somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলে লজ্জার কিছু নেই। আপনারাতো আমাদের ব্লগের মহান রাজনীতিবিদ।

০৯ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কদিন হলো ব্লগে যা হচ্ছে তা দেখে ব্যথিত নই আমি মেটোও, ররং আমি শিখলাম আসলে জ্ঞান আর যুক্তি শেষ কথা না। বরং কয়লার রং আজও কালোই রয়ে গেছে। আমাদের হৃদয়-বোধ নেই, উপলব্ধির জানালায় কালো পতাকা, বিজয়ীর ভঙ্গিমার ছদ্মবেশ। আমাদের স্বভাব আজও ঠিক হলো না। যেকোন কিছুর পক্ষে অথবা বিপক্ষে আমরা অবস্থান ঘোষনা করলে, সে অবস্থান থেকে একচুলও সরতে আমরা রাজি নই। জয়টাই মূখ্য বরাবর। এই ভাবটা দিয়েই আমরা নিজেদের ভাবতে চেষ্টা করি আমার স্বশিক্ষিত, জ্ঞানী-- আমার যে কোন একটা পক্ষ নেওয়া বাঞ্চনীয়, এবং সবাইকে নাকচ না করলে যেনো তাদের অস্তিত্ত্ব হুমকীর সন্মুখীন হয়। মনোস্তত্ত্বের কোন দশা থেকে এই অবস্থার উৎপত্তি?

আমাদের বাংলাদেশের ইতিহাস বিকৃত হয়েছে যে পথে সেই একই পথের পদছাপ দেখা যাচ্ছে ব্লগে। মহান মুক্তি যুদ্ধটাকে আমার পক্ষের অথবা আমার বিপক্ষের একটা ব্যাপার হিসাবে চিহ্ণিত করে ফেলেছি বা করে ফেলেছে কেউ কেউ। এই করে করেই আমাদের মহান রাজনীতিবিদরা সাধারণ জনগনের কাছ থেকে আমাদের মহান ঐতিহ্যটাকে ডাকাতি করে তাদের সার্থের জাদুঘরে, তাদের সোনার চিড়িয়াখানায় বন্ধি করে রেখেছে। সাধারণদের যেনো কোন সম্পর্কই নেই এই স্বাধীনতার সাথে। এটা তাদের সম্পত্তি, তাদের যন্ত্র, হাতিয়ার।

আর আমরা মহান আলোচোক সমালোচোকরা তাদেরই পথ ধরে এগুচ্ছি।
তর্কটা প্রথম দিকেও বেশ ভালো থাকলেও পরবর্তীতে আমাদের মহান কিছু সংখ্যক ব্লগাররা যা এখন করছেন তা হলো আওয়ামী লীগ আর বিএনপি এর রাজনীতি। তারা যেমন একপক্ষ আরেক পক্ষকে স্বাধীনতা বিরোধী বলে গালি দেয় আপনারাও ঠিক তা করছেন। এবং সমস্ত ব্লগারদের দুই দল এ ভাগ করার চেষ্টা করছেন-- হয় তুমি সাদা নয় কালো। এটা টো আমাকে ভোট দাও এই নীতি। আসলে যদি বলি আমাদের মহান রাজনীতিবিদরা আমাদের কিছুই শেখায় নি তবে তা একটা ভুল স্বীকারোক্তি হয়ে যাবে। আমার তাদের সমস্ত গুনাগুনই অর্জন করেছি।

আসলে এতকিছুর পর কি আপনারা লজ্জিত নন?

আসলে লজ্জার কিছু নেই। আপনারাতো আমাদের ব্লগের মহান রাজনীতিবিদ।

একদল দেখছি যারে তারে মুক্তিযোদ্ধ আর যারে তারে রাজাকার বানিয়ে দিচ্ছে। এটা কোন কথা হলো। এরা আমাদের মহান মুক্তিযুদ্ধটাকে কত ছোট একটা গন্ডির মধ্যে নিয়ে এসেছে। ভাবতে অবাক লাগে। আবার কেউ কেউ তার অবস্থান পরিস্কার করছে না। আসলে কেউ কথা বলছে না। কারণ তারা তর্ক করতেই ভালোবাসে।

এতো দিন তর্কের মাঝে ভালো কথা বলেছেন মনে হয় মোটে দুই তিন জন। বাকিরা না বুঝেই ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে নেচেছে। তারা নিজেরাও জানে না তারা কি বলছে ,বলতে চাচ্ছে। তবে আশার কথা এই জাতীয় ছাগলদের ব্লগাররা চিনতে পেরেছে।

যাহোক এতকিছুর পর আশা রাখি ব্লগের একটা নীতি তৈরি করা হোক। যাদের কে ব্যান করা হয়েছে তাদের কে ফিরিয়ে আনা হোক।

আর শেষ কথা, মহান মুক্তিযুদ্ধটাকে কেউ ছোট করবেন না। এটা নিয়ে কথা বলার আগে ভেবে বলবেন। এটা এতো ছোট কিছু নয়। এবং এই সুযোগ যেনো কাউকে না দেওয়া হয়। আইন করে কী আর একে রোধ করা যাবে?

শুভ হৃদয় বৃত্তির উদয় হোক।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৯
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×