"1971 in BANGLADESH,2009 in PALESTINE"
আমাদের মুক্তিযুদ্ধের সময় যে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল সেই যুদ্ধরে যুদ্ধাপরাধীদের বিচারে আজ যেমন বাংলাদেশ সোচ্চার, তেমনি বাংলাদেশের তরুণরাই এই ২০০৯ সালে প্যালেস্টাইন এ সংঘটিত গণহত্যার সংগে খুজে পেয়েছে ১৯৭১ এর গণহত্যার সাদৃশ্য । তাই তাদের উদ্দ্যত আহবান " দেশে দেশে যুদ্ধাপরাধের বিরুদ্ধে রুখে দাড়ান "
এই প্রতিবাদী শিলপকর্মটি আজ সারাদিন এবং সন্ধ্যা পর্যন্ত টিএসসিতে আয়োজিত হয়েছিল । যারা এই চমৎকার প্রতিবাদে সামিল হতে পারেননি তাদের জন্য আগামী কাল সকাল থেকে সন্ধ্যা ৯ পর্যন্ত একটু ছোট পরিসরে ছবির হাটে আয়োজিত হতে যাচ্ছে ।
আপনি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে , প্রতিবাদ জানাতে অংশ নিন এই উন্মুক্ত প্রদর্শনীতে । আর বলুন যুদ্ধপারধীদের বিচার চাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



