আমার প্রিয় পোস্ট
- অভ্রর নতুন ভার্সনে ইউনি-বিজয় লে-আউট সংযুক্তকরণ - shapnobilash_cu
- মিউজিক্যাল সিনেমা, এবং মিউজিসিয়ানদের নিয়ে সিনেমা;কিছু প্রিয় নাম। - হাসান মাহবুব
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ক্লাউড কম্পিউটিং, এখুনি পরখ করে দেখুন। - ক-খ-গ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- এক ঠিকানা থেকে অন্য ঠিকানাতে মেইল ইমপোর্ট করা - এস. এম. মেহেদী আকরাম
- লিওনার্দো দা ভিঞ্চির উপর প্রামাণ্য চিত্র এবং অনলাইনে তার সমগ্র চিত্রকর্মের লিংক - তর্পন
- শান্তনু চৌধুরীর ৫টি কবিতা - সুতরাং
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- বাঁক - সফেদ ফরাজী......
- উইনএক্সপি তে করাপটেড ফাইল যেভাবে ঠিক করবেন। - আহমদ কায়েস
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- কবিতা যেমন হতে পারে- ৩ - আজহার ফরহাদ
- সতত জনম; মূল: মৃণাল সেন - ফাহমিদুল হক
- সূর্যাস্ত মন্দির - তারিক টুকু
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী - ৩ - মিরাজ
- বাস্তবতা নয়, কল্পনা নয়, জাদুকল্পের ভুবন নয় বা নয় কাল্পনিক-বাস্তবতার-জাদু মোচড় - মৃদুল মাহবুব
- ডাকবাক্স - মজনু শাহ
- লবণখাদ ও বোবাঠাকুরের গান - তারিক টুকু
- এক্স পি সেটাপ ??? ৪/৫ মিনিটে কমপ্লিট !!! - মশিউর রহমান মেহেদী
- কুড়িগ্রাম - মাসুদ খান
- ফিরি ফিরি গান ডাউনলোড - মইন
- লিখে রাখি - মুয়ীয মাহফুজ
- ভাঙাশ্লেট - আপন মাহমুদ
- গহ্বরের দিনকাল অথবা প্রকৃতিক পরিত্রাণ - মুয়ীয মাহফুজ
- গণশৌচাগারের দেওয়ালে আমিই লিখতে চাই একা - মৃদুল মাহবুব
- প্রার্থণা, চিরবৈশ্বিক অন্ধকার - মৃদুল মাহবুব
- প্রিয় কবিতা - মাঠশালা
মানুষ একাকী এক মিথ
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৩
কলম যা লিখছে তা অনুযোগ -- বৃথা বাঁচার আরও এক স্বপ্নদেশ
ব্যাকরণ স্কুলে সাদা চকে লেখা আমার সমস্ত স্বপ্ন
ব্লাকবোর্ডের মত কালো ব্লাকহোল; পারবো না --
অথচ উড়ন্ত গালিচায় চড়ে রূপকথার যে পৃথিবী তাও মিথ্যে বলে মনে হয়
এনে হয় প্রেমিকার চিঠি আর শরীরী অঘ্রাণ
সবুজ পাহাড়।
মৃত মা মাছের চারপাশে
শিশু মাছগুলোর মায়াবী চোখ খুব স্থির, অনুভূতিহীন
মৃত হরিণী-রাতে উনুনে পুড়ছে চন্দ্রালোক টগবগ্,
কাঁচা কমলার বনে রঙীন প্রজাপতি উড়ে উড়ে
সূর্য নেভায় প্রতাপে, নিঝুম রাতে জোনাক পোড়া ঝোপ
আমারই মত চুপচাপ
অথচ উড়ন্ত গালিচায় চড়ে রূপকাথার যে পৃথিবী তাও মিথ্যে বলে মনে হয়
মনে হয় বিশ্ব কবিতা সমগ্র তোর চন্দন টিপেই লেখা আছে
পড়তে গেলেই মুছে দিবি -- ধুয়ে দিবি খেয়ালে বৃষ্টিতে ভিজে
পৃথিবীতে সূর্যের ধারণাই কারো নেই -- এ এমন এক নষ্ট মানচিত্রে
ঠাসা রক্ত ইতিহাস, পচা মাংসের বর্তমান, দাউ দাউ ভবিষ্যত --
এমন কি অনুজীবহীন;
আর মানুষ একাকী এক মিথ।
কেবল আছে মাটির অনুভব -- মধ্যাকর্ষণজনিত, অনুভূতিহীন
স্যাঁতস্যাঁতে হিম সর্প শীতল বিক্ষত মাটি --
হাঁটলেই আঙুলের ফাঁক দিয়ে কেঁচোর উত্থান -- এ মাটি ওদের জন্ম জন্ম
ক্ষত চোখে পুঁজ আর আমিষী হলদে পোকা, কি দেখবো --
হাত গাছের ডালের মত বাজে পোড়া -- দু'একটি ফুল তবু যদি ফোঁটে কোন বর্ষায়,
এমন আশা নেই, আকাশও তোমার দখলে, মেঘ হবে কিসে!
