পোস্ট আর্কাইভ
- এপ্রিল,২০১৩(১)
- ফেব্রুয়ারী,২০১১(৩)
- জানুয়ারী,২০১১(২)
- ডিসেম্বর,২০১০(১)
- নভেম্বর,২০১০(৪)
- অক্টোবর,২০১০(৫)
- সেপ্টেম্বর,২০১০(১)
- জুলাই,২০১০(২)
- জুন,২০১০(৪)
- মে,২০১০(৫)
- এপ্রিল,২০১০(৮)
- মার্চ,২০১০(৭)
- ফেব্রুয়ারী,২০১০(৩)
- জানুয়ারী,২০১০(৫)
- ডিসেম্বর,২০০৯(৮)
- অক্টোবর,২০০৯(১০)
- সেপ্টেম্বর,২০০৯(২)
- আগস্ট,২০০৯(১)
- জুলাই,২০০৯(২)
- জুন,২০০৯(৪)
- মে,২০০৯(৬)
- এপ্রিল,২০০৯(১১)
- ফেব্রুয়ারী,২০০৯(১২)
- জানুয়ারী,২০০৯(১৩)
- ডিসেম্বর,২০০৮(২৩)
- নভেম্বর,২০০৮(৭)
- অক্টোবর,২০০৮(১০)
- সেপ্টেম্বর,২০০৮(৮)
- আগস্ট,২০০৮(২৮)
- জুলাই,২০০৮(২১)
- জুন,২০০৮(২০)
- মে,২০০৮(২৩)
- এপ্রিল,২০০৮(১৪)
- মার্চ,২০০৮(৪১)
- ফেব্রুয়ারী,২০০৮(৩৭)
- জানুয়ারী,২০০৮(৩১)
- ডিসেম্বর,২০০৭(৪২)
- নভেম্বর,২০০৭(৪৩)
- অক্টোবর,২০০৭(২৫)
- সেপ্টেম্বর,২০০৭(২২)
- আগস্ট,২০০৭(২৯)
- জুলাই,২০০৭(১০)
- জুন,২০০৭(১৫)
- মে,২০০৭(৫)
- এপ্রিল,২০০৭(১)
- মার্চ,২০০৭(১০)
- ফেব্রুয়ারী,২০০৭(১৩)
- জানুয়ারী,২০০৭(১)
- আগস্ট,২০০৬(৩)
- জুলাই,২০০৬(৩)
আমার লিঙ্কস
আমার বিভাগ
আমার প্রিয় পোস্ট
- ফেইসবুকে হোকনা আরেকটু মজা - তারেক আনোয়ার
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- ওজন কমাতে লেবু-মধু পানীয় - ফিটনেস বাংলাদেশ
- চিরদিনের জন্য বন্ধ করুন ভাইরাসের AutoRun.exe এর চেয়ে সহজ উপায় জানা থাকলে আওয়াজ দিয়েন - ডিজিটাল মুবিন
- অনলাইনে স্বাক্ষর করার প্রয়োজন? অনলাইনে আছে সমাধান - ইদিপাস
- সামুর জন্য ইমেইজ আপলোডার - কমেন্টে ছবি আপলোড!
