আমার প্রিয় পোস্ট

হীরে রক্ত স্রোত

২৫ শে মে, ২০০৮ দুপুর ১২:৫৫

শেয়ারঃ
0 0 0

দেহ-ধাতুর কম্পাস কাঁটা দিয়ে খুঁড়ে চলেছি পার্থিব মাটির কঙ্কাল, ভেঙ্গে পড়েছিল বন্ধুত্ববোধক কারা যেন।
জাহাজের ডেকে বসে তাড়া করছি সীমান্তবর্তী এক মাঝির নৌকো, হিম সাগরের বায়ু পৌঁছে দিলো এ কোথায়; উপকূল সমবর্তী লাল কাঁকড়ার গর্তে চোখ রাখলাম, আমার উপুড় শোয়া বিজ্ঞ চোখ দেখলো সমুদ্র নিচ থেকে পণ্যবাহী জাহাজের তলদেশ -- এই ভূমির উপর তবে কি বহুদিন হলো ডুবে আছি! আমার পাশেই বসে আছে অকেজো জাহাজ, সূর্য; অথবা আমার পাশে বসে আছে ডুবে যাওয়া প্রাচীন নাবিকের পোষাক, পতাকা। জিভ রাখলাম অগ্নি পাহাড়ের জ্বালা-মুখে-- লাভা পোড়া জিভে লেগে আছে আগুনের স্বাদ, দেহের ভিতর পাক খাচ্ছে গলিত হীরের সুগন্ধ তরল-- নাম রাখলাম দেহহীন। আধ-কাটা গলা দিয়ে বের হচ্ছে হীরে রক্ত- স্রোত। আর আমার জিভটা নেমে গেছে মইয়ের মত পৃথিবীর টগবগে লাল কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্র উঠে এসে ভর করছে মগজে -- ওজনহীন শূণ্যতা মেধার ওজনে। সাপ গিলে ঘরে ফিরলাম -- বাবা তুমি কই! জিভের প্রতিস্থাপনে চক্চকে কালো ফণা, জিন্সের নিচেই আছে তেলতেলে লেজ; সর্প ফণার উপর দিয়ে গড়িয়ে নামছে খাদ্য স্বাদ। অজান্তেই আমি বমি করবো অনন্ত নীল ফুল অথবা সময় -- বের হচ্ছে লাভা পোড়া জিভ, পাকস্থলি, মগজের পেস্ট, না-হজম জ্যান্ত কাল-সাপ। জীবনের অমল ধবল বক্ উড়ে গেলো নদী কূলে। ভোরবেলা কীর্তণ গাইছে হসপিটালের মূর্খ সুইপার। ঘোরের ভিতর বৃষ্টি হলো খুব।

আর জলের উপর আমার প্রকৃত সত্য ছায়া ইরেজার ঘসে তুলে ফেলে, আমি চাই রক্তপাত হোক ছায়ার বিকল্পে। এই ছায়া মানে প্রতি-আমি -- ওর ভেতরেও জেগে উঠুক সগর্ভ নার্ভ, রক্ত যন্ত্রনার ভ্রম। পাখির পালকে জন্ম নিচ্ছে শ্বেত পালকের ব্যথা। ঘন কুয়াশার ভিতর এক দল সাদা উটের বিহ্বল ডাকের অতলে ভিজে যাচ্ছে হিম নগ্ন দেহ। অপঘাতে মৃত্যর পূর্বেই যাদের অসূর্য লিঙ্গ ভূত হয়ে যায়, তাঁরাই লিখছে পেত্নীযোনির সংকেতময় ভাষা; তুমি কি বুঝবে; কি গাইবে! চামড়ার উপর পড়ছে হাড়ের প্রলেপ। পাদ্রী পোষাকের মত ভোরের জমাট কুয়াশা-দেয়ালে চেয়ার পোড়া কয়লা দিয়ে কে লিখলো -- মানি না রাত্রির উর্বরতা, সৃজনবেদনা।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৫ শে মে, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৫ শে মে, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ২৫ শে মে, ২০০৮ রাত ৯:০৩
ইফতেখার ইনান বলেছেন: "আর জলের উপর আমার প্রকৃত সত্য ছায়া ইরেজার ঘসে তুলে ফেলে, আমি চাই রক্তপাত হোক ছায়ার বিকল্পে। এই ছায়া মানে প্রতি-আমি..."

আপনার কবিতা পড়ার সময় এক রকম ঘোরের তৈরি হয়.. শুভকামনা..
২৫ শে মে, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: দারুরস!!

ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা। ধন্যবাদ।

৪. ২৫ শে মে, ২০০৮ রাত ৯:৩৮
ইফতেখার ইনান বলেছেন: দারুরস!!! হাহাহা... শব্দদারুরস... হইতারে.. কবিতা একটা কঠিন নেশা.. ;)
২৫ শে মে, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: হুম। নেশা নেশা।

৫. ২৬ শে মে, ২০০৮ রাত ১২:২৪
মুজিব মেহদী বলেছেন: হায়রে! ঘামিয়ে ফেলেছে। এত এত ইমেজ, কোনটা রেখে কোনটা আঁকি, চোখবাহিত হয়ে কল্পনার সঙ্গমে মগজঘরে চিত্রজ্যাম।

এসব ছবি বেশি মনে ধরে আমার--

জীবনের অমল ধবল বক্ উড়ে গেলো নদী কূলে। ভোরবেলা কীর্তণ গাইছে হসপিটালের মূর্খ সুইপার। ঘোরের ভিতর বৃষ্টি হলো খুব।

এই যে, 'অপঘাতে মৃত্যর পূর্বেই যাদের অসূর্য লিঙ্গ ভূত হয়ে যায়, তাঁরাই লিখছে পেত্নীযোনির সংকেতময় ভাষা;', আমি তার কোথায় রাখব ধ্বনি, বানে ভাসা পুরানো চিরুনি?
২৬ শে মে, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: হাঃহাঃ........এই গরমে বিদ্যুৎ অভাবের দেশে আপনাকে ঘামিয়ে ফেললেতো বড় অনুশোচনা হচ্ছে। তবে আজ বৃষ্টির শীতলতা এখনো আছে।

হসপিটালের বেডে শুয়ে একদনি এই সমস্তই ঘোরের ভেতর দেখেছিলাম। সালটা ২০০৫, নড়াইল সদর হাসপাতাল।

চিত্রজ্যাম। শব্দটা পছন্দ হয়েছে। ধন্যবাদ।

৬. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৩:১৭
মুয়ীয মাহফুজ বলেছেন: দারুণ লেগেছে।

: নড়াইল সদর হাসপাতালে সেবার.......হাহাহাহাহাহা:):):)
২৬ শে মে, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন: সবাই দেখি এই কামের সময় কোমায় ছিলো। হাহাহাঃঃঃ

ধন্যবাদ।

৭. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৫:২০
মাইনাচ! বলেছেন: ভাল লাগে নাই, কাচা কল্পনা। আজিজের ছাপ খুব বেশী..
২৬ শে মে, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

আজিজ ব্যাপারটা বুঝলাম না। যাহোক।

৮. ২৭ শে মে, ২০০৮ রাত ৩:১০
ইমরান খান ইমু বলেছেন: ভালো লাগল্‌...
অনেকের ক্ষেত্রে অতি কল্পনা কবিতাকে ছাপিয়ে বরং দূর্বলতাই প্রকট করে ...

এই কবিতা কবিতাই এবং অদ্ভুত দ্যোতনাময়...

"চামড়ার উপর পড়ছে হাড়ের প্রলেপ" এই বিরোধাভাস উক্তি উল্লেখযোগ্য...

পরীক্ষা নিয়ে ব্যস্ত বেশ...ভালো থাকুন
২৭ শে মে, ২০০৮ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ২৭ শে মে, ২০০৮ দুপুর ১:০৫
কালাচাঁদ বলেছেন: খুব ভাল লাগল,এই লেখাটা আমি কিভাবে 'আমার প্রিয় পোষ্ট' এ সেভ করব?
১০. ২৭ শে মে, ২০০৮ দুপুর ১:১২
মৃদুল মাহবুব বলেছেন: ধন্যবাদ।

লেখার নিচে সোনলী বর্ণের একটা স্টার চিহ্ন আছে। ওখানে ক্লিক করে ওকে করলেই হয়ে গেলো।
২৭ শে মে, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৮ শে মে, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩. ২৯ শে মে, ২০০৮ রাত ১০:৩২
মাঠশালা বলেছেন: মৃদুল অনেক ভালো লিখেছেন।
১৫. ৩১ শে মে, ২০০৮ বিকাল ৫:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো লাগলো......
শুভেচ্ছা।
৩১ শে মে, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: অনন্ত শুভেচ্ছা।

০১ লা জুন, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ রিজওয়ানুল ইসলাম রুদ্র ।

১৭. ১১ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫৬
ফাহমিম বলেছেন: মৃদুল ভাই...আপনি কি খান ভাই?কি খাইলে এই জাতীয় লেখা উত্পন্ন হবে বলেন।

আমার কথা বেশী সিরিয়াসলি নিয়েন না আবার।আমার মাথা পুরা আউলায় গেসে আপনার লেখা পড়ে!
১২ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩৯

লেখক বলেছেন: ঠিক আছে সিরিয়াসলি নিলাম না। ........

ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৩২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
mridulmahbub@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