আমার প্রিয় পোস্ট
- অভ্রর নতুন ভার্সনে ইউনি-বিজয় লে-আউট সংযুক্তকরণ - shapnobilash_cu
- মিউজিক্যাল সিনেমা, এবং মিউজিসিয়ানদের নিয়ে সিনেমা;কিছু প্রিয় নাম। - হাসান মাহবুব
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ক্লাউড কম্পিউটিং, এখুনি পরখ করে দেখুন। - ক-খ-গ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- এক ঠিকানা থেকে অন্য ঠিকানাতে মেইল ইমপোর্ট করা - এস. এম. মেহেদী আকরাম
- লিওনার্দো দা ভিঞ্চির উপর প্রামাণ্য চিত্র এবং অনলাইনে তার সমগ্র চিত্রকর্মের লিংক - তর্পন
- শান্তনু চৌধুরীর ৫টি কবিতা - সুতরাং
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- বাঁক - সফেদ ফরাজী......
- উইনএক্সপি তে করাপটেড ফাইল যেভাবে ঠিক করবেন। - আহমদ কায়েস
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- কবিতা যেমন হতে পারে- ৩ - আজহার ফরহাদ
- সতত জনম; মূল: মৃণাল সেন - ফাহমিদুল হক
- সূর্যাস্ত মন্দির - তারিক টুকু
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী - ৩ - মিরাজ
- বাস্তবতা নয়, কল্পনা নয়, জাদুকল্পের ভুবন নয় বা নয় কাল্পনিক-বাস্তবতার-জাদু মোচড় - মৃদুল মাহবুব
- ডাকবাক্স - মজনু শাহ
- লবণখাদ ও বোবাঠাকুরের গান - তারিক টুকু
- এক্স পি সেটাপ ??? ৪/৫ মিনিটে কমপ্লিট !!! - মশিউর রহমান মেহেদী
- কুড়িগ্রাম - মাসুদ খান
- ফিরি ফিরি গান ডাউনলোড - মইন
- লিখে রাখি - মুয়ীয মাহফুজ
- ভাঙাশ্লেট - আপন মাহমুদ
- গহ্বরের দিনকাল অথবা প্রকৃতিক পরিত্রাণ - মুয়ীয মাহফুজ
- গণশৌচাগারের দেওয়ালে আমিই লিখতে চাই একা - মৃদুল মাহবুব
- প্রার্থণা, চিরবৈশ্বিক অন্ধকার - মৃদুল মাহবুব
- প্রিয় কবিতা - মাঠশালা
শক-থেরাপী বাজারকৌশল, দ্রব্যমূল্য এবং বাংলাদেশ এই নিয়ে ইমতিয়ার শামীম-এর একটি লেখার লিংক
২২ শে মে, ২০০৮ বিকাল ৫:০৩
খাদ্যমূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়ার পর বাংলাদেশের কর্পোরেটবাদী মিডিয়াগুলো ব্যাপারটির অপরিহার্যতা ও অনিবার্য ভয়াবহতা নিয়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করতে লাগলেন। কিছু দৈনিকের জনপ্রিয় কলামিস্ট এ-ব্যাপারে তাদের কলমের সর্বশক্তি নিয়োগ করলেন (হয়তো তাদের অনেকের আন্তরিকতাও আছে, হয়তো তারা বলিভিয়ার ঘটনা জানেন না ভালো করে। কিন্তু এরা এতো কিছু জানেন, আর শক থেরাপীর কথা জানেন না, এটা কি আমাদের বিশ্বাস করতে হবে?) অনেকে বলে থাকেন, উপদেষ্টা পরিষদের কেউ আসলে ব্যাপারটি বুঝতে পারেননি। কিন্তু না, তারা ব্যাপারটি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। অর্থনীতির ছাত্র ফখরুদ্দিন আহমদ, এবি মীর্জ্জা মোহাম্মদ আজিজুল ইসলাম আর হোসেন জিল্লুর রহমানদের যদি আমরা অবোধ ও