[আপডেট ১.৫] - আমড়া কাঠের ঢেকি
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- নারী উত্ত্যক্তকারীদের (ইভ টিজার) বেপরোয়া আগ্রাসন এবং পরিনামে নারীর আত্মহননঃ দায়ভার পরিবার-সমাজ-সরকারের উপরও বর্তায় - আইরিন সুলতানা
- "চ্যাট উইথ গড" - ফজলুল করিম
- তিন গোয়েন্দার পঁচিশ বছর - স্পর্শের বাহিরে
- সামহোয়্যারের যেকোন কমেন্টের জন্য লিংক তৈরি করুন
- নাফিস ইফতেখার
- ঘটমান অতীত - বালিয়াটী - তারার হাসি
- ভালো কথা ভালো বাংলায় লিখতে চাই - আদনান মাহমুদ
- সফটওয়্যার ব্যবহার না করেই আপনার আইপি হাইড হবে(১০০%) - রাজু আহম্মেদ
- পিডিএফ(Pdf)তৈরী-ওয়ার্ডে রূপান্তর,ইউটিউব ভিডিও ডাউনলোড-আপলোড,ওয়েব পেজের স্ক্রিনশর্ট,ইউনিকোড কনভার্ট,হট কী,আইকন পরিবর্তন - মাসুদ চৌধুরী
- সামহোয়্যার ব্লগারগণঃ কে কোথা থেকে কিভাবে ব্লগিং করছেন - রাহা
- বেচেঁ আছি আর মাত্র ৩ বছরেরও কম!!! - রাহা
- Internet Download Manager V5.19.3 ফুল ভার্সন।$29.95 ডলার সাশ্রয় করে ফ্রী’তে ডাউনলোড করুন। - Esshan
- ব্যানের রাজ্যে পৃথিবী গদ্যময় - রাগিব
- ডেভিড ফ্রস্টকে দেয়া বঙ্গবন্ধুর সাক্ষাৎকার জানুয়ারি ১৯৭২ - াহো
বিজ্ঞাপনে ঢেকে যায় মুখ, বিজ্ঞাপনে ঢেকে যায় প্রাণ স্পন্দন আর আমাদের সেই কর্পোরেট রঙ্গ দেখেই সুখ
২২ শে মার্চ, ২০১০ বিকাল ৩:২১ |
![]()
১.
আমাদের বিশ্ববিদ্যালয়টা একসময় সবুজে সবুজ ছিল । ফাগুনে আগুন হয়ে যেত পুরো ক্যাম্পাস, আর এখন এই ফাগুনের শেষে এই প্রখর চৈত্রে মরা গাছ গুলোতে ধীরে ধীরে শুরু হয়ে যেত সবুজের, নবীনের প্রাণের উৎসব । আমরা সবাই মিলে, আমরা সবাই খুঁজতাম-গুনতাম কত রকম সবুজ রঙ । এই এক সবুজের কত প্রকার ?? কোথাও কালচে সবুজ, কলা পাতা সবুজ, প্যারোট সবুজ, আফলাতুন সবুজ... একসময় আমাদের শব্দের ভান্ডার ফুরিয়ে যেত কিন্তু সবুজের বাহার ফুরাতো না ....
খুব বেশীদিন সময় পেরুয়নি হয়তো বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষ হবে তার আগেই দেখি আর সবুজ, আর ফাগুনের রং আর জারুলের বেগুনি চোখে পড়ে না, চোখ ঢেকে গেছে বিজ্ঞাপনে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে....আমাদের ক্যাম্পাসের মালিক তখন বিলবোর্ডের কল্যাণে সকল কর্পোরেট ওয়ালারা । আর প্রতিবাদ জানাই, কর্পোরেট আগ্রাসনের প্রতিবাদ, তাদের সেই বিলবোর্ড গুলোতে কালো রঙ ঢালি কিন্তু তাদের অতো বড় বিজ্ঞাপনে রঙ ঢালার পয়সা যে আমাদের নেই !!! আমাদের সেই প্রতিবাদে আচড় পড়ে সেই জড় বিলবোর্ড গুলোর গায়ে কিন্তু তার বিন্দুমাত্র আচড় লাগে না বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা কর্পোরেট ওয়ালাদের গায়ে , দুদিন চুপচাপ থাকার পর আবার সেই বিলবোর্ডে চড়ে নতুন রঙ্গীন বিজ্ঞাপনে । সেই বিজ্ঞাপনের রঙচঙ যেন আমাদের ব্যঙ্গ করে । সেই পর্বত সমান বিজ্ঞাপনের নীচে দাড়িয়ে নিজেকে বড্ড ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়, আমরা অসহায়বোধ করি...
২.
