আমার প্রিয় পোস্ট

রেডিও সিরিজ

১৭ ই মে, ২০০৮ দুপুর ১:২১

শেয়ারঃ
0 1 0

৪.

সবুজ আপেল, কেনো আজ পড়ে আছে ভেজা মাটির উপর; তোমাকেতো কাল দেখলাম এই ছিড়ে পড়ার নিলজ্জ ব্যথা থেকে উড়ে যেতে পাতার আড়ালে, তোমার বৃন্ত-ঠিকানায় পুনঃরায়।

এমন মায়াবী কুহকের পর আর কি বলা যাবে এই হলাম আমি, সত্য আমি, এই হলো আমার সত্য বরফ, শুভ্র উজ্জ্বলতা, এ হলো শীতল জলের নিথর কম্পহীন মাথাকাটা ধঢ়। কিছুই হলো না আপেল, তোমার এই ভ্রান্ত পড়ে থাকায় এভাবে।

যেকোন ঘরের দিকে চলে গেছে পোষ্টম্যান আর তার ভাঙা সাইকেল, তার ধাতব শব্দের সুরহীন চলনে বিরক্ত হাওয়া একে একে খুলে দিচ্ছে সমস্ত ঘরের কারুকর্মময় অদৃশ্য দরজা। সেই দৃশ্যহীন খোলা ঘরে, প্রাণের ভেতর বয়ে এনেছে মদের লাল রং; পরীদের দেশ থেকে ছিড়ে আসা নীল ঘুড়ি, লেগে আছে মেলায়েম ডানার পশম, কামনার মত গোলাপী, দীর্ঘশ্বাসময় -- এই হলো তার সংকেত-চাতুর্যে ভরা চিঠি আমাদের লাল ঘরে। পোষ্টম্যান, পোষ্টম্যান; তার জাদু সাইকেলে চলে গেছি রক্ত, ঘাম আর ক্ষুধা চলার পথে, দেহের ভেতর অন্ধকারে, অর্ধপচা বাষ্পওঠা টগবগে কাচা মাংসে, হাড়ে, রগ নালিকায়, এই ভাঙা সাইকেল বেশি দূর যাবে না আর তোমার ভেতর।

রোজ রোজ একই সবান ঘসে ঘসে ক্লান্তু, বাদামী ত্বকের ঘ্রান পাল্টে বাগানের পাশে ফুলকেও আমি বিভ্রান্তু করে দিবো আজ, জ্যোসনার গাঢ় আলোর-তরলে ডুবে থাকা পৃথিবীর তলদেশ থেকে বন্ধদম উঠে যাচ্ছি হাওয়ামন্ডল ছেদ করে রূপারঙ আকাশেরও ওপাশে, শূন্যতায়।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৮ দুপুর ১:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই মে, ২০০৮ দুপুর ১:৩৪
মাঠশালা বলেছেন: খুবই ভালো লাগলো, মৃদুল।

আপনার কবিতায় একটা আবপাওয়া বিরাজ করে যা আমাকে আবিষ্ট করে রাখে। এখানে ভূগোল ও পরিবেশ এবং চরিত্রগুলো সবই এক প‌্যারালাল অনুভূতি তৈরি করে।

আপনার বইয়ের বিষয়ে কি ভাবছেন?
ভালো থাকবেন।

১৭ ই মে, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
বই, একটা জটিল ব্যাপার আমার কাছে; সাথে সাথে একটা দুৎসাহসও বটে। তবে বোধ হয় আগামী বা তার পরের বছরও হবে না। ১১ এ কিছু একটা হতে পরে।

ভালো থাকবেন। আজিজ এ আসেন একদিন আড্ডা দেই।

২. ১৭ ই মে, ২০০৮ দুপুর ১:৪৯
মাহবুব মোর্শেদ বলেছেন: খুবই ভাল।

'...ছিড়ে পড়ার নিলজ্জ ব্যথা থেকে উড়ে যেতে পাতার আড়ালে, তোমার বৃন্ত-ঠিকানায় পুনঃরায়।'

খুব ভাল।
১৭ ই মে, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই।

৩. ১৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৮
একরামুল হক শামীম বলেছেন: জ্যোসনার গাঢ় আলোর-তরলে ডুবে থাকা পৃথিবীর তলদেশ থেকে বন্ধদম উঠে যাচ্ছি হাওয়ামন্ডল ছেদ করে রূপারঙ আকাশেরও ওপাশে, শূন্যতায়।


ভালো লাগলো লেখাটা।
১৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন?

ভালো থাকবেন।

৪. ১৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৬
মাজুল হাসান বলেছেন: একটা ঘোর কাজ করলো।
থিম....
কী জানি কি!....
+
১৭ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: থিম আছে নাকি কোনো? আমিও জানি না। ধন্যবাদ।

৫. ১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:১৩
একরামুল হক শামীম বলেছেন: ভালো আছি। আপনিও ভালো থাকবেন।
১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:৩৯
বেবি রহমান বলেছেন: এমন মায়াবী কুহকের পর আর কি বলা যাবে এই হলাম আমি, সত্য আমি, এই হলো আমার সত্য বরফ, শুভ্র উজ্জ্বলতা, এ হলো শীতল জলের নিথর কম্পহীন মাথাকাটা ধঢ়। কিছুই হলো না আপেল, তোমার এই ভ্রান্ত পড়ে থাকায় এভাবে।

+
১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ১৭ ই মে, ২০০৮ বিকাল ৫:১১
তারিক টুকু বলেছেন: অনেক, অনেক তাড়াতাড়ি বদলে যাচ্ছিস তুই। সুর সৃষ্টি হচ্ছে এখন তোর হাতে, কবিতার চেয়েও যা, বোধকরি গুরুত্বপূর্ণ।

ভালো লাগলো কবিতাটা, অনেক অনেক ভালো।

প্রিয়তে রাখলাম।

ভালো থাকিস।

+
১৭ ই মে, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: হুম দোস্ত, নিজেকে পরিবর্তনের একটা চেষ্টা আছে। ধন্যবাদ।

৮. ১৭ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০১
মজনু শাহ বলেছেন: ভালো লাগল। আবার পড়তে হবে । অনেক ইমেজ ।
১৭ ই মে, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: পরে পড়ে মতামত জানাবেন। আপনার মতামত গুরত্বপূর্ণ। ধন্যবাদ।

৯. ১৭ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
সোমেশ্বর অলি বলেছেন: বাদামী ত্বকের ঘ্রান পাল্টে বাগানের পাশে ফুলকেও আমি বিভ্রান্তু করে দিবো আজ

ভালো লাগলো...
১৭ ই মে, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ১৭ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
মুজিব মেহদী বলেছেন: চমৎকার ঘোর রচিত হয়েছে একটা। পড়তে পড়তে পাঠকেও জাগে ঘোর, যে ঘোর শুধু পরম্পরাহীন ছবিকল্প দেখায় এবং শেষে নিয়ে দাঁড় করিয়ে দেয় অসীম শূন্যতায়।

রোজ রোজ একই সবান ঘসে ঘসে ক্লান্তু, বাদামী ত্বকের ঘ্রান পাল্টে বাগানের পাশে ফুলকেও আমি বিভ্রান্তু করে দিবো আজ, জ্যোসনার গাঢ় আলোর-তরলে ডুবে থাকা পৃথিবীর তলদেশ থেকে বন্ধদম উঠে যাচ্ছি হাওয়ামন্ডল ছেদ করে রূপারঙ আকাশেরও ওপাশে, শূন্যতায়।

দারুণ।
১৭ ই মে, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ মুজিব ভাই।

১১. ১৭ ই মে, ২০০৮ রাত ১১:৫২
ইমরান খান ইমু বলেছেন: পড়লাম...বিস্তারিত কমেন্ট পরে করবো...
+
১৮ ই মে, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: ওকে। আপনার পরীক্ষার কি অবস্থা? আর কত দূর?

১৮ ই মে, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: লিখতে পারছি না। জীবনের চাপে লেখারা মিশে মিশে যায়। সারাবছরে সব মিলিয়ে ৬-৮। এ বছর ৪ টা লেখা হয়ে গেলো। বাকি থাকলো ২ বা ৪ টা।

ধন্যবাদ।

১৩. ২০ শে মে, ২০০৮ রাত ১:৫৪
সারওয়ারচৌধুরী বলেছেন:

+

ঘোরটাই মূখ্য। ইমেজগুলো চমৎকার!
২০ শে মে, ২০০৮ রাত ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪. ২১ শে মে, ২০০৮ দুপুর ১২:৩৭
মুয়ীয মাহফুজ বলেছেন: বেশ ভালো লাগলো।

নতুন লেখা কি?

ধন্যবাদ।
২২ শে মে, ২০০৮ রাত ১:২৪

লেখক বলেছেন: হ্যাঁ, নতুন লেখা।

ধন্যবাদ।

১৫. ১১ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৫
ফাহমিম বলেছেন: আমার ভেতর থেকে বারবার বের হয়ে আসতে চাইলো অন্য কেউ।টুকরো টুকরো কুয়াশা সন্তর্পণে এসে বসলো চোখের পাতায়।
১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৯১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
mridulmahbub@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