেটার ।
আজকের পত্রিকার খেলার পাতায় পড়ছিলাম । বেচারা আশরাফুলের মূর্খতায় বড় বড় কলাম । এককেজন রিপোর্টারের রির্পোটের বাহাদুরীতে আশরাফুল ধরাশায়ী । বলা বাহুল্য যে আমাদের রির্পোটাররা যদি মাঠে নামেন নিঃসন্দেহে শচীন ব্রাডম্যানরা ইতিহাসের পহারিয়ে যেতেন । কিন্তু এদেশে সুযোগের বড্ড অভাব তাই তারা ক্রিকেটের ব্যাটের বদলে তুলে নিয়েছে কলম ।
কিংবা তার থেকেও সহজে বোঝা যায় সরদার ফজলুল করিম স্যারের কথায় ... " এদেশে একটাই সমস্যা । যার যে কাজ সেই কাজটা ছাড়া সে বাকি সব কাজেই পারদর্শী "... এরকম একটি কথাই বলেছিলেন ।

পত্রিকার কলাম পড়ে বুঝি আমাদের রাজনীতিবিদরা কত গর্ধব কিংবা রবীন্দ্র নাথ কি ভুল করেছিলেন । টেলি আলোচনার কথোপকথন থকে জানা যায় কি দিয়ে কি করলে কিভাবে কি কি পাওয়া যেত, হোত ইত্যাদি ।
এখন সেই সব মিডিয়ার সাথে যুক্ত হয়েছে আরকেটি নতুন মাধ্যম । ব্লগ । ব।রগ এখন গজিয়ে উঠবে সারা দেশে । আর পত্রিকা-টেলি আলোচনার কঠোর সমালোচনা এবং ফ্রি জ্ঞান নিয়ে হাজির হবো আরো সর্বোজ্ঞ জ্ঞান তাপস আমরা । নো প্রব্লেম..... চলুন চালিয়ে যাই। আর চায়ের কাপে নয় , আড্ডায় গলা ফাটানো নয় , ব্লগ লিখে ফেলুন ।
জয়তু ব্লগ । জয়তু বাংলা ব্লগিং ।
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×