আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

আসুন শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের জন্য "রাষ্ট্রীয়ভাবে ১ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস" পালনের দাবীকে সমর্থন করি

১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৭

শেয়ারঃ
0 22 0

শ্রবণ ও বাক প্রতিবন্ধী এবং বাংলা ইশারাভাষী (সাইন ল্যাংগুয়েজ)ব্যক্তিদের সমন্নয়ে এসডিএসএল নামে প্রতিবন্ধী জনগোষ্ঠীর গণসংগঠন (ডিপিও) গঠিত হয়েছে। দেশে শ্রবণ প্রতিবন্ধী মানুষদের মাতৃভাষা বাংলা ইশারা ভাষার বিকাশ ও প্রসারে এসডিএসএল শুরু থেকেই কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়াও শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের উন্নয়ন ও বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভাষা। সমাজ ও সংস্কৃতির বিকাশ লাভ করে ভাষাকে কেন্দ্র করে। জন্মের পর শিশুর বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাষা। শিশুর যথাযথ বিকাশে মাতৃভাষা চর্চার কোন বিকল্প নেই। মানুষের জীবনযাপনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাষা। আমরা বাঙালিরা ভাষার এই গুরুত্ব বুঝতে পেরেই ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছি। সরকারের স্বীকৃতির বাইরে ১৯৫৩ সাল থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষ ২১ ফেব্রুয়ারিকে বাংলা ভাষা দিবস পালন করে আসছে। এর স্বীকৃতি স্বরূপ একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে। পৃথিবীর সকল ক্ষুদ্র ভাষাগোষ্ঠীর মানুষের ভাষার প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের ভাষাকে প্রাঞ্জল রাখার মহান উদ্দেশ্যে জাতিসংঘ ঘোষিত এই দিবস এখন সারা বিশ্বে পালিত হচ্ছে। অথচ এই দেশের সংখ্যালঘু ভাষাগোষ্ঠীর ভাষার বিকাশে বৈষম্যপূর্ণ ব্যবস্থা বিরাজমান।

আমাদের দেশে প্রতিবন্ধী নাগরিকদের মধ্যে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষেরাই সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশে প্রায় ২৬ লাখ শ্রবণ প্রতিবন্ধী মানুষের বসবাস রয়েছে। শ্রবণ প্রতিবন্ধিতার কারণে এই মানুষেরা কথ্য ভাষার মাধ্যমে যোগাযোগ করতে পারেনা। বাংলা ইশারা ভাষা এই মানুষদের যোগাযোগের একমাত্র মাধ্যম। এছাড়াও অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী (নিউরোলজিক্যাল ডিজঅর্ডার) নাগরিকদের মধ্যে ইশারা ব্যবহারের মাধ্যমে যোগাযোগে স্বাচ্ছন্দ্য বোধ করে।

দেশে বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকলেও ভাষাগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে আদিবাসী ভাষাগুলোর ব্যাপারে রাষ্ট্রীয় বৈষম্যের কথা স্বীকৃতি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সরকার এই আদিবাসী ভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানে উদ্যোগ গ্রহণ করেছে। চলতি বছরে কমপক্ষে ৫ টি আদিবাসী ভাষায় পাঠ্য বই প্রকাশ করা হয়েছে। অথচ ভাষাগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ইশারাভাষী জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের ভাষার স্বীকৃতি বা প্রাতিষ্ঠানিকীকরণের কোন প্রচেষ্টা গ্রহণ করা হয়নি। অন্যান্য ক্ষুদ্র ভাষাগোষ্ঠী জীবনযাপনের তাগিদে নিজস্ব ভাষা পরিহার করে অন্য ভাষা শিক্ষা প্রচেষ্টা গ্রহণ করেছেন। অথচ বাঙালি ও আদিবাসী জনগোষ্ঠীর শ্রবণ ও বাক প্রতিবন্ধী নাগরিকদের সামর্থ্যের প্রতিবন্ধকতার কারণে নিজস্ব ভাষা পরিহার করার কোন সুযোগ নেই। ইশারা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে এর চেয়েও বড় কোন যৌক্তিকতা নেই।