নির্বোধ মনে করি, তা হলে তা হবে এ- জগতের চিরকালীন সেরা কৌতূক। বরং পরিস্থিতি যাতে ভালোমতো তালগোল পাকায় সে-জন্যেই সরকারের নীতিনির্ধারকরা বাংলাদেশের খাদ্যমজুত কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন, ভারত থেকে চাল আমদানির ব্যাপারে পুরোপুরি নিস্পৃহ ছিলেন এবং শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যে-চাল এসেছিলো পাকিস্তান থেকে, তা ভালো হওয়ার পরও খারাপ বলে মাটির নিচে পুঁতে ফেলেছিলেন।
লেখাটির লিংক:
নগ্নক্ষুধার গোপন-কথা
প্রকাশ করা হয়েছে: চলমান বিভাগে । সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৮ বিকাল ৫:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
একরামুল হক শামীম বলেছেন:
ধন্যবাদ লিংকটার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ একরামুল হক শামীম ভাই।
মোহাম্মদ আরজু বলেছেন:
ধন্যবাদ, খাদ্য সংকটের নয়া মাত্রা জানান দেবার জন্য।ইমতিয়ার শামীম এর লেখাটি আসলে অল্প সময়ে পড়ার জন্য। এই সময় এটা হচ্ছে সেই ধরনের লেখা যা হজম করতে হয়, চেখে দেখার লেখা নয়।
এ নিয়ে কিন্তু দরকারি আলোচনা হতে পারে, হওয়া উচিত। কারন আমাদের পত্রিকাগুলো এই ধরনের লেখা ছাপবে না।
------------
তো আপনি ভালো আছেন তো?
লেখক বলেছেন: হ্যাঁ, গুরত্বপূর্ণ লেখাটি। তাই লিংক পোষ্ট করেছিলাম।
আমি আছি আর কী। আপনি কেমন?
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মোহাম্মদ আরজু বলেছেন:
দু:খিত। আমার মন্তব্যের দ্বিতিয় লাইন এর শেষে 'নয়' শব্দটি বাদ পড়ে গেছে। লাইনটি হবে--''ইমতিয়ার শামীম এর লেখাটি আসলে অল্প সময়ে পড়ার জন্য নয়।''---------------------------
আমি আছি। দিন চলে যাচ্ছে। যায় যায় দিন আর কি!
আপনি কি নারায়নগঞ্জ চলে গেছেন?
লেখক বলেছেন: এখনও যাইনি। যেতে হতে পারে। এখনও কিছু ঠিক নাই। হলেই আছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
এহহামিদা বলেছেন:
কিসের মইধ্যে কিসে লিংক!!কিছুইতো বুঝলাম না!!
"অর্থনীতির ছাত্র ফখরুদ্দিন আহমদ, এবি মীর্জ্জা মোহাম্মদ আজিজুল ইসলাম আর হোসেন জিল্লুর রহমানদের যদি আমরা অবোধ ও নির্বোধ মনে করি, তা হলে তা হবে এ- জগতের চিরকালীন সেরা কৌতূক।"
এইটা পুরা জগা খিচুরী!! আগের দুইজন এক মতের অর্থনীতির বিশ্বাসী!! শেষের জন আরেক মতের!! মহা অর্থনীতিবিদ রেহমান সোবহান আর দেবপ্রিয় শেষের জনের মতে বিশ্বাসী!! পুরা জগা খিচুরী!!
লেখক বলেছেন: লিংকটা মনে হয় পড়েন নাই। পুরা লেখাটা ওইখানে আছে। পাঠ করে তারপর মন্তব্য করুণ দয়া করে।
ধন্যবাদ।
এহহামিদা বলেছেন:
আলুর চেয়ে বড় শক থেরাপী কি হইতে পারে!!চির চেনা আলুরে নতুন কইরা খাওয়ানোর চেষ্টা করানোর চেয়ে আরো বড় শক থেরাপী আছে নাকি দুনিয়ায়!!