পৃথিবীতে সূর্যের ধারণাই কারো নেই -- এ এমন এক নষ্ট মানচিত্র;
কোন পাখি নেই, এমনকি মৃত পালকের ঘ্রাণ -- উড়ে উড়ে ঘুরে ঘুরে
ওরা নেসে আসবে অনেক দূর কোন আকাশ থেকে -- নীল ছুঁয়ে,
বাঁচা মানে মৃত্যুকে পরখ করা নয়,
আত্মহত্যার প্রস্তুতি।
এ এমন এক সবুজ গ্রহের গল্প -- শিশুটি কামড়ে ধরেছে মায়ের স্তন,
রক্ত খেলো -- খেয়ে নিলো -- তারপর আজন্ম অভুক্ত --
বাতাসে তেলাপোকা ডানার মিহি ডায়নামিক আওয়াজ।
শকুনের পায়ে দড়ি বেঁধে ঘুড়ি উড়ানো খেলছে মনু শিশু,
সেই আজন্ম অভুক্ত শিশু
এ তো আমার চোখ ধাঁধানো উচ্ছ্বল সমকাল --
এ শহর মৃত নদী, নুয়ে পড়া পাড়, আর তুমি এক মিডিয়া বালিকা
শরীরের রূপো দিয়ে সোনা হীরা সবই মিলছে আজকাল
যে ঘরের আকাশের সাথে যোগ, সে ঘরে অভাব বাড়ে
কত অজানারে জানাইলে তুমি -- টয়লেটে সুগন্ধি সাবান আছে জীবাণু-নাশক;
কিন্তু রমণের পর তুমি স্নান করার সময় পাচ্ছে না
এখনই নাচতে হবে -- বহু সাবান এখনো অবিক্রি গুদামে
নাচ মেরে জান, নাচ নাচ
কেউ নেই পাশে, কেউ নেই
আলো ছায়া, আলো ছায়া, ঘরে ফিরছি একাকী
বহু রাত ... বহু রাত আমি জানি, দুঃখ বুঝি
আমিও তোমার মত দায়ভারহীন বাঙালী লেখক
আসলেই কবি, কবিতা লেখক, গড়পড়তা সকলে যা, যা তা যেমন তেমন
সমস্ত ঢাকতে ঢাক বাজাই অনন্ত দিন, প্রগতির কথা লিখি
বলি কবিতাই সব -- আমার জীবন; অথচ অথচ আমি জানি গোপনে গোপনে বুঝি
নিজেকে আড়াল রাখতে এমন ঢাক ডোল;
ঘুন ধরা কাঠে পালিশ লাগাই, রঙ করি, স্বপ্নীল রঙীর রঙ ,
আমি কিন্তু কবি, আসলেই কবি
রোজ রোজ তাই মায়াবী তামাক ফুঁকি
ফাঁকি
ফাঁকি
ফাক প্রার্থী
আসলেই আমি কিন্তু কবি, আসলেই একজন কবি
কবি,
কবি, মহাকবি
মানছো না, মেনে নাও; দুঃসময়ের মত আমাকেও মেনে নাও
স্বীকৃতি দাও; নিশ্চুপ!
সন্মতি দাও, নিশ্চুপ!
