somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাড়াতাড়ি মন্তব্য করুন...ইলেকট্রিসিটি আর মাত্র ২০ মিনিট...

২৩ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ফিরেই লোডশেডিং এর সাথে অভ্যস্ত হতে বেশি সময় লাগেনি, এমন নিয়মমাফিক বিদ্যুৎ বরাদ্দ সেই কম কি ?? জীবনে এমন বলে কয়ে ইলেকট্রিসিটির লুকোচুরি দেখছি বলে মনে হয় না । (চারদিকের এতো হতাশা এতো নিরাশা ইদানিং আশাবাদী হবার প্রেরণা দেয় তো!! যখন চারদিকে মানুষজন দিনে ১ ঘন্টা ইলেকট্রিসিটি পায়না, গরমে পানি নাই তখন ১ ঘন্টা অন্তর অন্তর এই আশা যাওয়ায় আমি তো আশাবাদী হতেই পারি, নিজেকে সৌভাগ্যবান মনে হয় ) আমি ও তাই একদিনেই অভ্যস্ত হয়ে উঠলাম... ঠিক জোড় সংখ্যি গুলোতে বাসায় ইলেকট্রিসিটি থাকে না মানে ১০টা , ১২টা ২ টা এমন আর কি তবে তারচেয়ে আনন্দের বিষয় রাতে বেলায় একেবারে নিরবিচ্ছিন্ন ইলেকট্রিসিটি সরবরাহ, আমি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হারিয়ে ফেলি সংশ্লিষ্ট বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে । যেন এমন হবার কথা ছিল না , বিদ্যুৎ থাকবে না, এইতো নিয়শ, সেটাই তো হবার কথা ।

বিদ্যুৎ সরবরাহের এমন ভঙ্গুর দশা নতুন নয়, গত কয়েকবছর ধরেই চলছে । আমরা জানি কেন এমন অবস্থা, কেননা চাহিদা মাফিক বিদ্যুতের উৎপাদন নাই । কেন নাই? আমরা সেও জানি কেননা বিগত সরকারের আমলে ১ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন বাড়েনাই । কেন বাড়ে নাই সেটা কি জানি ?? হ্যা নেটাও জানি কেননা নতুন বিদ্যুৎ উৎপাদনের জন্য যে বরাদ্দ ছিল তা ভাগ বাটোয়ারা হয়েছে গত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী-রাজপুতের মধ্যে । তাহলে আমরা তো সবই জানি !!! কিন্তু এটা কি মানার মতন বিষয় ??

জানি না, তবে এতোটুকু জানি সময়মত ইলেকট্রিসিটি না পাইলে সরকারকে দুটো গালি দিবো, ব্লগে সরকারের মণ্ডুপাত করব ।আমরা গরমের মৌসুম চলে গেলেই নরম হয়ে যাবো.. কেননা আমাদের স্মরণ শক্তি ক্ষণস্থায়ী আমরা অনাগত আগামী আর ফেলে অতীতকে নিয়ে খুব একটা চিন্তিত নই । তিনবেলা দুমুঠো ভাত পেলেই আমরা বেজায় খুশি আগামীদিনের ভাবনা আগামীতেই করা যাবে ....
তাই আজ এই একঘন্টার ইলেকট্রিসিটির স্স্থায়িত্বকাল নিয়ে আমি বেজায় খুশি , খুশিতে বাগবাকুম হয়ে ব্লগ লিখি, ঘড়ির কাটা টিউন করে নিয়েছি যেমন পরীক্ষা হলে নিতাস কোন প্রশ্নের উত্তরের জন্য কত মিনিট বরাদ্দ । আমার বরাদ্দের আরো প্রায় ২১ মিনিট আছে, এই ২১-২০ মিনিট রাখলাম রিভাইশ দেয়ার জন্য, আপনাদের মন্তব্য দেখার জন্য, ভুলে যাবেন না আর মাত্র ২০ মিনিট
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩০
১৬টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×