বলিভিয়ানরা নিশ্চয়ই এত উচ্চমানের শক থেরাপী ব্যবহার করে নাই!!
লেখক বলেছেন: "আলুর চেয়ে বড় শক থেরাপী কি হইতে পারে!!"
কি বুঝাইলেন? ইমতিয়ার শামীম ভাইয়ের লেখার প্রেক্ষিতে বললেন কি? একটু পরিস্কার করেন।
ধন্যবাদ।
এহহামিদা বলেছেন:
এই বেটারা দেশ চালাইতে পারে না!! আপনে আছেন শক থেরাপী নিয়া!!৩০০ ডলারের চাল ৫০০ টাকায় কিনে!
ধান হয় চার মাস পর পর!! আর ঘোষনা দেয় ৩ মাসের বেশী মজুত করা যাইব না!!
গার্মেন্টস আলাগোরে কয় রেশন শুরু করতে!! ভাব খানা যেন সারা বাংলাদেশ গার্মন্টসে কাম করে!!
সমগ্র বাংলাদেশ ৫ টন না কইয়া কইতে হইব সমগ্র বাংলাদেশ গার্মেন্টস!!
লেখক বলেছেন: এহহামিদা ভাই,
লিংকটা কি পুরোটা পড়েছেন?
ধন্যবাদ।
এহহামিদা বলেছেন:
জী, পুরাটাই পড়েছি!!শক থেরাপী থিওরীটা নিয়া সুশীলরা হয়ত এক সময়ে বিদগ্ধ আলোচনা করব!!
এই তত্ব অনুযায়ীতো শক থেরাপী ১৯৭৪ সালেই প্রয়োগ করা হইছিল, কি কন!!
রেকর্ড মুদ্রাস্ফীতিতো তখনও হইছিল!!
অপরিপক্কতারে শক থেরাপী নামে চালাইয়া দেওয়ার ধৃষ্টতা না করাই ভাল!!
লেখক বলেছেন: লেখাটা পুরোটা পড়েছেন এবং আপনি আপনার মতামত জানিয়েছেন। এটাই স্বাভাবিক। পুরো লেখাটা পাঠ করার জন্য ধন্যবাদ।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণগুলো কি হতে পারে আপনার মতে? ইমতিয়ার শামীম ভাইয়ের ব্যাখা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। আপনার মত জানলে আরও ভালো হয়, তৃতীয় কোন সিদ্ধান্তে আমি হয়তো পৌঁচ্ছাতে পারবো।
আবারও ধন্যবাদ। ভালো থাকবেন।
এহহামিদা বলেছেন:
শুনেন সো কল্ড শকথেরাপী দিতে চাইলে খাদ্য দ্রব্যের উপর ট্যাক্স/ ভ্যাট বসাইয়া দিলেই হয়!! বিডিআর বাজার না বসাইলেই হইত!!এই অবৈধ সরকার ক্ষমতার ভারসাম্য আনার প্রেকটিস করতাছে!! কে কখন কোন হুকুম দেয়, আল্লাহই জানেন!!
পাকিস্থানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রির ক্ষমতার ভারসাম্য আনতে গিয়ে সোনা বেচা শুরু করছিল!! এখন তেনারা আবার প্রেসিডেন্টের ক্ষমতা হরনের চেষ্টায় মত্ত!!
হুকুম যদি ২/৩ দিক থেইকা আসে কোনটা থুইয়া কোনটা করবেন!!
কিছু সুশীল, যারা গুরুত্বপুর্ন দ্বায়িত্বে থাকার সময় সব কিছুতেই গুবলেট পাকাইত!! সেই সুশীলরাই এখন মাথা হইছে!!
কি কি কারনে এই অবস্থা সেই ব্যাপারে আমি আগে কিছু পোস্ট দিছিলাম!!
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার পোষ্টগুলো পড়ে দেখবো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














