somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোস্তফা জব্বারের এই ঔদ্ধত্বের জবাব একটাইঃ অভ্র ব্যবহারকারী বাড়াই

২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ এখন উত্তপ্ত। ঠিক উত্তপ্ত বললে কম বলা হয়, বলা যায় টগবগ করছে । করছে। সেই উনুনে কয়েক ফোটাঁ ঘি ঢালার প্রয়াস এই লেখা ।
ব্লগে ঢুকে যে কেউই মনে করতে পারেন বাংলাদেশের জাতীয় সমস্যা এখন বিজয় না অভ্র?? এখনই সিদ্ধান্ত নেবার সময় হয়ে গেছে..... সারাদেশের টক অফ দ্য টাউন এখন এটা... কিন্তু আসল চিত্র কি??
যেখান থেকে এই বিবাদের শুরু সেটা হলো বিজয়ের মালিক মোস্তফা জব্বার এর লেখা দেশের জাতীয় একটি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়েছে । সেখানে তিনি দাবী করেছেন অভ্র পাইরেটেড । বিজয়ের লে আউট ব্যবহার করা হয়েছে । স্বভাবতই তিনি যেহেতু বিজয় দিয়েই পেট চালান , শুধু পেট নয় তার ব্যবসা যশ খ্যাতি এমনকি দেশের প্রধানমন্ত্রীর আইটি বিশেষজ্ঞ বনে যাওয়া, সবকিছুর পিছনেই একটি মাত্র কারণ তা হলো তিনি বিজয়ের মালিক ।
আর মোস্তফা জব্বার শুধু এবারই নয় এর আগেও নানাভাবে ইনিয়েবিনিয়ে অভ্র নিয়ে তার আপত্তি জানিয়েছেন । আমার আলোচনা বিষয়বস্তু সেটা নয় । মোস্তফা জব্বার কি বলেছেন আর তাই নিয়ে ব্লগে আগুন জ্বালিয়ে সেই উষ্ণতায় আত্মতৃপ্তির ঢেকুর তোলার জন্য নয় । মোস্তফা জব্বারের লেখা এসেছে দেশের একটি জাতীয় দৈনিকে । সেই দৈনিকের যারা পাঠক বোধকরি লক্ষাধিক হবে যার ৩ শতাংশ বিজয় অভ্র নিয়ে মাথা ব্যথা নেই । কিন্তু সেই লেখা এই বিশাল মানুষকে বিভ্রান্ত করবে । শুধু কি তাই দেশের হর্তাকর্তারা সবাই এ বিষয়ে অন্ধ। আর সেই অন্ধদের হাতী চেনানোই মোস্তফা জব্বারের কাজ । নইলে স্রেফ প্রতিটি বিজয় কিবোর্ড বাবদ ৫ টাকার ভিক্ষা তিনি নিয়ম জারী করে গ্রহন করতেন না । আর তিনি কিন্তু তার জায়গায় খুব সার্থক । যাদের হাতী চেনানো দরকার আর যাদের দ্বারা টিপসহি নেয়া দরকার তিনি খুব চুপিসারেই তা সময়মতন করে ফেলেন ।

এবার আসি দ্বিতীয় প্রসংগে । দেশের যদি কম্পিউটার ব্যবহারকারী যদি ১০০ শতাংশ ধরি তবে সেই কম্পিউটারে বাংলা ব্যবহার করেন ৫০-৬০ শতাংশ । যারা প্রায় সবাই ব্যবহার করেন বিজয় । আর এই ১০০ জন ব্যবহারকারীর ১০ থেকে ১৫ শতাংশ মানুষ ইন্টারনেট নামক দুষ্প্রাপ্য জিনিষ ব্যবহার করেন আবার সেই ১৫ শতাংশের মাত্র ২০ শতাংশ মানুষ ইন্টারনেটে বাংলা ব্যবহার করুন । তবে চিন্তা করুন আমাদের অভ্রব্যবহারকারীদের সংখ্যা । তারপরও নেহাত সেটা কম নয় । আমার আপত্তিটা সেখানে নয় । এই অভ্রব্যবহারকারী প্রায় প্রতিটি মানুষই এই অভ্রকে সমর্থন করবে সেটা জানা কথা । সেই অভ্রব্যবহারকারী আমরাই ব্লগ কিংবা ফেসবুকে একটিভ । সেই তাদের মাঝেই এই উত্তাপ্ত ছড়িয়ে কি লাভ?? আমার জানামতে দেশের সিদ্ধান্তদাতা কোন আমলামন্ত্রী অভ্র ব্যবহার করেন না । আর তাদের এই বিষয়ে জ্ঞান; তা বলাই বাহুল্য । আর ব্লগে কিংবা ফেসবুকে এই কার্যকলাপ স্রেফ অভ্রব্যবহারকারীদের সচেতন করবে । তার থেকে বেশীকিছু আশা করা অরণ্যেরোদন ছাড়া আর কিছু নয় । আর আপনার আমার এই কার্যকলাপ অভ্রব্যবহারকারী ছাড়া খুব সামান্য মানুষই বুঝতে বা পড়তে পারবে । কেননা কাদের কম্পিউটারের আপনার আমার লেখা হিব্রুর থেকেও দুর্বোধ্য স্রেফ বাক্স বাক্স !!! যদি সাধারণ মানুষকে এ বিষয়ে জানাতে হয় তবে দরকার দেশের মেইনস্ট্রিম মিডিয়াতে এ বিষয়ে মতামত প্রকাশ করা । সেটা যদি সম্ভব হয় আর অভ্র সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হয় (আর সাথে অভ্র ডাউনলোডের লিংক )তবে দেখবেন মাত্র ১ সপ্তাহে অভ্র ব্যবহারকারীর সংখ্যা হবে কয়েকগুন বেশী । আর পারলে আমাদের সিদ্ধান্তদাতা মশাইদের অভ্র মালটা কি সেটা মাথায় দেয় না কি করে সেটা বুঝান ।

আসি মূল প্রসংগে: যে বিষয়ে আমি নিজেও পরিষ্কার নই । অভ্রে ইউনিজয় কিংবা বিজয় এ লিখতে বিজয়ের যে লেআউট ব্যবহার করা হয়েছে তা (....existing law 9in relation to IPR........ Copyright Act 2005 and Patent Act 1911.) কি কপিরাইট ভংগ করে ?? যদি করে তা উতরানোর উপায় কি ? আর না করে তবে তো আর কোন ব্যাপার না ।

মোস্তফা জব্বারের জন্ম নাকি আমাদের কম্পিউটারে বাংলা লেখার অনুমতি দিয়েছে । তার এই ঔদ্ধত্বের জবাব হতে পারে দেশের সব মানুষকে বিজয় না ব্যবহার করতে হতো । যদি সবাই অভ্র কিংবা এমন কোন মুক্ত সফট্ওয়্যারে বাংলা লিখতে পারে । আর প্রফেশনাল কাজে অভ্র এখন স্বয়ংসম্পূর্ণ নয় । সেই প্রতিবন্ধকতা কেটে গেলে আর প্রয়োজনে আমরা বিজয় লেআউটের বিকল্প পেলেই তা সম্ভব । আবারও বলি আমার মনেহয় তার এই ঔদ্ধত্বের জবাব একটাই দেশে আরো অভ্র ব্যবহারকারী বাড়ান । ভাষা হোক উন্মুক্ত । সেজন্য মেহেদী হাসানের প্রতি কৃতজ্ঞতা ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৪
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×