আদিবাসী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিকাশে সরকার ছয় জেলায় ৬ টি ইনস্টিটিউট স্থাপিত করেছে। গত দুই দশক ধরে এই প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করে আসছে। রাষ্ট্রীয় পর্যায়ে ১৯৯৪ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় বধির ফেডারেশনের যৌথ উদ্যোগে বাংলা ইশারা ভাষার অভিধান প্রকাশ করা হয়। গত দেড়যুগে এই জনগোষ্ঠীর জন্য বাংলা ইশারা ভাষা প্রসার ও বিকাশে রাষ্ট্রীয় পর্যায়ে এখন পর্যন্ত আর কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।

বাংলাদেশে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে সরকারী ভাবে বিভিন্ন দিবস পালিত হয়ে আসছে। যেমন, ১৫ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ও ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস। এই দিবসগুলো সার্বিকভাবে বিশেষ ধরণের প্রতিবন্ধী নাগরিকের অধিকার ও মর্যাদার প্রতি গুরুত্ব আরোপ করে উদযাপিত হয়ে থাকে। কিন্তু এদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সবচেয়ে বড় অংশ শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের অধিকার ও মর্যাদার বিষয়টি সব সময়ই অবহেলিত থেকেছে। এ প্রেক্ষিতে এসডিএসএলসহ শ্রবণ ও বাক প্রতিবন্ধী জনগোষ্ঠী মনে করে এ দেশের শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণের আন্দোলন জোরদার করতে রাষ্ট্রীয়ভাবে ১ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন বিশেষ ভূমিকা পালন করবে। দৃষ্টি প্রতিবন্ধী নাগরিকের জন্য বিশ্ব সাদা ছড়ি দিবস যেমন স্বাতন্ত্র্যতাকে উপস্থাপন করে, তেমনি শ্রবণ প্রতিবন্ধী নাগরিকের উন্নয়নের জন্য স্বতন্ত্র্য বৈশিষ্ট্য তুলে ধরে এমন বিষয়কে এগিয়ে আনা প্রয়োজন। শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীসহ এসডিএসএল মনে করে, শ্রবণ প্রতিবন্ধী নাগরিকের জন্য ইশারা ভাষা একটি মূখ্য বৈশিষ্ট্য।

বাংলা ইশারা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের দীর্ঘদিনের দাবী। ২০০৮ সালের ২৯ নভেম্বর এসডিএসএল ইশারা ভাষার স্বীকৃতির জন্য একটি অনুষ্ঠানে কার্যকর সহযোগিতা করে। এসডিএসএল ধারাবাহিকভাবে বাংলা ইশারা ভাষার স্বীকৃতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদানসহ শ্রবণ প্রতিবন্ধী নেতাদের নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গত ২৭ জানুয়ারি ২০০৯, তার অনুমোদনক্রমে বাংলা ইশারা ভাষার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানে পরিপত্র জারি করা হয়। ১ ফেব্রুয়ারি ২০০৯ মাননীয় প্রধানমন্ত্রী 'একুশে বইমেলা'র উদ্ধোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন 'বাংলা ইশারা ভাষা এ দেশের অন্যতম ভাষা'। তিনি শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার নিশ্চিত করতে বিটিভিসহ সকল টেলিভিশন চ্যানেলের প্রধান সংবাদে ইশারা ভাষা উপস্থাপনের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য তথ্যমন্ত্রীকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠী আন্তরিক অভিনন্দন জানায়।

এই প্রেক্ষাপেট ২০০৯ সালে ২৬ মার্চ দেশ টিভি সম্প্রচারের প্রথম দিন থেকেই সন্ধ্যা ৭ টার সংবাদ বাংলা ইশারা ভাষায় উপস্থাপন করে আসছে। ১২ জুলাই ২০০৯ থেকে বিটিভি বিকাল ৫ টার সংবাদ নিয়মিতভাবে বাংলা ইশারা ভাষায় উপস্থাপন করছে। এসডিএসএল বাংলা ইশারা ভাষায় টেলিভিশনে সংবাদ উপস্থাপনের জন্য দেশ টিভি এবং বিটিভিকে সংবাদ উপস্থাপক এবং ইশারা ভাষা সংক্রান্ত অন্যান্য কারিগরী সহায়তা প্রদান করছে। বিটিভিতে রাত ৮টার সংবাদে এবং অন্যান্য টিভি চ্যানেলসমূহের মূল সংবাদ বাংলা ইশারা ভাষায় উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত রেখেছে।

