ব্লগ নিয়ে বুদবুদানি
২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগে ব্লগানো হয় না অনেকদিন, মাঝে মধ্যে ঢু দেই । খুব ব্যস্ত ফ্লিকার নিয়ে । ফ্লিকারের নানারকম গ্রুপের হাজারো রকম এওয়ার্ডের মুলা সংগ্রহ করতে করতে আমার এখন নাভিশ্বাস অবস্থা । নতুন ছবি পোস্ট করতে গিয়ে দেখি ২০০টা ছবি রয়েয়ে যাচ্ছে । পিছে ফিরে দেখি পুরোন ছবি গুলো মুছে যাচ্ছে । আমাকে মাগনা ২০০ টার বেশি ছবি আপলোড করতে দেবে না । মনটা খারাপ হয়ে গেল । যা শ্যালা...
এওয়ার্ড সংগ্রহ করতে করতে মাঝে সাঝে ব্লগে ঢু মারি । ইদানিং ব্লগে ব্লগ পড়া হয় না । পত্রিকার হেড লাইনের মতন শুধু চোখ বুলানো হয় । কোন ব্লগ চুম্বকের মতন আকড়ে ধরে না, পড়তে বাধ্য করে না । পত্রিকায় দেখা সেই আগড়ুম বাগড়ুম বিষয়রে মতন নানা রকম বিষয়ে ব্লগ্ও বুদ বুদ করে । সেই বুদবুদানি ঘেটে আকর্ষনীয় ব্লগ পড়ার ইচ্ছা থিতিয়ে আসে । ব্লগ লিখতে গিয়ে দেখি আমি লিখছি সেই আগডুম বাগডুম... পড়ার যেমন বিষয় খুজে পাইনা তেমনি লেখার্ও । নিজেকে অসাড় লাগে । একটা ভোতা যন্ত্রণার স্বাদ নিজের যন্ত্ররে মাঝে খুজেঁ পাই আর সাথে সাথে সুইস অফ । যন্ত্র বন্ধ । ব্লগের পাতা থেকে সরে যাই অন্য কোন পাতায় ....
কিন্তু কোথায় যাই?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন