আমার প্রিয় পোস্ট
- অভ্রর নতুন ভার্সনে ইউনি-বিজয় লে-আউট সংযুক্তকরণ - shapnobilash_cu
- মিউজিক্যাল সিনেমা, এবং মিউজিসিয়ানদের নিয়ে সিনেমা;কিছু প্রিয় নাম। - হাসান মাহবুব
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ক্লাউড কম্পিউটিং, এখুনি পরখ করে দেখুন। - ক-খ-গ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- এক ঠিকানা থেকে অন্য ঠিকানাতে মেইল ইমপোর্ট করা - এস. এম. মেহেদী আকরাম
- লিওনার্দো দা ভিঞ্চির উপর প্রামাণ্য চিত্র এবং অনলাইনে তার সমগ্র চিত্রকর্মের লিংক - তর্পন
- শান্তনু চৌধুরীর ৫টি কবিতা - সুতরাং
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- বাঁক - সফেদ ফরাজী......
- উইনএক্সপি তে করাপটেড ফাইল যেভাবে ঠিক করবেন। - আহমদ কায়েস
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- কবিতা যেমন হতে পারে- ৩ - আজহার ফরহাদ
- সতত জনম; মূল: মৃণাল সেন - ফাহমিদুল হক
- সূর্যাস্ত মন্দির - তারিক টুকু
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী - ৩ - মিরাজ
- বাস্তবতা নয়, কল্পনা নয়, জাদুকল্পের ভুবন নয় বা নয় কাল্পনিক-বাস্তবতার-জাদু মোচড় - মৃদুল মাহবুব
- ডাকবাক্স - মজনু শাহ
- লবণখাদ ও বোবাঠাকুরের গান - তারিক টুকু
- এক্স পি সেটাপ ??? ৪/৫ মিনিটে কমপ্লিট !!! - মশিউর রহমান মেহেদী
- কুড়িগ্রাম - মাসুদ খান
- ফিরি ফিরি গান ডাউনলোড - মইন
- লিখে রাখি - মুয়ীয মাহফুজ
- ভাঙাশ্লেট - আপন মাহমুদ
- গহ্বরের দিনকাল অথবা প্রকৃতিক পরিত্রাণ - মুয়ীয মাহফুজ
- গণশৌচাগারের দেওয়ালে আমিই লিখতে চাই একা - মৃদুল মাহবুব
- প্রার্থণা, চিরবৈশ্বিক অন্ধকার - মৃদুল মাহবুব
- প্রিয় কবিতা - মাঠশালা
কবি বিনয় মজুমদারকে নিয়ে ডকুমেন্টারী : অন্য আলো, অন্য আঁধার
২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫১
বিনয় মজুমদারের সাথে দেখা হলো। শিমুলপুরে তিনি একা থাকেন। বিশ্ব ব্রহ্মণ্ডের নানা রহস্যের উত্তর তার কবিতা। প্রশ্নের বিপরীতে তিনি তুলে ধরেন তার কবিতার লাইনের পর লাইন। তার স্মৃতিতে এখনো পড়ে আছে জীবনানন্দের কবিতা আর রবীন্দ্রনাথের গান। বিনয় মজুমদার সিগরেট খাচ্ছেন, কথা বলছেন, তার হাত কাঁপছে, পা বলের অভাবে কম্পমার, মুখ ধুচ্ছেন, কুলি করছেন, শুয়ে আছেন, সবুজ ঘাসের পরে বসে আছেন, যুদ্ধ বিগ্রহ, প্রেম আর ভালোবাসর অনস্তিত্ব নিয়ে এখনো ভাবছেন। তার খ্যাতি নিয়েও কথা বললেন। তার ঈশ্বরীকে চেনালেন, আরও এক গনিতের খাতা তুলে ধরলেন। তার কবিতার ছন্দ শেখালেন। বিস্ময়ের কবিকে দেখা গলো পর্দার রূপালী আলো আধাঁরে। তিনি হাসছেন, কথা বলছেন, মনে হলো যেনো একটু কাঁদতেও চাইলেন। কিন্তু না তিনিই বললেন তার কান্না আসে না এখন আর। তার জীবনকে ঘিরে আছে নিজের কবিতার অজস্র লাইন, জীবনানন্দের কবিতা , রবীন্দ্রনাথের গান আর শৈশব। তাকে ঘিরে থাকা হাজারো প্রশ্নের মাত্র কয়েকটি উত্তর পাওয়া গেলো আজ। জ্যান্ত, বিষাদ আক্রান্ত, ব্যথাতুত কবিকে দেখা গেলো।
শঙ্কর কর্মকার কবি বিনয় মজুমদারকে নিয়ে একটা ডকুমেন্টারী করেছেন। নাম 'অন্য আলো, অন্য আঁধার'। ডকুমেন্টারী হিসাবে এর সফলতা বা ব্যর্থতার প্রশ্ন অবান্তর। বা তা ভাবার অবকাশ ছিলো না আমার। কেননা বিনয় মজুমদার যেখানে কথা বলছেন, তার জীবন্ত মুখ, তার হাটা চলা, জীবন যাপন দেখা যাচ্ছে সেখানে এই প্রশ্ন মাথায়ই আসে না।
কবিকে আজ এতো কাছে পেয়ে কেনো যেন খুব ব্যথা অনুভব হচ্ছে। কারন জানি না। আজ রাতে হয়তো আর ঘুম হবে না। আজ রাত কেটে যাবে বালিশের সাথে বিনয় মজুমদারকে নিয়ে কথা বলে।
বিনয় মজুমদার কে নিয়ে তৈরি ডকুমেন্টারি '' অন্য আলো, অন্য আঁধার'' পাওয়া যাচ্ছে আজিজ সুপার মার্কেটের 'লিটল ম্যাগাজিন কর্ণার' ( বা 'লোক')। দ্বিতীয় তলা ৮৯ নং দোকান। ৪৪ মিনিটের সিডিটির দাম রাখা হয়েছে ৭০ টাকা। অমূল্য এই জিনিসের মূল্য একটু বেশি রাখা হয়েছে।
কবির কবিতা যুক্ত করা হলো:
ফিরে এসো, চাকা
প্রকাশ করা হয়েছে: ছবিঘর বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রণদীপম বসু বলেছেন:
ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: চেষ্টা করি।
শুভেচ্ছা আপনাকেও।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
গুড জব।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: চেষ্টা করছি। ধন্যবাদ।
রুবেল শাহ বলেছেন:
কবি বিনয় মজুমদার সম্পকে অনেক জানতো না হয়তো এই পোষ্ট থেকে কিছুটা হলেও জানা যাবে -----------এই কবি কে আমার ভীষন ভাল লাগে----------- +
লেখক বলেছেন: ডকুমেন্টরীটি দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। খুব কাছ থেকে কবিকে দেখা যায়। বিনয় মজুমদার শেষ জীবনে কেমন কাটিয়েছে তার দিনগুলো আর কবিতা বা পুরো বিশ্বটাকে তিনি কিভাবে দেখেছেন তা বোঝা যায় এখানে।
ধন্যবাদ।
রুবেল শাহ বলেছেন:
কবি বিনয় মজুমদার সম্পকে অনেক জানতো না হয়তো এই পোষ্ট থেকে কিছুটা হলেও জানা যাবে -----------এই কবি কে আমার ভীষন ভাল লাগে----------- +
একরামুল হক শামীম বলেছেন:
আজ রাতে হয়তো আর ঘুম হবে না। আজ রাত কেটে যাবে বালিশের সাথে বিনয় মজুমদারকে নিয়ে কথা বলে।
লেখক বলেছেন: তিনি আমার খুবই প্রিয় কবিদের একজন। ধন্যবাদ।
ইশতিয়াক জিকো বলেছেন:
ধন্যবাদ মৃদুল মাহবুব, ডকুমেন্টারি প্রাপ্তিস্থানের খবর দেয়ার জন্য।যাঁরা বিনয় মজুমদারের কবিতা পড়েননি, চেখে নিতে পারেন 'ফিরে এসো চাকা' বইয়ের ৩৭টি কবিতা।
বইপাড়া ডট কম ওয়েবসাইটটি ফায়ারফক্সের চেয়ে ইন্টারনেট এক্সপ্লোরারে ভালো দেখা যায়।
লিংক: Click This Link
বিনয় মজুমদার নিয়ে সুমন রহমানের একটা লেখা আছে অনলাইনে। প্রিয় আমার।
লিংক: http://www.sachalayatan.com/yeeshan/8958
লেখক বলেছেন: বইপাড়ার লিংকটা আমিও দিয়েছি। তারপরও অসংখ্য ধন্যবাদ।
আর সুমন ভাইয়ের লিংকটা দেবার জন্য আরও ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ইশতিয়াক জিকো বলেছেন:
দুঃখিত মৃদুল মাহবুব, সম্ভবত একই সঙ্গে মন্তব্য লিখছিলাম দুজন। ফলে লিংক দুটোর প্রতিধ্বনি হয়েছে। যাই হোক, তবু ফিরে আসুক চাকা।
লেখক বলেছেন: ব্যাপার না। ধন্যবাদ।
নির্বাসিত বলেছেন:
অনেক ধন্যবাদ লেখাটির জন্য। দেশের বাইরে থাকার কারণে কবে যে ডকুমেন্টারীটি দেখতে পাবো তা জানিনে, তবে এটা আমার কেনার জিনিসের তালিকায় থাকলো।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
যখন দেশে ফিরবেন তখন সিডিটি পাবেন কিনা জানি না। কেননা ওটা 'লোক' স্বউদ্যোগে ৭/৮ টি কপি করে বিক্রি করছে। দেশে এসে মেইল দিয়েন আমি আপনাকে কপি করে দিবো।
নির্বাসিত বলেছেন:
ধন্যবাদ। কেউ যদি ইউ-টিউবে আপলোড করে, তাহলেও ভাল হয়।
লেখক বলেছেন: ইউ টিউবে আপলোড করে কিভাবে আমি এখনো জানি না। আর করলে লিংক পাবো কেমনে? জানালে চেষ্টা করতে পারি। তবে আমার নেটের স্প্রিড তেমন ভালো না। ১২-১৪ কেবিপিএস এভারেজ।
লেখক বলেছেন: ধন্যবাদ। 'ফিরে এসো, চাকা' এই লিংকটাতো কাজ করছে। আবার একটু চেষ্টা করুন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মাঠশালা বলেছেন:
দেখতে হবেতো। থ্যাংকস খবরটা দেবার জন্য। ডকুটার কথা অবশ্য শুনেছিলাম কিন্তু আজিজে যে পাওয়া যাচ্ছে জানতাম না।
লেখক বলেছেন: ধন্যবাদ। দাম বহুত রাখছে। একটা সিডির দাম ৭০। কি আর করা। ভালো থাকুন।
লেখক বলেছেন: জলদি কিনে ফেলেন। শুনলাম মাত্র কয়টা কপি বলে আর অবশিষ্ট আছে।
ভালো না। খুব একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে দিন যাচ্ছে। কবে যে ভালো লাগবে।
আপনি কেমন আছেন?
লেখক বলেছেন: কেমন আছেন?
আপনি কি দেশের বাইরে থাকেন? তাই কি সম্ভব নয়। দেশে ফিরে যোগাযোগ করলে আমি আপনাকে কপি করে দিতে পারবো।
অ রণ্য বলেছেন:
তাহলে আগামী ২০মে তে কি আমায় দিতে পারবেনানিদেন পক্ষে একদিনের জন্য ধার
আমি দেখতে চাই
আপনার মেইল বক্সে একটা বার্তা পাঠিয়ে দেবক্ষণ
আর সেই সাথে আগাম কৃতজ্ঞতাও
যদিও বা আশাটা খুব তাড়াতাড়ি বড় ও বেশি হয়ে গেল
হা হা
আর হ্যা আমি বর্তমানে মধ্যেপ্রাচ্যে আছি মানে উষরতায়
লেখক বলেছেন: তাহলে দেশে ফিরছেন ধারে পিঠ। দেখা হবে সমস্যা নাই কোন। দেওয়া যাবে।
মুয়ীয মাহফুজ বলেছেন:
নুরুল আলম আতিক ভাইও নাকি বিনয় মজুমদারের উপর একটা ডকু তৈরির কাজ শুরু করেছিলেন অনেক আগে,কিন্তু শেষ করতে পারেন নাই।সেটার পরে কি হয়েছিলো সেটা জানি না।তবে শঙ্কর কর্মকার কবি বিনয় মজুমদারকে নিয়ে একটা ডকুমেন্টারী করেছেন। নাম 'অন্য আলো, অন্য আঁধার'।-একথা জেনে প্রচন্ড দেখতে ইচ্ছা করছে ডকুমেন্টারীটা।নিশ্চিতভাবেই লোক থেকে সবগুলো সিডির কপি শেষ হয়ে গেছে অনেক আগেই।খোঁজ নিতে হবে।আপনার কাছে যদি সিডিটা থাকে তবে একদিন আজিজে নিয়ে আসেন না।আজিজ মার্কেটের সুরের মেলায় সিডিটির একটা কপি করতে চাই।
ভালো থাকুন।
লেখক বলেছেন: ভয় নাই। লোকে কপি আছে। কেননা অনেকে কেনার ইচ্ছা পোষণ করার পরও এক কপি সিডিও বিক্রি হয় নাই। এইটাই শুভ সংবাদ। অনিকেত শামীম তাই বললো।
কোন সমস্যা নাই। কপি না থাকলে আমার কাছ থেকে পাবেন।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
তথ্যটা জানতাম না। অনেক ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















1.jpg)