২০০৯ সালে একুশে বই মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলা ইশারা ভাষাকে বাংলাদেশের একটি অন্যতম ভাষা হিসাবে ঘোষণার মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির আন্দোলন একটি মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদশের ইতিহাস ও সংস্কৃতিতে ভাষা এবং ফেব্রুয়ারি মাসের সম্পর্ক একান্ত অবিচ্ছেদ্য। ২১ ফেব্রুয়ারি বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে। গত ৩০ অক্টোবর ২০০৯ এসডিএসএল আয়োজিত এক মতবিনিময় সভায় ২৫ টি জেলা পর্যায়ের শ্রবণ ও বাক প্রতিবন্ধী নাগিরকেদর গণসংগঠনসমূহ বাংলা ইশারা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিকীকরণের আন্দোলন জোরদার করতে রাষ্টীয় ভাবে প্রতি বছর ১ ফেব্রুয়ারি - বাংলা ইশারা ভাষা দিবস হিসাবে উদযাপনের বিশেষ দাবী জানায়। এ ব্যাপারে সমাজকল্যাণ মন্ত্রীসহ রাষ্ট্রীয় পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দেখা করে দাবী উপস্থাপন করা হয়েছে।

৮ জানুয়ারি ২০১০ ঢাকা রিপোটার্স ইউনিটিতে এসডিএসএল এর আয়োজনে বাংলা ইশারাভাষা দিবস উদযাপনের দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসডিএসএল চেয়ারম্যান এম. ওসমান খালেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি শামসুজ্জামান খান, মহাপরিচালক, বাংলা একাডেমী, বিশেষ অতিথি কাজী আবু জাফর মো. হাসান সিদ্দিকী, মহাপরিচালক বাংলাদেশ টেলিভিশন, রাবেয়া সুলতানা, সেক্টর হেড, একশন এইড বাংলাদেশ এবং শিরিন বেগম, সভাপতি বাংলাদেশ বধির মহিলা কল্যাণ সংস্থা, ঢাকা বধির সংঘের সভাপতি মিজানুর রহমান, যশোর জেলা বধির সংঘ সাধারণ সম্পাদক আজাদসহ বিভিন্ন জেলা থেকে শ্রবণ প্রতিবন্ধী নাগিরক সংগঠনের প্রতিনিধিরা সভায় দাবীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

গত ১ জানুয়ারি থেকে এসডিএসএল এর উদ্যোগে সকল জনগোষ্ঠীর সমর্থন আদায়ে ইন্টারনেটে একটি পিটিশনের (আপনি স্বাক্ষরের জন্য ক্লিক করুন) মাধ্যমে সমথর্ন স্বাক্ষর সংগ্রহ চলছে। শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের এই দাবীর প্রতি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি ।

 

সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: সর্মথন জানাচ্ছি...
অবশ্যই এটা ভাল উদ্যোগ ।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, সমাজের এই শ্রবণ আর বাক প্রতিবন্ধী মানুষদের অধিকার আর মর্যাদা নিশ্চিত করতে চাই সামাজিক সচেতনতা, আর সেই সচেতনতা বাড়ানোর দায়িত্ব কিন্তু আমাদের উপরই বর্তায় ।

২. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৫
লাল সাগর বলেছেন: নির্দ্বিধায় সমর্থন জানাই।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৫

লেখক বলেছেন: সমর্থনের জন্য ধন্যবাদ, আপনার সমর্থনের সাথে সাথে চাই আপনার বন্ধুবান্ধব আর পরিচিত জনের সমর্থনও ...

৩. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৬
সিউল রায়হান বলেছেন: আমিও সমর্থন জানালাম...... ফেব্রুয়ারীর প্রথম দিন হোক "শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের"
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ.. শ্রবণ আর বাক প্রতিবন্ধী মানুষদের প্রতি আপনাদের সমর্থন জানাতে দয়া করে পিটিশনটিতে স্বাক্ষর করুন ।

১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১০

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৫. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৮
এস.কে.ফয়সাল আলম বলেছেন: পোষ্টটিকে স্টিকি করার জন্য মডারেটরগণকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা সবাই এতে সমর্থন করি।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯

লেখক বলেছেন: ...পোষ্টটিকে স্টিকি করার জন্য মডারেটরগণকে অসংখ্য ধন্যবাদ ...