এ এমন এক পৃথিবী, এ এমন এক রূপকথা
একটা চুল্লির কথা ভাবি যেখানে চাঁদের আলো পুড়ছে অদৃশ্যে
একটা চিম্নির কথা ভাবি যেখানে সূর্যালোক ধোঁয়া হয়ে উড়ছে
একটু নিজের কথা ভাবি যা সমকালীন অথচ প্রাগ্ঐতিহাসিক
পৃথিবীর সমস্ত মানুষ সঙ্গম পাগল
সুন্দর নারীর স্তন পিয়াসী কুকুর মূর্খ
বলা ভালো এ আমার আত্ম-প্রতিকৃতি -- পাথর ফলক, সব দায়ভার
সূর্য দেবতার মত সব দেখছে শুনছে,
গর্ভের শিশুর নড়ে ওঠা -- জন্মভীতি,
বিস্মিত কুমারী মা'র অনুভব জড়িয়ে পড়ছে কাল্পনিক কালে
আমি সময় মাপতে মোম জ্বেলে বসে আছি,
জল জমানো কলস ভেঙে বসে আছি তৃষ্ণাহীন
আমি বসে আছি বসে আছিতো আছিই দীর্ঘদিন...
এই আলো কোন আলো নয় জানি, আকাশী চাদর মোড়া তারা
যদিও আলোহীন তবু অনুভূত; এবং বিশদ ক্লান্ত ঘুমে অকাতর
বন্ধু, তুমি উড়তে চলেছো সমুদ্র পাখির সাথে,
কি ঠোঁটে ফিরবে? নীলিমার তৃষ্ণা নিয়ে ব্যাকুল কাতর,
তোমার শাড়ির পাড়ে ময়ূর পালক রঙ, রংধনু নুপুর বাজছে পায়ে
শুভদিন... শুভদিন
কি দারুণ শুভদিন!
আর পুরনো মন্দির যে গাম্ভীর্যে নিথর, চুপচাপ
সমস্ত দিনের গিলে ফেলা তাপ বিকিরণ করে শীতল বাতাসে
তেমনি আমার ক্ষয়, ভয় --অক্ষয়, অভয়
তেমনি উগলে ফেলি প্রশিতি ব্যাতিচার তোমার সমীপে,
ক্ষয়, ভয় -- অক্ষয়, অভয়
কি যেনো নেই, কি যেনো নেই, না হয় ছায়াকে প্রনাম করবো রোজ
চুরচুর ভাঙা আয়নায় মুখ দেখবো কতটা ভেঙে গেছে কাঙাল স্পন্দিত ছায়া
আমার ছায়ার ছায়া রক্ত মাংসের এই আমি
ছায়াটির আরও বেশি স্বচ্ছ চোখ
আরও বেশি অস্বীকার।
পা'ই হেঁটে চলেছে আমার সাথে ছন্দহীন;
মাথার উপর ছিলো এক চাঁদ -- বুড়িচাঁদ;
চাঁদের বুকের শেলাই বুড়ির সুতোর টানে
উল্টে যাচ্ছে সামুদ্রিক নোনা জল -- জল বুঝি তৃষ্ণা মেটাবে চাঁদের,
মহাসমুদ্রের গভীরে লুকানো শৈবাল শুক্রানু
ভেসে যাচ্ছে জল হাতড়ে জলজ মিলনের মধু পূর্ণিমায়,
সৈকতের বালুতে লুকানো কচ্ছপ শিশুটি দিলো প্রথম সাঁতার
এক শুভ পৃথিবীর ভর নিয়ে বুকে...
আকাশে কোথাও তারা ছিলো না
গাছে গাছে ফুটেছে সপ্তর্ষি ফুল
কল্পবৃক্ষের বনে চন্দ্রালোক থেকে নামছে রঙীন প্রজাপতি
জোনাকি চলেছে মহাকাশে নক্ষত্রের সাজে,
আজ নক্ষত্রী স্বাতীর বিয়ে
সমস্ত ব্রহ্মাণ্ড আজ আমার পৃথিবী --
যতদূর চোখ যায় সজীব পার্থিব; সাধারণ -- আমার মা'র মত।
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ।
মুয়ীয মাহফুজ বলেছেন:
ভালো লাগলো,তবে কবিতার বানানগুলো অতিমাত্রায় ভুল হওয়াতে বোধের সঠিক ক্রিড়াগুলো ক্রিয়া করতে পারেনি অনেক জায়গায়।একটু ঠিক করুন পরে আরেকবার পড়বো।+
লেখক বলেছেন: ধন্যবাদ। আমার লাইন কাটা। ক্যাফে থেকে তাড়াহুড়া করে দিতে গিয়ে বানান বিভ্রাট। পরে ঠিক করবো।
বিষাক্ত মানুষ বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
তারিক টুকু বলেছেন:
'আমি জানি, দুঃখ বুঝিআমিও তোমার মত দায়ভারহীন বাঙালী লেখক
আসলেই কবি, কবিতা লেখক, গড়পড়তা সকলে যা, যা তা যেমন তেমন
সমস্ত ঢাকতে ঢাক বাজাই অনন্ত দিন, প্রগতির কথা লিখি
বলি কবিতাই সব -- আমার জীবন; অথচ অথচ আমি জানি গোপনে গোপনে বুঝি
নিজেকে আড়াল রাখতে এমন ঢাক ডোল;
ঘুন ধরা কাঠে পালিশ লাগাই, রঙ করি...'