আমাদের বিশ্ববিদ্যালয়টা একসময় আমাদের ছিল । আমাদের বিশ্ববিদ্যালয়টা একসময় সবুজে সবুজ ছিল ।আমাদের বিশ্ববিদ্যালয়টা এখন আর আমাদের নেই, সেই সবুজ নেই । বিজ্ঞাপনে ঢেকে গেছে মুখ, বিজ্ঞাপনে ঢেকে গেছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রাণ স্পন্দন ... শুধু কি তাই এখন সেই পর্বত সমান কর্পোরেটদের পর্বত সমান বিজ্ঞাপনের নিচে চাপা পড়ে জীবন, থেমে যায় প্রাণ স্পন্দন । আর আমরা সেই কর্পোরেট রঙ্গ দেখেই সুখের আবেশ নিয়ে সবুজ হই, দেশপ্রেমিক হই , খুঁজে পাই বিজ্ঞাপনে ঢাকা স্বদেশের মুখ !!!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অাল অামীন বলেছেন:
একলা হয়ে দাড়িয়ে আছি তোমার জন্য গলির মোড়ে, ভাবি আমি মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
.................................
একলা হয়ে দাড়িয়ে আছি
তোমার জন্য গলির মোড়ে,
ভাবি আমি মুখ দেখাবো,
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
.................................
আতিক একটেল বলেছেন:
ক্যাম্পাস আর বাদ থাকবে কেন? টাকাটা পায় কে আসলে?
এই বিজ্ঞাপনের টাকাটা সামান্য কিছু পায় সিটি কর্পোরেশন ।
লুকার বলেছেন:
মুখ ঢাকুক না ঢাকুক, আকাশ ঢেকে যায়।
একেকটা বিলবোর্ডের বাৎসরিক ভাড়া ১০ থেকে ২০ লাখ টাকা।
এই যন্ত্রণা নিষিদ্ধ করা উচিত।
খেঁজুর বলেছেন:
বিজ্ঞাপনরে মাইনাস।
++
জাতি জানতে চায় বলেছেন:
এখনতো বিলবোর্ড বিজ্ঞাপনের সময় চলতাছে, সামনে ক্যাম্পাস, রাস্তা-ঘাটে চিয়ার্লিডারদের দেখা যাবে!! মানুষ মরলো, নাকি মানসিকতা নষ্ট হলো সেটা দেখার তো কর্তৃপক্ষের দরকার নাই, তাদের টাকা পেলেই চলবে!!
খেঁজুর বলেছেন:
মাইনাস আমি দেই নাই।
মুশফিকুর রহমান নিয়ন বলেছেন:
++ আর আমরা সেই কর্পোরেট রঙ্গ দেখেই সুখের আবেশ নিয়ে সবুজ হই, দেশপ্রেমিক হই , খুঁজে পাই বিজ্ঞাপনে ঢাকা স্বদেশের মুখ !!!
রাহা বলেছেন:
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে – শঙ্খ ঘোষ
একলা হয়ে দাঁড়িয়ে আছি
…. তোমার জন্যে গলির কোণে
ভাবি আমার মুখ দেখাব
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
একটা দুটো সহজ কথা
…. বলব ভাবি চোখের আড়ে
জৌলুশে তা ঝলসে ওঠে
বিজ্ঞাপনে,রংবাহারে।
কে কাকে ঠিক কেমন দেখে
…. বুঝতে পারা শক্ত খুবই
হা রে আমার বাড়িয়ে বলা
হা রে আমার জন্ম ভূমি।
বিকিয়ে গেছে চোখের চাওয়া
…. তোমার সাথে ওতপ্রত
নিয়ন আলোয় পণ্য হলো
যা কিছু আজ ব্যাক্তিগত।
মুখের কথা একলা হয়ে
…. রইলো পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে।
তানভীর মোর্শেদ বলেছেন:
অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পর কবিতাটা পড়া হলো
সাদিক তাল বলেছেন:
[sb....খুঁজে পাই বিজ্ঞাপনে ঢাকা স্বদেশের মুখ !!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।