১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১১

লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯
মে ঘ দূ ত বলেছেন: আমারও সমর্থন রইলো।
১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, লিংকে গিয়ে আপনার নাম আর ইমেইল দিয়ে সাইন করুন

৮. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৬
তাহের বলেছেন: শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের এই দাবীর প্রতি সকলের সমর্থন প্রত্যাশা করছি ।
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৯

লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ , সকলের সমর্থন প্রত্যাশা করছি

৯. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৪
সিউল রায়হান বলেছেন: সাইন করলাম ও ফেসবুকে শেয়ার করলাম

১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩১

লেখক বলেছেন: অবশ্যই... অসংখ্য ধন্যবাদ

১০. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩৯
আশীফ এন্তাজ রবি বলেছেন: হাত তুলে সমর্থন দিলাম।
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: শুধু হাত তুলে সমর্থন দিলেই হবে না দোস্ত, দস্তখতও দিতে হবে...

১২. ১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩২
নুরুন নেসা বেগম বলেছেন: অনেক ধন্যবাদ। প্রতিবন্ধীদের সম্ভাব্য সব কল্যাণকর কাজ স্বাভাবিকদের হোক সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকা্য়।
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪০

লেখক বলেছেন: সহমত

১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ তবে একটা পিটিশনে স্বাক্ষর চাই

১৪. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩১
রানা বলেছেন: পূর্ণ সমর্থন রইলো।
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ আর চাই অন্ততঃ একটি স্বাক্ষর

১৫. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৪
ইসানুর রহমান বলেছেন: সহমত!

পোষ্টটিকে স্টিকি করার জন্য মডারেটরগণকে ধন্যবাদ জানাই।
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৭
অক্টোপাস বলেছেন: তীব্র মাত্রার সমর্থন থাকলো!
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩২

লেখক বলেছেন: আর স্বাক্ষর ??

১৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৩
যাদুকর... বলেছেন: সমর্থন সহ সহযোগিতা থাকবে...
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৬

লেখক বলেছেন: জ্বি.... স্বাক্ষর একটু বাড়িয়ে দিন...

১৮. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৪
মন যাযাবর বলেছেন: পোস্টটি আমি পুরোটা পড়িনি। তবে টাইটেল পড়েই আমি এটার সমর্থন করছি। আমাদের টিভি মিডিয়াগুলো [যদিও কেউ কেউ মাঝে মাঝে এটা করছে] একটা কাজ করতে পারে; তাহল প্রত্যেক খবরের ইনসেটে শ্রবন প্রতিবন্ধিদের জন্য "ইশারার ভাষা" চালু করা হোক।
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৭

লেখক বলেছেন: একমত... "ইশারা ভাষা" চালু হয়েছে, প্রত্যাশা ধীরে ধীরে সবাই শুরু করবে

২৩. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭
এহসানুল হক জসীম (১) বলেছেন: এ ব্যাপারে কাদের সাথে যোগাযোগ করলে আরো বিস্তারিত তথ্য পাব।

দয়া করে নাম্বার্‌ এবং মেইল ঠিকানা দিলে ভাল হয়।
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: আপনি লিংক এ গেলে এসডিএলএস এর যোগাযোগ এর সকল তথ্য পাবেন

২৫. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৭
বিষন্ন নীল বলেছেন: পূর্ণ সমর্থন জানাচ্ছি।
২৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২১
সবুজ সাথী বলেছেন: সমর্থন জানালাম।
২৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪
আবদুল মুনয়েম সৈকত বলেছেন: সমর্থন ও সহযোগিতা দুটাই থাকবে আমার.................
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৫

লেখক বলেছেন: আর সংগে চাই আপনার স্বাক্ষর

২৮. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮
মুনশিয়ানা বলেছেন: বাংলাদেশের এক বিরাট সংখ্যক শ্রবন প্রতিবন্ধি জনগোষ্ঠীর কাছে গনমাধ্যমের তথ্য পৌছে দেবার জন্য সাইন ল্যাংগুয়েজ একটা ভাল সমাধান।

আমার সমর্থন জানালাম...
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৬

লেখক বলেছেন: শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের ব্যাপারে আমাদের জনসাধারণের সচেতনতাও খুবই প্রয়োজন

২৯. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৩
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: স্টিকি করার জন্য মডারেটরকে ধন্যবাদ। সমর্থন জানাচ্ছি, দিনটি হোক "শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের" ।
৩২. ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৫
সুিপ্রয় বলেছেন: সরকারকে এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ করছি। দিনটি হোক "শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের" ।