-দূর্দান্ত!
লেখক বলেছেন: দোস্ত ,ধন্যবাদ
রহমান মাসুদ বলেছেন:
কেউ নেই পাশে, কেউ নেই আলো ছায়া, আলো ছায়া, ঘরে ফিরছি একাকী
কি যেনো নেই, কি যেনো নেই, না হয় ছায়াকে প্রনাম করবো রোজ
উল্টে যাচ্ছে সামুদ্রিক নোনা জল -- জল বুঝি তৃষ্ণা মেটাবে চাঁদের,
মহাসমুদ্রের গভীরে লুকানো শৈবাল শুক্রানু
ভেসে যাচ্ছে জল হাতড়ে জলজ মিলনের মধু পূর্ণিমায়,
সৈকতের বালুতে লুকানো কচ্ছপ শিশুটি দিলো প্রথম সাঁতার
এক শুভ পৃথিবীর ভর নিয়ে বুকে...
যতদূর চোখ যায় সজীব পার্থিব; সাধারণ -- আমার মা'র মত।
দূর্দান্ত!
কি বলেযে, ধন্যবাদ জানাই !
লেখক বলেছেন: ধন্যবাদ
শফিউল আলম ইমন বলেছেন:
এত সুন্দর লিখেছেন কি বলব বুঝতে পারছিন...in fact আমার মত সাধারন মানুষ...'অসাধারন হয়েছে' এছাড়া আর কি'বা বলতে পারে....কবিতাটি বারবার পড়তে চাইবো তাই প্রিয়'তে রাখলাম।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ শফিউল আলম ইমন।
ইফতেখার ইনান বলেছেন:
অদ্ভুত অসাধারন... প্রিয় পোস্টে যুক্ত করার উপায় খুজছি...
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: একটা স্টার চিহ্ন আছে। ক্লিক করেন হয়ে যাবে।
শেখ জলিল বলেছেন:
বাহ্! এতো সুন্দর কবিতা!! এতোদিন কেন এ ব্লগে নিয়মিত ভিজিট করিনি? আফসোস লাগছে।.....মৃদুল মাহবুব, আপনি খুব ভালো লিখেন।
লেখক বলেছেন: ধন্যবাদ শেখ জলিল।
জাহিদ সোহাগ বলেছেন:
ভালো না লেগে উপায় নেই।
লেখক বলেছেন: ধন্যবাদ।
এহসানুল ইয়াছিন বলেছেন:
চালিয়ে যান। প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ইমরান খান ইমু বলেছেন:
abar porlam.....++
লেখক বলেছেন: এবার কেমন লাগলো?
ইমরান খান ইমু বলেছেন:
mon kharap holo....edaning kono valo kobita porle mon kharap hoy ei vebe je ami keno oita likhlam na.....shei hishebe ei kobita onktuku mon kharap kore deyar kobita......
মৃদুল মাহবুব বলেছেন:
ব্যাপর না। আপনিও হয়তো ভালো লিখেন। আপনার সব কবিতাতো আর পড়া হয় নাই। পড়া যাবে একদিন।
আকাশ অম্বর বলেছেন:
পৃথিবীর সমস্ত মানুষ সঙ্গম পাগল
সুন্দর নারীর স্তন পিয়াসী কুকুর মূর্খ
বলা ভালো এ আমার আত্ম-প্রতিকৃতি -- পাথর ফলক, সব দায়ভার
বাঁচা মানে মৃত্যুকে পরখ করা নয়,
আত্মহত্যার প্রস্তুতি।
অনবদ্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















এই কবিতাটি পড়ে ঠিক করলাম এখন থেকে আপনার প্রতিটি কবিতা পড়বো, পুরনো যেগুলি পড়িনি সেগুলিও পড়বো ।
প্রিয় পোষ্টে যোগ করে নিলাম ।