আমার প্রিয় পোস্ট

কবিতাটা ফিরে ফিরে এলো আজ সারাদিন

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০১

শেয়ারঃ
0 0 0

নবধারাজলে

উৎপলকুমার বসু

১.
মন মানে না বৃষ্টি হলো এত
সমস্ত রাত ডুবো-নদীর পারে
আমি তোমার স্বপ্নে-পাওয়া আঙুল
স্পর্শ করি জলের অধিকারে।

এখন এক ঢেউ দোলানো ফুলে
ভাবনাহীন বৃত্ত ঘিরে রাখে-
স্রোতের মতো স্রোতস্বিনী তুমি
যা-কিছু টানো প্রবল দুর্বিপাকে

তাদের জয় শঙ্কাহীন এত,
মন মানে না সহজ কোনো জলে
চিরদিনের নদী চলুক, পাখি।
একটি নৌকো পারাবারের ছলে

স্পর্শ করে অন্য নানা ফুল
অন্য দেশ, অন্য কোনো রাজার,
তোমার গ্রামে, রেলব্রিজের তলে,
ভোরবেলার রৌদ্রে বসে বাজার।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৮
পথিক!!!!!!! বলেছেন: আরে মাত্র প্রথমআলো ব্লগে পড়লাম
অসাধারণ কবিতাটা এখানেও ,..
ধন্যবাদ মৃদুল ভাই...

এবার যাক শোকেজ রাখা যাবে
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৭
তারিক টুকু বলেছেন: বেশ পোস্ট।

অনেক অনেক বেশি প্রিয় কবিতা এটা আমার।
২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৯
মাঠশালা বলেছেন: আহ অনেকদিন পর পড়লাম কবিতাটা, থ্যাংকস।
৬. ২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১২
আমজাদ সুজন বলেছেন: অনেকদিন পর কবিতাটা পড়ে প্রথম পড়ে আপ্লুত হবার অনুভূতিটা আবার মনে পড়ল।

আমি তোমার স্বপ্নে-পাওয়া আঙুল
স্পর্শ করি জলের অধিকারে।

প্রথম পড়ার পর তো হাটতে চলতে বাসে মাথায় গুতাগুতি করতো...

ধন্যবাদ কবিতাটি পোস্ট করার জন্য।
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩
মিতুলদত্ত বলেছেন: খুব ভালো করেছিস এটা এখানে দিয়ে। এটা আমারও ভীষণ প্রিয় কবিতা।



১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৭
সুতরাং বলেছেন: এই কবিতাটি আমার তত বেশি প্রিয় না হলেও, এখানে পড়ে বেশ ভালো লাগলো।
১০. ১৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
জুয়েল মোস্তাফি. বলেছেন: ভালো কবিতা পড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ
১১. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
অ রণ্য বলেছেন: কিছু কিছু কবিতা মাঝে মাঝে পড়া হয়
এটাও সেরকমেরি একটা
১২. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
আল-ইমরান সিদ্দিকী বলেছেন: 'আমি তোমার স্বপ্নে-পাওয়া আঙুল
স্পর্শ করি জলের অধিকারে।'
১৩. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
নাফে মোহাম্মদ এনাম বলেছেন: রহস্য সাহিত্য পুরস্কার'০৯-এ অংশগ্রহন করুন।
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: চালিয়ে যান। ধন্যবাদ।

১৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৫
যশোর০০৭ বলেছেন: মৃদুল মাহবুব,
সেই যে গেলেন আর খবর নাই, যোগাযোগ নাই। কেমন আছেন?

শাফি সমুদ্র
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: আছি বেশ। দেখা হবে।

১৫. ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:০১
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: ভালো কবিতা পড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ


'আমি তোমার স্বপ্নে-পাওয়া আঙুল
স্পর্শ করি জলের অধিকারে।'


ঘুরে যাবেন আমাদের মতো আমার ঘর । শুভকামনা।
১৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খবর কি মৃদুল?
একদম দেখি নাযে!

শুভকামনা।
২০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
সালাউদ্দীন খালেদ বলেছেন: ইহা একটি কবিতা ,আমি ইহা পড়িলাম
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৯৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
mridulmahbub@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