স্টিকি করার জন্য অশেষ মডারেটরকে ধন্যবাদ।
৩৪. ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮
সামছা আকিদা জাহান বলেছেন: পূর্ণ সমর্থন জানাচ্ছি।
৩৫. ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৫
বুলবুল আহমেদ পান্না বলেছেন: আন্তরিক সমর্থন জানাই।
৩৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৩
লীনা জািম্বল বলেছেন: অনেক ভাল উদ্যেগ--ষফল হোক কামনা করি ।
৩৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
সন্যাসী বলেছেন: আন্তরিকভাবে সমর্থন জানাচ্ছি।
৩৮. ১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৫
বিডি আইডল বলেছেন: পোষ্টের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নাই....কিন্তু স্টিকি করা নিয়ে প্রশ্ন আছে...১লা ফ্রেব্রুয়ারী আর একটা ব্লগ সাইট বাংলা ব্লগ ডে ঘোষণা করেছে....এই পোষ্ট স্টিকি করাটাকে উস্কানিমূলক মনে হলো
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৩

লেখক বলেছেন: এই পোস্টের বিষয় বস্তু কিংবা " রাষ্ট্রীয়ভাবে ১ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস" পালনের উদ্যোগতাদের সাথে বাংলাব্লগের কোন সম্পর্ক নেই । আর আপনি পুরো লেখাটা পড়লে দেখতে পাবেন তাদের এই উদ্যোগ শুরু হয়েছে কবে........২০০৮ সালের ২৯ নভেম্বর এসডিএসএল ইশারা ভাষার স্বীকৃতির জন্য একটি অনুষ্ঠানে কার্যকর সহযোগিতা করে। এসডিএসএল ধারাবাহিকভাবে বাংলা ইশারা ভাষার স্বীকৃতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদানসহ শ্রবণ প্রতিবন্ধী নেতাদের নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গত ২৭ জানুয়ারি ২০০৯, তার অনুমোদনক্রমে বাংলা ইশারা ভাষার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানে পরিপত্র জারি করা হয়। ১ ফেব্রুয়ারি ২০০৯ মাননীয় প্রধানমন্ত্রী 'একুশে বইমেলা'র উদ্ধোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন 'বাংলা ইশারা ভাষা এ দেশের অন্যতম ভাষা'।....
তাছাড়াও রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি ঘোষণার বিষয়টিও অনেকখানি এগিয়েছে, সেক্ষেত্রে এইদিনটিকে ব্লগ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়তো সুমিচিন হবে না আর যতদূর জানি এর মাঝেই তো ব্লগ দিবস হিসেবে একটি দিনও ঘোষণা হয়েছে...
তাই আপনার এই কমেন্ট কোন মাজেজা খুজে পেলাম না,

৩৯. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১৪
বিকাশ দাশ বলেছেন: সুনিল চৌধূরীর ৩৩ বছর কাটল কবিতাটি দিতে পারবেন ?
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১৯

লেখক বলেছেন: এই নামে তো কাউকে চিনি না.. ;)

৪০. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৬
দণ্ডিত পুরুষ বলেছেন: বিডিদার সাথে সহমত। পোস্টের উদ্দেশ্য নিঃসন্দেহে মহৎ। কিন্তু স্টিকি করার উদ্দেশ্যটা সন্দেহমূলক। আমার ব্লগ কর্তৃপক্ষ ১লা ফেব্রুয়ারী বাংলাব্লগ দিবস ঘোষণা করেছে। সামু এবং আমু আপাতদৃষ্টিতে এই দুই কর্তৃপক্ষের সম্পর্ক অনেকটা সাপে-নেউলে। এই দুই ব্লগের কিছু ব্লগারের মধ্যেও এই সম্পর্ক বিদ্যমান। যেহেতু আমু ১লা ফেব্রুয়ারীকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করেছে, সুতরাং এর কাউন্টার হিসেবে সামুরও কিছু করা চাই। কিন্তু যুৎসই কোনো ইস্যুতো লাগবে। রাহা সম্ভবত অজান্তেই এরকম একটা ইস্যু সাপ্লাই দিল। যেই ইস্যুমূলক একটি পোস্ট আসল, সুতরাং লাগাও আঠা। চলুক ব্লগীয় রাজনীতির খেলা। হায়রে মনের দৈন্যতা।

পোস্টে প্লাস। স্টিকি করাকে মাইনাস।
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৯

লেখক বলেছেন: সবকিছুর মাঝে গন্ধ খোঁজা আমাদের পুরোনো স্বভাব.... দয়া করে এমন একটি মহত্ব উদ্যোগের সাথে গ্রাম্যরাজনীতির মিল খুঁজবেন না তাতে আপনার মনের দৈন্যতাই প্রকাশ পাবে...

৪৩. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫০
জীবিত থাকিয়াও মৃত বলেছেন: I want to know............ did anyone favour any hearing loss ppl?
৪৪. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৫২
ডঃ জেকিল বলেছেন: ফেব্রুয়ারীর প্রথম দিন হোক "শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের"
৪৫. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০০
মামুন মাহফুজ বলেছেন: আমি ২১তম ব্যক্তি পাঠক। ২১ মানে জানেনতো! একুশে ফেব্রয়ারি, ২ এবং ১। ২= দুই হাত এবং ১= মুখ এই তিনটি উপাদান ব্যবহৃত হয় একে অপরের সংগে যোগাযোগের জন্য।

পিটিশনে দস্তখত দিলাম। কিন্তু অর্থসাহায্য করতে পারলাম না। কারণ ওখানে ডলার দেয়ার সিস্টেম! আমিতো বাঙলাদেশী ডলারতো নাই!
উদ্যোগটি ধনবাদার্হ
৪৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪০
আলাউদ্দীন বলেছেন: আমারও পূর্ণ সমর্থন।
৪৭. ১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৪
সত্যাশ্রয়ী বলেছেন: আমারও পূর্ণ সমর্থন। এবং স্টিকি করা ঠিক আছে, কারন দেশে বাংলা ব্লগ দিবস আগেই ঘোষনা করা হয়েছে। যারা উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন তারাই আগে বলুন আগেই অন্য একটা দিবসকে বাংলা ব্লগ দিবস ঘোযনা করার পরও ১ লা ফেব্রুয়ারীকে আবার নতুন করে বাংলা ব্লগ দিবস ঘোযনা কেন? তার উদ্দেশ্যটা কি?
৪৯. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
হিমু ব্রাউন বলেছেন: হাত তুলে সমর্থন দিলাম।
৫০. ১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১১
কাঠের খাঁচা বলেছেন: বিডি আইডল বলেছেন: পোষ্টের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নাই....কিন্তু স্টিকি করা নিয়ে প্রশ্ন আছে...১লা ফ্রেব্রুয়ারী আর একটা ব্লগ সাইট বাংলা ব্লগ ডে ঘোষণা করেছে....এই পোষ্ট স্টিকি করাটাকে উস্কানিমূলক মনে হলে


comment by: দণ্ডিত পুরুষ বলেছেন: বিডিদার সাথে সহমত। পোস্টের উদ্দেশ্য নিঃসন্দেহে মহৎ। কিন্তু স্টিকি করার উদ্দেশ্যটা সন্দেহমূলক। আমার ব্লগ কর্তৃপক্ষ ১লা ফেব্রুয়ারী বাংলাব্লগ দিবস ঘোষণা করেছে। সামু এবং আমু আপাতদৃষ্টিতে এই দুই কর্তৃপক্ষের সম্পর্ক অনেকটা সাপে-নেউলে। এই দুই ব্লগের কিছু ব্লগারের মধ্যেও এই সম্পর্ক বিদ্যমান। যেহেতু আমু ১লা ফেব্রুয়ারীকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করেছে, সুতরাং এর কাউন্টার হিসেবে সামুরও কিছু করা চাই। কিন্তু যুৎসই কোনো ইস্যুতো লাগবে। রাহা সম্ভবত অজান্তেই এরকম একটা ইস্যু সাপ্লাই দিল। যেই ইস্যুমূলক একটি পোস্ট আসল, সুতরাং লাগাও আঠা। চলুক ব্লগীয় রাজনীতির খেলা। হায়রে মনের দৈন্যতা।
৫৪. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪২
বিডি আইডল বলেছেন: ৩৮ নং কমেন্টটা আরো একবার ভালো করে পড়লে এত বড় কমেন্ট করতেন না...আমি স্টিকি করা নিয়ে প্রশ্নটা করেছি.....আপনার পোষ্টের উদ্দ্যেশ বা তথ্য নিয়ে নয়...

স্পষ্টতই: ব্লগ দিবস নিয়ে রেষারেষির সাপেক্ষে এই পোষ্টটিকে স্টিকি করা হয়েছে বলে প্রতীয়মান
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৯

লেখক বলেছেন: ....স্পষ্টতই: ব্লগ দিবস নিয়ে রেষারেষির সাপেক্ষে এই পোষ্টটিকে স্টিকি করা হয়েছে বলে প্রতীয়মান....
এটা আপনার একান্ত ব্যক্তিগত ধারণা

বরং পোস্টটি স্টিকি না হলে এমন একটি উদ্যোগের সাথে আমরা অনেক ব্লগারইসম্পৃক্ত হতে পারতাম নাহ ।

পুনশ্চঃ আপনার স্বাক্ষর প্রত্যাশা করছি আর স্বাক্ষর সংগ্রহে আপনার সহযোগিতা ।

৫৫. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০২
সালমা০৬৮ বলেছেন: পূর্ণ সমর্থন রইলো।
৫৭. ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৪
স্পাইডার বলেছেন: পূর্ণ সমর্থন রইলো।সাইন করছি এখনই।
৬০. ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৮
kisuna বলেছেন: What you think, I also think.


৬১. ১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
নির্ভীক যাত্রী বলেছেন: শুধু রাষ্ট্রীয় ভাবে নয়, এ ১লা ফ্রেবুয়ারীকে "আন্তর্জাতিক বাংলা ইশারা ভাষা দিবস" হিসেবে পালনের দাবি জানায়।

“International Bangla Sign language Day” on 1st February 2010
৬৩. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৬
টোটাল ভালবাসা বলেছেন: বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসারে প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিটি শাখায় ১জন ফোকাল ব্যক্তি নির্ধরণক করতে হয়। আমি আমার ব্যাংকের মনোনীত সেই ব্যক্তি। ফলে মন উজার করে সমর্থন জানাচ্ছি।
৬৪. ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:০০
কামসান বলেছেন: ei asusto post ti ke , vitamin a capsul khaunor jonno anurodh korce.
৬৫. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৪
চন্দ্র কথা বলেছেন: পূর্ণ সমর্থন জানাচ্ছি।
৬৬. ১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
কৌশিক বলেছেন: দোস্ত তোমার পোস্টটা পড়ে ভালো লাগলো। সাইন ল্যাংগুয়েজ আমার কাছে খুবই কমপ্লিকেটেড মনে হয়।
৬৭. ১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০
আকাশের নীল থেকে বলেছেন: সমর্থন জানাই । আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্ট লেখার জন্য ।
৬৯. ২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৯
নাঈম(শা:িব:) বলেছেন: পোস্টকে সমর্থন জানাই আপনাকে ধন্যবাদ
৭০. ২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৯
নাঈম(শা:িব:) বলেছেন: পোস্টকে সমর্থন জানাই আপনাকে ধন্যবাদ
৭১. ২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৯
নবজাগরণ বলেছেন: ভাই, দিবস পালণ করে কী লাভ হয় ?
৭৩. ২৩ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৫
নূহান বলেছেন: এই পোষ্টটাকে যেভাবে হোক ১লা ফেব্রুয়ারী পর্যন্ত স্টিকি রাখা হোক ;)
৭৫. ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৫
নতুন মুখ বলেছেন: সমর্থন জানাই।

৭৬. ২৪ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯
অদৃশ্য আলোক বলেছেন: নতুন মুখ বলেছেন: সমর্থন জানাই।
৭৭. ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৯
এক অ মানুষ বলেছেন: পূর্ণ সমর্থন জানাই
৭৮. ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৩
তারেক আহমেদ বলেছেন: পূর্ণ সমর্থন আছে আমার । আপনাকে ধন্যবাদ ।
৭৯. ২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫১
রাহা বলেছেন: আসুন শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের জন্য "রাষ্ট্রীয়ভাবে ১ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস" পালনের দাবীকে সমর্থন করি, এসডিএসএল ধারাবাহিকভাবে বাংলা ইশারা ভাষার স্বীকৃতির জন্য এখনও কাজ করে যা্চ্ছে।

 

মোট সময় লেগেছে ১.০৬৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার বিভাগ